• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ফেব্রুয়ারীতে ভোট না করানোর হুশিয়রী সংঘাত কোন পথে, কাদের সঙ্গে

ফেব্রুয়ারীতে ভোট না করানোর হুশিয়রী সংঘাত কোন পথে, কাদের সঙ্গে

Susanta Khan by Susanta Khan
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

প্রধান উপদেষ্টা ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানিয়েছিলেন। নির্বাচনের প্রস্তুতি নিতে তাঁর দপ্তর থেকে নির্বাচন কমিশনে চিঠিও পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার জাতীয় যুব শক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তীব্র বিরোধিতা করে নাসীরুদ্দীন বলেন, ‘সংস্কার ও নতুন সংবিধান ছাড়া এ নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারকে গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের মায়েদের বুকে তাঁদের সন্তানদের ফেরত দিতে হবে।’
সংস্কার ও বিচারকাজ শেষ করেই নির্বাচন হতে হবে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। অবশ্য তাঁর এ বক্তব্য ব্যক্তিগত না দলীয় পরিষ্কার নয়। জামায়াতের মতো এনসিপিও আনুপাতিক ভোটের কথা বললেও সারা দেশে জুলাই পদযাত্রা কর্মসূচির সময় নিজেদের সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কিছুটা বেকায়দায় থাকা এনসিপির নেতা–কর্মীদের মনোভাব চাঙা করতে কিংবা অন্যান্য দলের সঙ্গে দর–কষাকষি বাড়াতেও তারা এ কৌশল নিতে পারে।যদিও আমরা বহু আগের থেকেই বলে আসছি যে ফেব্রুয়ারীতে ভোট হবে না সেটি প্রধান উপদেষ্টা শুধু জানেনই না, তিনিও এটাই চান। অনেকে বলবেন তাহলে তিনি যে ভোটের ঘোষনা দিলেন, তার কি হবে। আসলে এই মহুর্তে দেশ অরাজক অবস্থার মধ্যে থাকলেও ভোট না হওয়ার মত অবস্থা তৈরী হয়নি। তাই মানুষের মনে ভোট ভোট ভাবনাটি ঢুকিয়ে দিয়ে তিনি ভালো মানুষ সাজতে চাইছেন। কিন্তু কিছু দিনের মধ্যে এমন একটি পরিস্থিতি তৈরী করা হবে যে যখন তিনি দেশের মানুষকে বলতে পারবেন যে, দেশের যা পরিস্থিতি তাতে এখন ভোট করানো সম্ভব নয়। ফলে জামাত এনসিপি যেমন ক্ষমতা ভোগ করছে তেমনই তারা ক্ষমতা ভোগ করবে। কিন্তু বিএনপি কি ছেড়ে দেবে। তারাই তো এখন ক্ষমতার আসল দাবীদার, কারণ তাদের কাছেই জনসমর্থন বেশী আছে বলে তারা মনে করেন। ফলে প্রশ্ন ভোটের মাঠে বিএনপির প্রতিদ্বন্দ্বী কে হবে? ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, তাই তারা মাঠে না থাকায় নির্বাচনে জামায়াতই হবে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। ফলে এই দুই দলের মধ্যে নির্বাচনী সমঝোতা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। জামায়াত ইতিমধ্যে ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে ও প্রচারও চালাচ্ছে। অন্যান্য ইসলামি দলের সঙ্গে জামায়াত নির্বাচনী সমঝোতা বা আসন ভাগাভাগি করতে পারে। এনসিপি সে সমঝোতায় নিজেকে যুক্ত করবে, না এককভাবে ভোট করবে, তা পরিষ্কার নয়।
অতি আত্মবিশ্বাসী এনসিপির নেতারা কিছুদিন আগেও বলতেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে তাঁরা সরকার গঠন করবেন অথবা প্রধান বিরোধী দল হবেন। এক নেতা তো ভবিষ্যৎবানীই করে ফেলেছিলেন, বিএনপি ৯০ থেকে ১০০ আসনের বেশি পাবে না। কিন্তু তারা এখন যখন বুঝতে পারছে রাজনীতির ময়দানে নামলে তারা শুধু গোল খাবে, তখন তারা ভোটের বিরোধীতা করতে শুরু করল। ফলে
বিপ্লবী ছাত্রদের সঙ্গে ইউনুসের সংঘাত চরমে। ২০২৪-এর জুলাইতে গণ অভ্যুত্থানের পর আগস্ট মাসে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতায় আসে। যার মুখ্য উপদেষ্টার দায়িত্ব পান মহম্মদ ইউনুস। চাপের মুখে সম্প্রতি তিনি জানিয়েছেন, আগামী বছর ফেব্রুয়ারিতে হতে চলেছে বাংলাদেশের সাধারণ নির্বাচন। যদিও সেই দাবি মানতে নারাজ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, ‘ঘোষণা করছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ, নতুন সংস্কার বা নতুন সংবিধান, কোনও কিছুই আমরা পাইনি। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমার যে ভাইয়েরা শহিদ হয়েছিল সংস্কারের জন্য, নতুন সংবিধানের জন্য, সেই মরদেহ সরকারকে ফেরত দিতে হবে।যদিও আগামী বছরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে, ফের তা জানিয়ে দিলেন মহম্মদ ইউনুস। আগামী নির্বাচনে ব্যান করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর রাজনৈতিক দল আওয়ামি লিগকে। ওপার বাংলার আমজনতার একাংশ বলছেন, দেশে একনায়ক শাসন প্রতিষ্ঠা করেছেন এই অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা। তিনি জানিয়েছেন, সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছে—যাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। ইউনুস আরও জানিয়েছেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং ক্ষমতার প্রকৃত মালিক—জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় কর্তৃক সাম্মানিক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে বক্তব্য রাখার সময় এমনটাই জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনুস। যদিও ইউনুস ও তার সরকারের বিরুদ্ধে এককাট্টা বিপ্লবী ছাত্ররা। মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে এনসিপির যুব সংগঠন যুবশক্তির কাউন্সিলে দেওয়া বক্তব্যে নাসিরুদ্দিন পাটওয়ারি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই)এর সংস্কার দাবি করে বলেন, ‘ডিজিএফআই যদি রাখতেই হয় তাহলে সংস্কার করে রাখতে হবে। আয়নাঘর ভেঙে দিয়েছি, এবার ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারও ভেঙে দেব।’ দলীয় নেতাকর্মীদের সতর্ক করে এনসিপির এই নেতা বলেন, ‘ভবিষ্যতে অনেক সংকট আসন্ন, সবাই সতর্ক থাকুন। জাতীয় পার্টি কাউন্সিল করে পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে। বিদেশি দূতাবাসগুলো উত্তাপ বাড়াচ্ছে। কিছু করলে আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে।’ অন্যদিকে বিএনপি বলছে জুলাই আন্দোলোনে যাদের মৃত্যু হয়েছে তারা হয় বিএনপি অথবা সাধারণ মানুষ, কিন্তু ছাত্রনেতাদের কেউ আহত বা নিহত হয়নি।

ADVERTISEMENT

Author

  • Susanta Khan
    Susanta Khan

    View all posts

Previous Post

এনসিপির শেষের শুরু হয়ে গেছে কক্সবাজারে লুকিয়ে যে চক্রান্ত?

Next Post

ভারতীয় যুবককে বাংলাদেশী তকমা, পরিযায়ী শ্রমিককে ফিরে পেল পরিবার

Susanta Khan

Susanta Khan

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভারতীয় যুবককে বাংলাদেশী তকমা, পরিযায়ী শ্রমিককে ফিরে পেল পরিবার

ভারতীয় যুবককে বাংলাদেশী তকমা, পরিযায়ী শ্রমিককে ফিরে পেল পরিবার

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি