আমেরিকার নিউইয়র্কে তুলকালাম কাণ্ড। যারা ঘটিয়েছে তারা নাকি আওয়ামী লীগ করেন।নিউইয়র্ক আওয়ামী লীগের নেতা কর্মীরা, বাংলাদেশের উপদেষ্টা মাহফুজ আলমের হামলা চালিয়েছেন। কনস্যুলেট জেনারেলে মতবিনিময় সভায় তিনি গেলে তাকে ধাওয়া করা হয়। তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ। তার গাড়িতে আক্রমণ করা হয়। এমনই অভিযোগ। অনেকে বলছেন, বাংলাদেশের মববাজিতে যে প্রথম ছিলেন, সেই মাহফুজ আলম এবার নিউইয়র্কে মবের শিকার হলেন।
নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এই চিঠি দিয়েছে। সোমবার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বলে জানা যায়,
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে গত রবিবার নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে একটি মতবিনিময় সভা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। তাছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীসহ বাংলাদেশ কমিউনিটির প্রায় দেড় শতাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কনস্যুলেটের অনুরোধে অনুষ্ঠান শুরুর আগেই নিউইয়র্ক সিটি পুলিশ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে বলে জানা যায়।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভাটি পণ্ড করার উদ্দেশ্যে এবং প্রধান অতিথিকে সরাসরি আক্রমণ করার হিংস্র মনোভাব নিয়ে বিকেল ৫টা থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কনস্যুলেটের সামনে অবস্থান নেন। তারা বাংলাদেশ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তারা অতিথিদের হেনস্থা করে অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেন। এমনকি সেখানকার অতিথিদের উদ্দেশে ডিম নিক্ষেপ করেন বলে অভিযোগ।
যদিও এই সমস্ত কর্মকান্ডের ভিডিও সহ ছবি প্রমাণ হিসেবে পুলিশের কাছে দেওয়া হয়। এই ব্যাপারে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।
অনেকে বলছেন, এর আগে অস্ট্রেলিয়াতে আসিফ নজরুলের উপর এমন ঘটনা ঘটেছিল। প্রেস সচিব শফিকুল আলমের উপর এমন ঘটনা ঘটেছিল ব্রিটেন সফরে। অর্থাৎ আওয়ামী লীগ বাংলাদেশ কিছু না করতে পারলেও তারা বিদেশের মাটিতে নাস্তানাবুদ করছে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা কে। তবে দেশের মধ্যেও খানিকটা সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। তারা গুলিস্তানে একটি বড় সভা করতে সক্ষম হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে, শেখ হাসিনা সুযোগ পেলে অন্তর্বর্তীকালীন সরকারকে নাস্তানাবুদ করবে।












Discussion about this post