• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পথ দেখাবে গোপালগঞ্জ? এনসিপি নেতাদের দাদাগিরির দিন শেষ, বার্তা ইউনূসকেও!

পথ দেখাবে গোপালগঞ্জ? এনসিপি নেতাদের দাদাগিরির দিন শেষ, বার্তা ইউনূসকেও!

administrator by administrator
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
53
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র সমাবেশ। যেখানে সারা দেশে এনসিপি জুলাই পদযাত্রা করছে, সেখানে তাঁরা ঘোষণা করেছিল ‘মার্চ টু গোপালগঞ্জ’। যা আগুনে ঘি দেওয়ার পক্ষে যথেষ্ট। ঘটনা পরম্পরায় এনসিপি-র সমাবেশ এবং তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘিরে সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে খবর। মৃতের সংখ্যা বেসরকারি মতে সাতজন। কেন এত মৃত্যু, কাদের জন্য, কি কারণে এত মৃত্যু? দাবি, যারা মারা গিয়েছেন তাঁরা আওয়ামী লীগ সমর্থক, আর তাঁরা সেনাবাহিনীর গুলিতে মারা গিয়েছেন। এখানে অনেকগুলো প্রশ্ন সামনে আসে, সেনাবাহিনী কেন গুলি চালালো, কেনই বা এনসিপি মার্চ ফর গোপালগঞ্জ কর্মসূচি নিল?

ADVERTISEMENT

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলিতে রীতিমত রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা। আসলে প্রথম থেকেই এনসিপির সমাবেশকে ঘিরে গোটা গোপালগঞ্জ থমথমে অবস্থান ছিল। এই অবস্থায়, এনসিপির মঞ্চে আওয়ামী লীগ নেতা কর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালায়, ভাঙচুর করে বলেই দাবি। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, ভাষণ দিয়েছিলেন নাহিদ, হাসনাত বা সারজিস আলমরা। আবার এই দাবিও উঠছে যে গোপালগঞ্জের বিভিন্ন পয়েন্টে আওয়ামীলীগের কর্মী সমর্থকরা জড়ো হয়েছিলেন আর তারাই হামলা চালায় ইন সিপি নেতাদের গাড়ির বহরে। প্রশ্ন হল কেন এটা হল?

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গোপালগঞ্জের ঘটনা স্পষ্ট বুঝিয়ে দিল, এখনো বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব টিকে আছে, আর তা প্রবলভাবেই টিকে আছে।

কারণ বুধবার দুপুরে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি শেষ করে ফেরার সময় আওয়ামী লীগের হামলার মুখে অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপি’র শীর্ষ নেতারা। তাঁদের কেউ কেউ লুকিয়ে বাংলাদেশ সেনার সাজোয়া গাড়ির ভিতর লুকোন। পরে সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় গোপালগঞ্জ ছাড়েন বলেই জানা যায়। ঘটনার পর বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনী ও বিজিবি’র সদস্যদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় ১৪৪ ধারা বা কার্ফু।

এনসিপির দাবি, নেতাদের “হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা” চালানো হয়েছে এবং “আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা” এই হামলা চালিয়েছে। কিন্তু আদৌ কি তাই?

উল্লেখ্য এনসিপি’র কর্মসূচিকে ঘিরে বুধবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশের গাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। পুলিশের গাড়িতেও আগুন লাগানো হয়। বিবিসি বাংলার দাবি, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও প্রাণঘাতী কোনও অস্ত্র ব্যবহার করেনি। যা বর্তমান অন্তরবর্তী সরকারের নীতি। তাহলে কারা গুলি চালালো? দাবি সেনাবাহিনীর সদস্যরা গুলি চালিয়েছে। কেন তাঁরা গুলি চালালো সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আসলে, বাংলাদেশ সেনাপ্রধান জানিয়েছিলেন, কোনও রকম অরাজকতা বরদাস্ত হবে না। এর জন্যই কি সেনাবাহিনী গুলি চালিয়েছে?
সূত্রের খবর, বাংলাদেশ নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন শুধু বাতিল করেনি, তাঁদের নৌকা প্রতিকও সরিয়ে নেয় ওয়েবসাইট থেকে। আর তা করা হয়েছিল এনসিপি নেতা তথা বাংলাদেশের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ারা একটা ফেসবুক পোস্টের পর। অর্থাৎ, মুহাম্মদ ইউনূস লন্ডনে বসে যাই বলুক, আসলে বাংলাদেশে তাঁকে চলতে হয় এই নব্য ছাত্রনেতাদের কথায়। এটাই মূল ক্ষোভের কারণ। যার বিস্ফোরণ ঘটেছে গোপালগঞ্জে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

পদ্মাপাড়ে আবারও গণঅভ্যুত্থান। কারফিউ জারি বন্ধ ইন্টারনেট। পতনের পথে ইউনূস প্রশাসন

Next Post

CBI মমতার পুলিশের গোপন আঁতাত। আরজি কর নির্যাতিতার বিচার না পাওয়ায় হাহাকার পরিবারের

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
83
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
85
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
83
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
48
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
34
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
48
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
58
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
100
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
CBI মমতার পুলিশের গোপন আঁতাত। আরজি কর নির্যাতিতার বিচার না পাওয়ায় হাহাকার পরিবারের

CBI মমতার পুলিশের গোপন আঁতাত। আরজি কর নির্যাতিতার বিচার না পাওয়ায় হাহাকার পরিবারের

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি