• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কেন ঘন ঘন বৈঠক ইউনূসের, বাড়ছে কৌতুহল

কেন ঘন ঘন বৈঠক ইউনূসের, বাড়ছে কৌতুহল

Rupendu Das by Rupendu Das
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বছর যত গড়াচ্ছে, ততই বাংলাদেশের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। হাসিনা গোষ্ঠী সহ দেশের রাজনৈতিক মহল এই ভোট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এমন প্রশ্ন উঠছে যে ভোট প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার একটা ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের আশ্বাস, ভোট হবে সুষ্ঠু ও অবাধ। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইংস এই তথ্য জানিয়ে বলেন, বৈঠক হবে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায়, বিকেল পাঁচটায় (বাংলাদেশের সময় অনুসারে)। ইউনূস রবিবার বৈঠক করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত-ই-ইসলামি এবং জাতীয় নাগরিক পার্টির প্রধানদের সঙ্গে।
যদিও সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা কাটেনি। তবে প্রধান উপদেষ্টা স্পষ্ট বলেছেন, ফেব্রুয়ারির প্রথম অর্ধেই নির্বাচন হবে। ভোটের কোনও বিকল্প নেই। হতেও পারে না। কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনও বিকল্প নিয়ে চিন্তাভাবনা করেন, সেটা দেশ তথা জাতির ক্ষেত্রে বিপজ্জনক হবে।
বিএনপি জানিয়েছে, আসন্ন সাধারণ নির্বাচনে তারা অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। সোমবার দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়া উদ্যানের একটি অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এই আশ্বাস দিয়েছেন। ফকরুল বলেন, ‘আমাদের সামনে চ্যালঞ্জ হল আগামী ফেব্রুয়ারির নির্বাচন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দল সর্বাত্মক সহযোগিতা ও সাহায্য করবে।’ সেই সঙ্গে তাঁর সংযোজন, সংস্কার কমিশনগুলো যে সব সংস্কার প্রস্তাব করেছে, সেই সব প্রস্তাব কার্যকর করতে দল সহযোগিতা করবে।
বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা করা হচ্ছে জানিয়ে দলের মহাসচিব বলেন, দলকে নিশ্চিহ্ন করতে ৬০ লক্ষ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। প্রায় ২০ হাজার মানুষকে খুন করা হয়েছে। এত কিছু পরেও বিএনপি বারবার গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ নিয়ে দল ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। আন্দোলন সংগ্রাম নিয়ে তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে বিএনপি সংগ্রাম করছে। তারেক রহমান এই সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন। জনগণ এবং ছাত্র সমাজের আন্দোলনের মধ্যে দিয়ে হাসিনাকে পরাজিত করতে সক্ষম হয়েছি।’
এদিকে, দেশের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেন, সারা দেশে পরিস্থিতি অস্থির হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। তিনি তাঁর নিজস্ব ইউটুব চ্যানেলে এই মন্তব্য করেছেন। জাহেদ উর রহমান বলেন, ‘প্রধান প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে তিনটি বড় রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠক নিয়ে শুরু হয় গুঞ্জন। বৈঠকে তিনি কী বলেছেন, দলগুলি কী প্রতিক্রিয়া দিয়েছে।’ এই বৈঠকের পরে পরেই গুঞ্জন তৈরি হয়, সেনা প্রধান নাকি প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন। এই সব খবর ঘিরে নানা জল্পনার তৈরি হয়েছে। অনেকে ভাবতে শুরু করেছেন, প্রধান উপদেষ্টা কি পদত্যাগ করতে চলেছেন? তিনি এর আগেও তাঁর পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। তাহলে কি সেনা প্রধান এখন প্রধান বিচারপতির সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন। তবে এই বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। কেউ বলেছে হয়েছে, কেউ বলছে হয়নি। এই গুজব এবং পরিকল্পিত গোলযোগের পিছনে কুউদ্দেশ্য রয়েছে। মূল উদ্দেশ্য অন্তর্বর্তী সরকার প্রধানকে দূর্বল দেখানো। যাতে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। জাহেদুরের কথায়, যাঁরা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন, তাঁরা আসলে দেশের রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে কাজ করছেন। তাই, দেশের নাগরিক হিসেবে আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। যদিও বাংলাদেশের সুশীল সমাজ এই আসন্ন নির্বাচন নিয়ে যথেষ্ট সন্দিহান। তাদের মতে, অন্তর্বর্তী সরকার মুখে সুষ্ঠু নির্বাচনের কথা বললেও আসলে নির্বাচনের নামে প্রহসন হবে। কমিশনের মূল লক্ষ্য যেভাবেই হোক জিয়াকে ক্ষমতায় ফিরিয়ে আনা।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ইউনূস জামানার ইতি! বাংলাদেশে ফিরছে সেনাশাসন। দেশের ক্ষমতায় সেনাপ্রধান ওয়াকার

Next Post

ইউনুস চায় না সুষ্ঠু নির্বাচন

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনুস চায় না সুষ্ঠু নির্বাচন

ইউনুস চায় না সুষ্ঠু নির্বাচন

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি