অনুপ্রবেশকারী ইস্যুতে যথেষ্ট তৎপর ভারত। একাধিক জায়গা থেকে পুশব্যাক করছে প্রশাসন। তথ্য বলছে, বেশিরভাগই বাংলাদেশ অনুপ্রবেশকারী ধরা পড়ছে। এবার দুই দেশের টানাপোড়নের জেরে শিকার বীরভূমের ৬ জন বাসিন্দা। তাদের দাবি, বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে পুশব্যাক করেছিল ভারত। এবার অনুপ্রবেশকারী সন্দেহে তাদের গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ। রাজ্য সরকার বিষয়টি হস্তক্ষেপ করে তাদের ফিরিয়ে আনুক এইদেশে। দাবি করছে ওই ৬ পরিযায়ী শ্রমিকের পরিবার।
জানা গিয়েছে, এই ৬ জন বীরভূম জেলার মুরারই থানার পাইকর গ্রামের বাসিন্দা। তারা হলেন মুন্ন শেখের ছেলে দানেশ, তার স্ত্রী সোনালী খাতুন, শিশু পুত্র সাব্বির শেখ। এছাড়াও সুইটি বিবি, দুই পুত্র কুরবান শেখ ও ইমাম দেওয়ান। জানা গিয়েছে তারা দিল্লিতে কর্মরত ছিলেন। উল্লেখ্য, সুইটি বিবির বিয়ে হয়েছিল মুরারই গ্রামে। স্বামী দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার দুই ছেলেকে নিয়ে দিল্লিতে কাজ করতেন। কিন্তু দিল্লি পুলিশ তাদেরকে পুশ ব্যাক করলে বাংলাদেশের পুলিশ তাদেরকে আদর করে। তারা নাকি বাংলাদেশ পুলিসকে জানায়, গত ২৪ জুন দিল্লির কালীমাতা থানা পুলিশ তাদের বাংলাদেশের সন্দেহে আটক করে। পরের দিন তাদের কুড়িগ্রাম জেলার সীমান্তে নিয়ে আসে। পরের দিন অর্থাৎ ২৬ শে জুন তাদের বাংলাদেশের একটি জঙ্গলে ছেড়ে দেয়। তারা জানান, নদী এবং জঙ্গল পেরিয়ে তারা কুড়িগ্রামে এসে পৌঁছন।তারা আলিম নগর ভুতপুকুর গ্রামে স্থানীয় বাসিন্দা মো মনতাজুর রহমান হাকুর বাড়িতে বসবাস শুরু করলে বাংলাদেশের পুলিশ খবর পেয়ে তাদের আটক করে।
অন্যদিকে একই পরিণতি হয়েছে সোনালী বিবির। বাড়ি পাইকরে হলেও আওয়ামী দানেশ শেখের সঙ্গে ছেলেকে নিয়ে দিল্লির রোহিনীর ২৬ নম্বর সেক্টরে থাকতেন সোনালী বিবি। ১৭ জুন তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তারপর ২৪ তারিখ বাংলাদেশে পাঠানো হয়।
এদিকে সোনালী বিবির মা জোৎস্না বিবি বলেন, পুলিশ বাংলাদেশে ধরে নিয়ে গিয়েছে। বাংলাতে কথা বলেছে তাই। তাদের দাবি, রাজ্য সরকার হস্তক্ষেপ করুক। তারপর তাদের ফিরিয়ে নিয়ে আসুক। এখন দেখার, এই বিষয়ে আসলে হস্তক্ষেপ করে কিনা রাজ্য সরকার।












Discussion about this post