• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কক্সবাজারে হাওয়া খেতে গেলেন সারজিস-হাসনাতরা! কি কলকাঠি নাড়ছেন পিটার হাস?

কক্সবাজারে হাওয়া খেতে গেলেন সারজিস-হাসনাতরা! কি কলকাঠি নাড়ছেন পিটার হাস?

administrator by administrator
12 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনেই জাতীয় নাগরিক পার্টি’র বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার হঠাৎ কক্সবাজারে যাওয়া নিয়ে জোরদার বিতর্ক বেঁধেছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই তারা কক্সবাজারে গিয়েছিলেন। আর তাতেই আগুনে ঘি পড়ে। এও জানা যাচ্ছে, যে পাঁচতারা হোটেলে ওই এনসিপি নেতারা অবস্থান করছিলেন, সেই হোটেল কার্যত ঘিরে ফেলেন স্থানীয় বিএনপি কর্মী-সমর্থকরা। প্রায় শপাঁচেক বিএনপি সমর্থক বিক্ষোভও দেখিয়েছেন। কেন এই বিক্ষোভ, কেনই বা এত বিতর্ক। সেটা বুঝতে হলে প্রথমে জানতে হবে এই পিটার হাস কে?
পিটার হাস ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত তিনি রাষ্ট্রদূত ছিলেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সেই জুলাই মাসেই বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে হাসিনা বিরোধী আন্দোলনে। আরও তাৎপর্যপূর্ণ দিক হল, পিটার হাস চলে যাওয়ার পর বাংলাদেশে আর স্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ করেনি যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, ট্রাম্প জমানায় পিটার হাস আর মার্কিন বিদেশমন্ত্রকে কর্মরত নন। তিনি এখন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি রফতানিতে যুক্ত মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা। প্রশ্ন উঠছে, গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি অনুষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ দিনেও কেন এনসিপি নেতারা কক্সবাজারে গেলেন। যদিও এনসিপি এই দাবি নস্যাৎ করেছে। এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে টেলিফোনিক সাক্ষাৎকারে দাবি করেন, তাঁরা ঘুরতে কক্সবাজার গিয়েছেন। পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব ও অপপ্রচার। যদিও ২৪ ঘণ্টার মধ্যেই ওই পাঁচ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। তাঁরা ওই পাঁচজনকে শো-কজ নোটিশ ধরিয়েছে। এনসিপির এই পাঁচ নেতা হলেন- সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ।

ADVERTISEMENT

এনসিপির যুগ্ম সদস্যসচিবের স্বাক্ষর করা ওই শো-কজ নোটিশে বলা হয়েছে- ‘৫ই অগাস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চার কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনও তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’ এর নিকট পূর্বে অবগত করা হয়নি’। নোটিশে আরও বলা হয়েছে, এমতাবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহবায়ক জনাব মোঃ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করছি। এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ওই পাঁচজনকে করা আলাদা শোকজ নোটিশের কপি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ বিষয়টি গুরুতর। শুধুমাত্র হাওয়া খেতে জাতীয় নাগরিক পার্টির পাঁচ গুরুত্বপূর্ণ নেতা কক্সবাজার গেলেন, সেটা মেনে নিতে পারেছে না বাংলাদেশের রাজনৈতিক মহল। উল্লেখ্য এই কক্সবাজারেই এনসিপির মঞ্চ ভেঙে ধাওয়া করেছিল বিএনপি। আবারও কক্সবাজারের পাঁচতারা হোটেলের সামনে তাঁরা বিক্ষোভ দেখালো।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

জানা যায়, মঙ্গলবার সকালে বিমানে করে কক্সবাজার পৌঁছান উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের দুই মূখ্য সংগঠক সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। তাঁদের সঙ্গে ছিলেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং তার স্বামী খালেদ সাইফুল্লাহ, যিনি এনসিপি’র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। এই পাঁচজনই বাংলাদেশে যথেষ্ট হেভিওয়েট। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন সকালেই তাঁরা কক্সবাজারের সমুদ্র সৈকতে হাওয়া খেতে যাবেন, এ দৃশ্য কল্পনাতেও আনতে পারছেন না সে দেশের মানুষ। যেখানে ঢাকার মানিক মিঁয়া অ্যাভিনিউতে বিশাল আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ভিতরের খবর, তাঁরা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বা তাঁর কোনও প্রতিনিধির সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন। পিটার হাস এখন যে সংস্থায় কর্মরত, সেই সংস্থার ব্যবসা রয়েছে বাংলাদেশে। তাই তাঁকে মাঝেমধ্যেই বাংলাদেশে আসতে হয়। যদিও পুলিশের দাবি, ওই হোটেলে পিটার হাস নামে কোনও বিদেশি নাগরিক ছিলেন না সেদিন। কিন্তু শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে সারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, গণঅভ্যুত্থানের একবছর পূর্তির দিনে সেই হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটওয়ারীদের কক্সবাজারে যাওয়ার ঘটনায় অনেকের মনে সন্দেহের জন্ম দিয়েছে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ইতিহাসের বিকৃতি করলেন ইউনূস? নির্বাচন নিয়ে রয়ে গেল মস্ত বড় ফাঁক!

Next Post

ভারত বিরোধী চক্রান্ত ইউনূসের? এক দশক পরে ঢাকায় পাক বিদেশমন্ত্রী!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভারত বিরোধী চক্রান্ত ইউনূসের?  এক দশক পরে ঢাকায় পাক বিদেশমন্ত্রী!

ভারত বিরোধী চক্রান্ত ইউনূসের? এক দশক পরে ঢাকায় পাক বিদেশমন্ত্রী!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি