• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ডাঙায় বাঘ-জলে কুমির! ছাত্রসংঘর্ষ কঠোর হাতে দমনের নির্দেশ দিয়ে বিপাকে ইউনূস

ডাঙায় বাঘ-জলে কুমির! ছাত্রসংঘর্ষ কঠোর হাতে দমনের নির্দেশ দিয়ে বিপাকে ইউনূস

Raja Majumder by Raja Majumder
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আলাদা আলাদা ইস্যুকে কেন্দ্র করে গত রবিবার থেকে বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা ও সংঘর্ষ চলছে। এর মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমও বন্ধ রাখতে হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন বা কি কারণে এমন অশান্ত হয়ে উঠলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে দেশের সব বিশ্ববিদ্যালয় ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। কোনও ধরনের বিশৃঙ্খলা ঘটলেই সেখানে আইনের মধ্যে থেকে বল প্রয়োগ করা হবে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে ওই নির্দেশিকায়। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিগত এক বছরে বাংলাদেশে ছাত্রদেরই দাপট দেখা যাচ্ছে। গত বছর জুন-জুলাই মাসে হাসিনাবিরোধী আন্দোলন দিয়ে যার শুরু হয়েছিল। গণঅভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের বিদায়ের পরও তা অব্যাহত। রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে দফায় দফায় ছাত্র সংঘর্ষ হয়েছে। আইন-শৃঙ্খলাবাহিনীকে হিমশিম খেতে হয়েছে সেই সমস্ত সহিংস সংঘর্ষ থামাতে। অপরদিকে ঢাকার জনগণও অতিষ্ট হয়ে উঠেছে ছাত্রদের বেলাগাম আন্দোলনের জন্য।
গত সপ্তাহ থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চূরান্ত অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, গত এক বছরে অন্তর্বর্তী সরকারের নমনীয়তার সুযোগ নিয়েই দিন দিন ক্যাম্পাসকেন্দ্রিক অস্থিরতা, ছাত্র সংঘর্ষ এবং বিভিন্ন স্থানে মব ভায়োলেন্স প্রবলভাবে বেড়েছে। দাবি, বৈষম্যবিরোধী ছাত্রদের হাত ধরেই মুহাম্মদ ইউনূসের এই সরকার টিকে আছে। তাই সরকার ছাত্রদের কোনও দোষ দেখেও দেখতে পাচ্ছে না। এর ফলস্বরুপ বাংলাদেশের প্রায় সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শিকেয় উঠেছে। পডুয়ারাই কার্যত দাদাগিরি চালাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে, তাঁদের কথায় চলতে হচ্ছে অধ্যক্ষ ও অধ্যাপকদের। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে। তাই এবার কঠোর হওয়ার চেষ্টা করছে ইউনূসের সরকার। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাইছে সরকার। অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক মহল থেকেও বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। যা নিয়ে প্রবল অস্বস্তিতে পড়েছেন মুহাম্মদ ইউনূস। সরকারের একটি সূত্র বলছে, এর সুযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে চাপ বাড়াচ্ছে ভারত। তাই এবার কঠোর হওয়ার সময় এসেছে, না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে।
গত বছর কোটা বিরোধী আন্দোলন থেকে শেখ হাসিনার শাসনের পতনের এক দফা আন্দোলন এবং গণ অভ্যুত্থানের পরও অনেক ক্যাম্পাস কেন পুরোপুরি স্বাভাবিক হল না সেই প্রশ্নের মুখে কার্যত অসহায় ইউনূস। অন্যদিকে এই আন্দোলনগুলির জেরে দীর্ঘ সময় ক্যাম্পাস বন্ধ রাখতে হচ্ছে, এতে পঠন-পাঠন বন্ধ হয়ে পড়ছে। যার ফল ভুগতে হবে সাধারণ শিক্ষার্থীদের। বিশেষ করে প্রযুক্তি এবং মেডিকেল পড়ুয়াদের অবস্থা সবচেয়ে সঙ্গীন। একটি অংশ মনে করছেন, ছাত্রদের এই লাগাতার আন্দোলনের ফলে নতুন করে অভ্যুত্থান বা গণ আন্দোলনের সূচনা হতে পারে বাংলাদেশে। আর সেই কারণেই চিন্তিত ইউনূসের অন্তর্বর্তী সরকার। যদিও সরকারের একটা অংশ দাবি করছেন, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র আন্দোলন দমন করার জন্য বল প্রয়োগ করা শুরু হতেই পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। আর সেটা হলে ইউনূস সরকারের পতনও নিশ্চিত হবে। কারণ সেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। আর ক্যাম্পাসগুলিতে নতুন করে বিক্ষোভ ও সংঘর্ষের পিছনে আওয়ামী লীগ ও ভারতের হাতও দেখছেন উপদেষ্টাদের একাংশ। সেই কারণেই হয়তো এই ধরণের ছাত্র সংঘর্ষ কঠোর হাতে দমনের নির্দেশিকা জারি করা হল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

একটা এসসিও সামিট বদলে দিল সব সমীকরণ, ভারতের উদ্দেশ্যে নরম বার্তা ট্রাম্পের

Next Post

ভারতের বন্ধু তালিকায় চিন-রাশিয়া গেল গেল রব বাংলাদেশে!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
35
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভারতের বন্ধু তালিকায় চিন-রাশিয়া গেল গেল রব বাংলাদেশে!

ভারতের বন্ধু তালিকায় চিন-রাশিয়া গেল গেল রব বাংলাদেশে!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি