• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভোটে হাসিনা, আওয়ামী লীগের হাত-পা বেঁধে দিল ইসি

ভোটে হাসিনা, আওয়ামী লীগের হাত-পা বেঁধে দিল ইসি

Rupendu Das by Rupendu Das
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
33
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বছর ঘুরলেই বাংলাদেশে ভোট। অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনূস জানিয়েছেন, ভোট যাতে অবাধ ও সুষ্ঠ হয়, তার জন্য তিনি সব ধরনের পদক্ষেপ করতে প্রস্তুত। সেনাবাহিনীও জানিয়েছে, তারা অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। প্রশ্ন উঠছে, জাতীয় নির্বাচনে কি হাসিনা এবং তাঁর দল অংশগ্রহণ করতে পারবে? আরও স্পষ্ট ভাষায় নির্বাচন কমিশন কী বঙ্গবন্ধুকন্যা ও তাঁর দলকে ভোটে লড়াই করার সুযোগ করে দেবে? ইউনূস জানিয়েছেন, এই ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবে কমিশন। যদিও কমিশন এখনও এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি। তবে কমিশনের গৃহীত একটি সিদ্ধান্ত থেকে স্পষ্ট, হাসিনা এবং তাঁর দলের প্রার্থীরা যাতে কোনওভাবেই ভোটে লড়তে না পারে, তার জন্য তারা একটি অভিনব পদক্ষেপ করতে চলেছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, তারা বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আইনের ১২ নম্বর অনুচ্ছেদের ১ উপধারা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। এই সংক্রান্ত একটি প্রস্তাব কমিশনে পেশ হয়েছে। প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। নতুন দুটি ধারা সংযোজিত হয়েছে। প্রথমটি হল ফেরার ব্যক্তিরা ভোটে অংশ নিতে পারবে না। দুই অনলাইনে মনোনয়ন জমা দেওয়া যাবে না। ভোটে লড়তে হলে প্রার্থীকে সশরীরে কমিশনে এসে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে।
বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে ফেরার ঘোষণা করেছে। বাড়ি বা কার্যালয়ে গিয়েও তাদের হদিশ পাওয়া যায়নি। এমনকী আদালতেও তারা আত্মসমর্পণ করেননি। ফেরার ঘোষিতদের মধ্যে আওয়ামী লীগের প্রথম ও মধ্যসারির বহু নেতা রয়েছেন। এরা নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য হলে নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত অনুসারে, এরা আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।
কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। সিদ্ধান্তে অনেকেই বিস্মিত। কমিশনের বিধিতে বলা হয়েছে, সাত বছরের বেশি সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না। ফেরারি বা অভিযুক্তদের ভোটে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা ছিল না।
পলাতক নেতাদের নির্দল প্রার্থী হিসেবে গোপন আস্তানা থেকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকছে না। আওয়ামী লীগের এক নেতার কথায় দেশের যা পরিস্থিতি, তাতে দলের নেতাদের সশরীরে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে মনোনয়ন দাখিল করা কোনওভাবেই সম্ভব নয়। রাস্তায় বেরোলেই খুন হতে হবে। বাংলাদেশে আকছাড় এই ঘটনা ঘটছে। এমনকী আদালতও তাদের কাছে আর কোনওভাবেই নিরাপদ নয়। গত এক বছরে শুধু জেলের ভিতরে ৩২ জন নেতা-কর্মীকে খুন করা হয়েছে।
উল্লেখ করার মতো বিষয় হল, নির্বাচন সংস্কারক বিষয়ক কমিশন অভিযুক্তদের ভোটে অংশ নিতে না দেওয়ার যে সুপারিশ করেছিল, মাস কয়েক আগে বর্তমান নির্বাচন কমিশন তাঁর বিরোধিতা করে। সেই কমিশন এখন বেসুরে গান গাইছে। ইতিমধ্যে কমিশনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত আমেরিকার কার্যনির্বাহী রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বৈঠক। গত সোমবার আগরগাঁওতে কমিশনের দপ্তরে উভয়ের কথা হয়। তার ঠিক পরের দিন কমিশন বেসুরে গান গাইতে শুরু করেছে। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, একদিনে ভোট হলে ভোটে অশান্ত সৃষ্টিকারী তিনশো আসনে ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে পরিস্থিতি মোকাবিলা করা বাহিনীর পক্ষে আরও সহজ হবে।
মুখ্য নির্বাচন কমিশনার বলেন, একটি কেন্দ্রে একক প্রার্থী থাকলে সেই কেন্দ্রে নোটা থাকবে। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীরা নিজ নিজ দলে প্রতীকে লড়তে পারবেন।

ADVERTISEMENT

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

ভারত-রুশ সম্পর্ককে সম্মান করি, তবে… পুতিনকে কী বললেন শাহবাজ

Next Post

ইউনূসের ‘দাবার চাল’ ঘুরিয়ে দিতেই প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক?

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূসের ‘দাবার চাল’ ঘুরিয়ে দিতেই প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক?

ইউনূসের 'দাবার চাল' ঘুরিয়ে দিতেই প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি