• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আমেরিকার সঙ্গে গোপন চুক্তি ফাঁস? ফাটা বাঁশে পড়েছেন মুহাম্মদ ইউনূস!

আমেরিকার সঙ্গে গোপন চুক্তি ফাঁস? ফাটা বাঁশে পড়েছেন মুহাম্মদ ইউনূস!

administrator by administrator
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
43
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এক গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক ষড়যন্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশ। এমনটাই দাবি সে দেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশের। কিসের ষড়যন্ত্র, কার সঙ্গে ষড়যন্ত্র? উত্তরটা নাকি মার্কিন যুক্তরাষ্ট্র। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওয়াশিংটন বিশ্বের প্রায় সব দেশের সঙ্গেই শুল্ক নিয়ে আলোচনা চালাচ্ছে। সেই অনুযায়ী বাণিজ্য চুক্তিও হচ্ছে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যে দেশ শুল্কনীতি নিয়ে সমঝোতা করতে পারছে না, সেই দেশের পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা পাল্টা শুল্ক চাপাচ্ছে। যেমন বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র ধার্য করেছে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক। আগে বাংলাদেশি পণ্যে ১৫-১৭ শতাংশ শুল্ক বা ট্যারিফ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। ১ আগস্ট থেকে পূর্ব ঘোষণামতো এর ওপর বাড়তি ৩৫ শতাংশ ট্যারিফ যোগ হবে। সবমিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া বাংলাদেশি পণ্যে ৫০ থেকে ৫২ শতাংশ পর্যন্ত শুল্ক যোগ হবে। এ সব পুরোনো কথা, এখন সবাই জানেন। নতুন কথা হল, বাংলাদেশ নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি করেছে। যা নিয়ে এখন তোলপাড় হচ্ছে বাংলাদেশের রাজনীতি।
ব্যাপারটা ঠিক কি? আওয়ামী লীগের দাবি, বাংলাদেশের ভবিষ্যতকে আমেরিকার পদতলে সঁপে দিচ্ছেন মুহাম্মদ ইউনূস, কেবলমাত্র নিজের গদি রক্ষার লোভে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দাবি, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতরের দেওয়া একটি চিঠি বাংলাদেশ সরকার গোপন রেখেছে। তাঁদের দাবি, বাংলাদেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র একপেশে শর্তাবলি চাপিয়ে দিচ্ছে। আর সেই শর্তাবলি যাতে বাইরে না আসে তার জন্য একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা অপ্রাকাশযোগ্য চুক্তিও স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে। যদিও কয়েকটি সূত্র দাবি করছেন, এই অপ্রাকাশযোগ্য চুক্তি ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। এবং তাতে যা শর্তাবলি রয়েছে, তা বাংলাদেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদি বিড়ম্বনার কারণ হতে চলেছে।

একই দাবি, গণঅভ্যুত্থানে গদিচ্যুত আওয়ামী লীগেরও। বাংলাদেশ থেকে কার্যত বিতারিত এই রাজনৈতিক দলটির দাবি, এই মুহূর্তে রাষ্ট্রের সম্পদ আর জনগণের করের টাকা নিয়ে এক নীরব লুটের উৎসব চলছে। যার পেছনে রয়েছে আন্তর্জাতিক মুনাফালোভী শক্তি এবং দেশীয় কয়েকটি দালাল চক্র। এই দালালচক্রের নেতৃত্বে আছেন মুহাম্মদ ইউনুস। যিনি একজন অনির্বাচিত, জবাবদিহিতাহীন ব্যক্তিত্ব। আওয়ামী লীগের আরও দাবি, জনগণের কোনও মতামত, কোনও সংসদীয় বিতর্ক, এমনকি কোনও গণশুনানি ছাড়াই দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বন্ধক রাখা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। যা বাংলাদেশকে এক অন্ধকারময় অতীতে নিয়ে যেতে চলেছে। যদিও এই বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখনও মুখ খোলেনি। সরকারের তরফে এই বিষয়ে কোনও জবাবদিহি করা হয়নি। সেটা নিয়েও তৈরি হয়েছে চাঞ্চল্য। তাহলে কি ব্যাপারটা সত্যি?

বিশেষজ্ঞদের অনেকে বলছেন, ফাঁস হওয়া সেই অপ্রকাশযোগ্য চুক্তিতে এমন কিছু বিষয় আছে, যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য ঝুঁকির। আসলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে তৃতীয় পর্যায়ের আলোচনা শুরু করেছে। বাংলাদেশের একটি সরকারি প্রতিনিধি দল ইতিমধ্যেই ওয়াশিংটনে রয়েছে। এই আলোচনার আগেই নাকি মার্কিন যুক্তরাষ্ট্র ওই অপ্রকাশযোগ্য চুক্তিতে সই করতে বাধ্য করেছে বাংলাদেশকে। কি কি বলা আছে ওই চুক্তিতে? দাবি করা হচ্ছে, প্রথমেই যে উল্লেথযোগ্য, সেটা হল, বাংলাদেশ চিন ও রাশিয়ার সঙ্গে কোনও বাণিজ্যিক লেনদেন করতে পারবে না। উল্লেখ্য বাংলাদেশ রাশিয়া থেকে গম আমদানি করে এবং চিন থেকে প্রতিরক্ষা সাঁজ সরঞ্জাম আমদানি করে বিপুল পরিমানে। মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিলে সেটা বন্ধ করতে হবে। ওয়াকিবহাল মহল বলছে, সম্প্রতি জানা গিয়েছিল বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক বেশি দামে গম আমদানি করতে চলেছে। টন প্রতি ২৫ ডলার বেশি দাম দিয়ে ওই গম আমদানি করা হবে যুক্তরাষ্ট্র থেকে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে বাংলাদেশ ২৫টি উড়োজাহাজ কিনতে চলেছে বলেও খবর। প্রশ্ন হচ্ছে, বর্তমানে দেশের বিমান পরিবহনের যে চাহিদা, তাতে কি এত সংখ্যক উড়োজাহাজের প্রয়োজনীয়তা আছে? জানা যাচ্ছে, দীর্ঘমেয়াদি চুক্তিতে এই বিমান কেনার টাকা দেবে যুক্তরাষ্ট্র, আর কিস্তিতে শোধ করবে বাংলাদেশ সরকার। অর্থাৎ, নিজেদের স্বার্থে আরও বড় ঋণের বোঝা চাপিয়ে দিতে চলেছে ইউনূস সরকার।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অভিযোগ প্রায়সই করতেন যে, ২০০১ সালে খালেদা জিয়া আমেরিকার সঙ্গে গোপনে গ্যাস দেওয়ার চুক্তি করে ক্ষমতায় এসেছিল। আমেরিকা নাকি এ প্রস্তাব শেখ হাসিনাকেও দিয়েছিল। কিন্তু তিনি গোপনে দেশ বিক্রির চুক্তিতে রাজি হননি। এজন্য আমেরিকা তাকে ক্ষমতায় আনেনি। আওয়ামী লীগ সেই প্রসঙ্গ ফের টেনে এনে মুহাম্মদ ইউনূসকে নতুন করে আক্রমণ শুরু করেছেন। তাঁদের বক্তব্য, ইউনুসবাহিনী এই লুটপাট ও আত্মঘাতী সিদ্ধান্ত বাংলাদেশকে শুধু অর্থনৈতিক দেউলিয়াত্বের দিকেই ঠেলে দিচ্ছে না, বরং দেশের সার্বভৌমত্বকেও মারাত্মক হুমকির মুখে ফেলেছে।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

আর জি কর কাণ্ডের মোড় ঘোরানোর চেষ্টা সন্দীপের! হাসপাতালে ‘দুর্নীতি’ নিয়ে নাম নিলেন এই ব্যক্তির

Next Post

মুখ্যমন্ত্রীর হুশিয়ারীর, সক্রিয় জেলা পরিষদের সভাপতি

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
52
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
মুখ্যমন্ত্রীর হুশিয়ারীর, সক্রিয় জেলা পরিষদের সভাপতি

মুখ্যমন্ত্রীর হুশিয়ারীর, সক্রিয় জেলা পরিষদের সভাপতি

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি