পহেলগাঁওয়ে ২৬ জনের মৃত্যুর দায় কেন্দ্রের। মেনে নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবশেষে তিনি স্বীকার করে নিলেন। অমিত শাহের সততার বিরল মুহূর্ত। এভাবেই লোকসভায় অমিত শাহের বক্তব্যকে হাতিয়ার করে তোপ দাগল তৃণমূল। পাশাপাশি পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় ওই জঙ্গিদের শেষ করেছে ভারতীয় সেনা। জানান অমিত শাহ। এদিকে
পহেলগাঁওয়ের হামলার ৯৭ দিন কেটে গিয়েছে। যদিও অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত পাকিস্তানের উপর প্রতিশোধ নিয়েছে। তবে ২২ এপ্রিল বৈশরণ উপত্যকায় বেছে বেছে ২৬ জন পর্যটককে যে তিনজন জঙ্গি খুন করেছে, সেই জঙ্গিদের এনকাউন্টারে শেষ করেছে ভারতীয় সেনারা। এই তিন জঙ্গি কারা, সেটা মঙ্গলবার লোকসভায় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও সমাজবাদী পার্টির সাংসদ প্রশ্ন তোলেন, এনকাউন্টার কালই হল কেন? অন্যদিকে নিহত 26 জন পর্যটক এর নাম উল্লেখ করেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।
এদিন লোকসভাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, যারা বৈসরণ উপত্যকায় ২৬ জন পর্যটক কে খুন করেছিল, সেই জঙ্গিরা মারা গিয়েছে। সোমবার সেনা, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে নিকেশ করা হয়েছে ওই তিন জঙ্গিকে। তিনি জানান, অপারেশন মহাদেব এ সুলেমান ওরফে ফয়জুল, আফগান এবং জিবরান তিন সন্ত্রাসবাদকে শেষ করা হয়েছে। জানান, সুলেমান কইটিগরীর লস্কার ই তৈয়বার কমান্ডার ছিল। অন্যদিকে আফগান লস্কার ই তৈয়বার সন্ত্রাসবাদি ছিল। জিবরানও সন্ত্রাসবাদী ছিল। তারা পহেলগাঁওযের ঘটনায় কিভাবে যুক্ত ছিল সে কথা উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে অপারেশন সিঁদুর এবং পহেলগাঁও ঘটনায় তোপ দেগেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।












Discussion about this post