• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
লন্ডন সফরে ইউনূসের হোটেল খরচই সাড়ে তিন কোটি টাকা! রাষ্ট্রীয় অর্থ অপচয় করে কি পেল বাংলাদেশ? উঠল প্রশ্ন

লন্ডন সফরে ইউনূসের হোটেল খরচই সাড়ে তিন কোটি টাকা! রাষ্ট্রীয় অর্থ অপচয় করে কি পেল বাংলাদেশ? উঠল প্রশ্ন

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
31
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

চারদিনের লন্ডন সফর সেরে দেশে ফিরছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। একটি উচ্চপদস্থ প্রতিনিধি দলকে নিয়ে তিনি সরকারি অর্থেই লন্ডন সফর করেছেন। কিন্তু কোনও দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বলে জানা যায়নি। তাঁদের সঙ্গে দেখা পর্যন্ত করেননি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বা অন্য কোনও মন্ত্রী-সচিব। তাহলে এই সফর কিভাবে রাষ্টীয় সফর হয়? এর মধ্যেই আবার মুহাম্মদ ইউনূস ও তাঁর বাহিনীর লন্ডনের হোটেলে থাকার খরচ প্রকাশ্যে চলে এসেছে। যা দেখে চক্ষু চড়কগাছ বাংলাদেশের আম নাগরিকদের। প্রশ্ন উঠছে, এই কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে প্রধান উপদেষ্টার লন্ডন সফর থেকে কি পেল বাংলাদেশ?
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত ৯ জুন ইংল্যান্ডে পা দিয়েছিলেন। তিনি উঠেছিলেন লন্ডন শহরের অত্যন্ত ব্যয়বহুল হোটেল দ্য ডরচেস্টারে। আল জাজিরা টিভির সাংবাদিক বাংলাদেশের জুলকারনাইন সায়ের একটি ফেসবুক পোস্টে মুহাম্মদ ইউনূসের থাকা-খাওয়া খরচের একটি হিসেব তুলে ধরেন হোটেল বিলের একটি প্রো ফরমা ইনভয়েস-সহ। তিনি দাবি করেন, ৪ রাতের জন্যে ৩৭টি রুম রিজার্ভ করা হয়েছিল ওই হোটেলে। কারণ, মুহাম্মদ ইউনূস এই সফরে মোট ৩৯ জনকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন লন্ডনে। সবমিলিয়ে হোটেল ভাড়া বাবদই বাংলাদেশ সরকার খরচ করেছে মোট ২ লক্ষ ১০ হাজার ৩২৫ ব্রিটিশ পাউন্ড। বর্তমানে ১ পাউন্ডের দাম ১৬৬ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা। ওই হোটেল বিলের কপি অনুযায়ী, সর্বোচ্চ ব্যয়বহুল কক্ষে অবস্থান করেছেন প্রধান উপদেষ্টা স্বয়ং। সেটির ভাড়া দৈনিক ৬০৪৫ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১০ লক্ষ টাকা। ফলে কেবল তার কক্ষেরই বিল আসে ৪০ লক্ষ টাকা বা ২৪,১৮০ পাউন্ড।

ADVERTISEMENT

ওই ফেসবুক পোস্টে সাংবাদিক জুলকারনাইন সায়র দাবি করেছেন, দেশের সরকার প্রধান অবশ্যই বিদেশ সফরে যেতে পারেন। তার নিরাপত্তা ও মর্যাদা বিবেচনায় যে কোনও শীর্ষ হোটেলেই তিনি ও তাঁর দল অবস্থান করতে পারেন। কিন্তু তাঁর এই সফরে বাংলাদেশ কি পেলো বা কিভাবে লাভবান হলো সেটা প্রকাশ করা গুরুত্বপূর্ণ। তিনি লন্ডনে দ্বিপাক্ষিক কোনও বৈঠকের জন্যে আসেননি, সেটা তো নিশ্চিত। ব্রিটিশ রাজার কাছ থেকে ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেছেন কেবল। আর বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সাথে সাক্ষাত করেছেন। কোনও দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বলেও জানা যায়নি। তাহলে এত খরচ কিসের জন্য? প্রশ্ন তুলেছেন জুলকারনাইন সায়ের।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

জুলকারনাইন সায়েরের এই ফেসবুক পোস্ট সামনে আসতেই তোলপাড় শুরু হয় বাংলাদেশে। প্রবল সমালোচিত হতে শুরু করে মুহাম্মদ ইউনূসের এই লন্ডন সফর। চাপে পড়ে যায় অন্তর্বর্তীকালীন সরকার। তখনই আসরে নামেন মুহাম্মদ ইউনূসের আরেক সহমর্মী তথা সহযোগী পিনাকি ভট্টাচার্য। তিনি ফেসবুকে একটি পোস্ট করে জুলকারনাইন সায়েরকে তীব্র আক্রমণ করেন। তিনি তাঁকে দুই সিং ওয়ালা ফতরা বলেও উল্লেখ করেন। পিনাকির দাবি, জুলকারকে এই হোটেল বিলের কপি দিয়েছে লন্ডনে বাংলাদেশ দূতাবাসের কর্তব্যরত ডিজিএফআইয়ের এক কর্তা। তাঁর দাবি, ঢাকা থেকে ডিরেক্টর অফ মিলিটারি ইন্টালিজেন্স বা ডিএমআইয়ের নির্দেশে তিনি এই প্রচার করছেন। এই সুযোগে পিনাকি ভট্টাচার্য ফের একবার জেনারেল ওয়াকার উজ জামানকেও ভারতের চর বলে উল্লেখ করেছেন। জবাবে জুলকারনাইন লেখেন, ওরে মোর লেংটা সুলেমান, ডিজিএফআই আর ডিএমআই দুইটা ভিন্ন জিনিষ। একটার সাথে আরেকটার কোনও সম্পর্কই নাই। আর ব্যাথা বুথা ওইসব আমার মধ্যে কাজ করে না।
মুহাম্মদ ইউনূস লন্ডন সফর থেকে কি পেলেন, সেটা ভবিষ্যতই বলবে। তবে তাঁর সফরের যে খরচের হিসেব প্রকাশ পেয়েছে সেটা শুধুমাত্র হোটেল বিল। ঢাকা থেকে ইউনূস-সহ ৪০ জন লন্ডনে যাতায়াত ও আনুষাঙ্গিক খরচ ধরা হয়নি। জুলকারের দাবি, বাংলাদেশের প্রতিনিধি দল লন্ডন যান এমিরেটসের বিমানে। যেখানে ঢাকা থেকে লন্ডনের সরাসরি পরিষেবা দেয় বিমান বাংলাদেশ। রাষ্ট্রায়ত্ব বিমানে সফর না করে তাঁরা গেলেন অপেক্ষাকৃত বেশি দামি এয়ারলাইন্সে। এটাও মুহাম্মদ ইউনূসের মানসিকতার বহিপ্রকাশ।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ফাঁস ভয়ঙ্কর তথ্য রাখাইন করিডোরে ইউনূস-খলিলুরের খেলা চলছেই! জেনারেল ওয়াকারের আপত্তি উড়িয়ে গোপনে চলছে কাজ

Next Post

আন্তর্জাতিক আদালতে ইউনূসের বিরুদ্ধে মামলা। ইউনূস অপরাধের চারটি বিষয়ের উপর নজরদারি

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
78
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
74
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
51
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
আন্তর্জাতিক আদালতে ইউনূসের বিরুদ্ধে মামলা। ইউনূস অপরাধের চারটি বিষয়ের উপর নজরদারি

আন্তর্জাতিক আদালতে ইউনূসের বিরুদ্ধে মামলা। ইউনূস অপরাধের চারটি বিষয়ের উপর নজরদারি

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি