• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূস জামানার ইতি! বাংলাদেশে ফিরছে সেনাশাসন। দেশের ক্ষমতায় সেনাপ্রধান ওয়াকার

ইউনূস জামানার ইতি! বাংলাদেশে ফিরছে সেনাশাসন। দেশের ক্ষমতায় সেনাপ্রধান ওয়াকার

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
57
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তাহলে কী ইননূস রাজত্বের ইতি ঘটতে চলছে? পাকিস্তানের মতো বাংলাদেশেও ফিরতে চলেছে সেনাশাসন। সপ্তাহের প্রথম কাজের দিন রাজধানী ঢাকা সহ নানা প্রান্তে এই একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে। তার কারণ রয়েছে। সোমবার প্রধান উপদেষ্টা ইউনূস এবং সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈঠক করেন। সরকারের তরফে বলা হয়েছে, এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎ। সূত্রের খবর, বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে সেনার ভূমিকা নিয়ে সবিস্তার আলোচনা করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর ভূমিকা আরও সুসংগঠিত করা জরুরী। ইতিমধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান দেখা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের সঙ্গে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি জাতির প্রতি অঙ্গীকার করেছি এমন একটি নির্বাচন উপহার দেওয়ার, যা ভোটার উপস্থিতি নতুন ভোটার, সেই সঙ্গে নতুন নারী ভোটারের অংশগ্রহণ, নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসনের উৎসব মুখর পরিবেশের দিক থেকে পৃথক দৃষ্টান্ত স্থাপন করবে।’ এই বৈঠকে যোগ দানের আগে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ইউনূস বলেন, ভোট হবে নির্দিষ্ট সময়ে। ভোটের বিকল্প কিছু নেই।

প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি গুজবে কান না দেওয়ার আর্জি জানিয়েছেন। রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও বৈঠক করেন। স্বাভাবিকভাবেই ২৪ ঘণ্টার মধ্যে এই দুই হাইভোল্টেজ বৈঠক নিয়ে কৌতুহল ক্রমেই বাড়ছে। বিশেষ করে সেনা প্রধানের সঙ্গে বৈঠক ঘিরে জল্পনার পারদ ক্রমেই চড়তে শুরু করেছে।
গতকাল বাহিনীর দুই শীর্ষকর্তার সঙ্গে বৈঠকের খবর প্রকাশ্যে আসার পর থেকে ঢাকায় শুরু হয়েছে গুঞ্জন। অনেকেরই উদ্বেগ, বর্তমান টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশ কি সেনা শাসনের দিকে এগোচ্ছে?

এদিকে, সামনেই দুর্গাপুজো। পুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার দিকে কড়়া নজর রয়েছে অন্তর্বর্তী সরকারের। শনিবার রাত থেকে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছে ২০০ জন। প্রাণ হারিয়েছেন দুজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে একটি ছাত্রাবাসের রক্ষীর সঙ্গে কথা কাটাকাটি বেঁধে যায়। পরে তা সংঘর্ষের আকার ধারণ করে। সংঘর্ষে প্রো ভিসি সহ ১৫০ জখম হয়েছেন। এর মধ্যে গুরুতর জখমের সংখ্যা ২০। এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে (যদিও নিউজ বর্তমান সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।)ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, দুই ছাত্রকে বহুতলের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে ইউনূসের বৈঠক করার কথা। সেই বৈঠকের আগে সেনাপ্রধানের সঙ্গে দেখা করলেন অন্তর্বর্তী সরকার প্রধান। গত রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি), বাংলাদেশ জামায়েতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেন।
এদিকে, প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠক করেন জামায়েত ইসলামি ও জাতীয় নাগরিক পার্টি। তারা দাবি তোলে এরশাদের জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার। দুই দলের দাবি, জাতীয় পার্টি হাসিনার ‘পোষা বিরোধী দল’-য়ের ভূমিকা পালন করলেও আসলে তারা স্বৈরাচারীদের দোসর ছিল।
সোমবার ছিল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। স্বার্থান্বেষী গোষ্ঠী দেশকে অস্থির করে তোলার চেষ্টা চলছে।’

তবে ইউনুসের সঙ্গে আলোচনার পর দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছেন নির্বাচন যথাসময়েই হবে।’ ইতিমধ্যে বাংলাদেশের সুশীল সমাজ আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, ভোট হলেও সেটা হবে একতরফা। হাসিনা গোষ্ঠীর সমর্থকেরা যাতে ভোট দিতে না পারে, তার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে ইউনূস সরার।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

চরম আতঙ্কে হাসনাতরা। এবার টার্গেট এনসিপি! চক্রান্তের গন্ধ বাংলাদেশের বাতাসে

Next Post

কেন ঘন ঘন বৈঠক ইউনূসের, বাড়ছে কৌতুহল

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
কেন ঘন ঘন বৈঠক ইউনূসের, বাড়ছে কৌতুহল

কেন ঘন ঘন বৈঠক ইউনূসের, বাড়ছে কৌতুহল

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি