• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারত-রুশ সম্পর্ককে সম্মান করি, তবে… পুতিনকে কী বললেন শাহবাজ

ভারত-রুশ সম্পর্ককে সম্মান করি, তবে… পুতিনকে কী বললেন শাহবাজ

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
26
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা কারও অজানা নয়। সেই বন্ধুত্বের জন্য ভারতকে মাশুল গুনতে হয়েছে। রুশ তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের ওপর জরিমানা সহ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত কিছুর পরেও দিল্লি-মস্কো সম্পর্কে প্রভাব পড়েনি। উলটে সম্পর্ক আরও মজবুত হয়েছে। উভয় দেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে। এই অবস্থায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে পৃথক বৈঠক করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পুতিনের সঙ্গে বৈঠকে পাক প্রধানমন্ত্রী বলেন, দিল্লির সঙ্গে রাশিয়ার সম্পর্ককে তিনি সম্মান করেন। তবে মস্কোর সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক আরও মজবুত হওয়া প্রয়োজন বলে তিনি পুতিনকে জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যস্ততার মাঝে বৈঠকের জন্য সময় দেওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। গত জুলাইতে আপনার সঙ্গে বৈঠক হয়েছিল। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, দ্বিপাক্ষিক সম্পর্ককে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। বিশেষ করে শিল্প-বাণিজ্যে। ইসলামাবাদের সঙ্গে মস্কোর বাণিজ্য সাম্প্রতিককালে একটা নতুন উচ্চতায় পৌঁছেছে। রাশিয়ার থেকে তেল কেনায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়েছে। গত কয়েক বছরে দুই দেশের সম্পর্ক অনেকটাই উন্নত হয়েছে। সেটা অনেকটাই সম্ভব হয়েছে আপনার জন্য। আপনি আশ্বাস দিয়েছিলেন, ইসলামাবাদের সঙ্গে মস্কোর সম্পর্ক আগের থেকে অনেকটা মজবুত করতে বদ্ধপরিকর। ব্যক্তিগতভাবে আমিও এই সম্পর্ককে অন্য একটি উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতি বদ্ধ। ’

ADVERTISEMENT

পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকে পাক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি বিশ্বাস করে মস্কোর সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ঠিক পথেই এগোচ্ছে। গত বছর জুলাইয়ের পর থেকে দুই দেশের কূটনৈতিকস্তরে একাধিক বৈঠক হয়েছে। পাকিস্তানে যেমন রুশ প্রতিনিধি এসেছে, পাকিস্তান থেকেও রাশিয়া সফর করেছে আমাদের দেশের কূটনীতিকরা। কৃষিক্ষেত্র, ইস্পাত শিল্প-সহ একাধিক শিল্পে কী করে পারস্পরিক সহযোগিতা আরও বাড়িয়ে তোলা যায়, তা নিয়ে প্রতিনিধিত্বমূলক বৈঠকে সবিস্তারে আলোচনা হয়েছে।’
বৈঠকে রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টিও ওঠে। পুতিনকে শাহবাজ বলেন, ‘ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে আমরা সম্মান করি। তবে আশা রাখি, আগামীদিনে ইসলামাবাদের সঙ্গে একই ধরনের সম্পর্কের তৈরি হবে। এই অঞ্চলে শান্তি-স্থিতিশীলতার স্বার্থেই সেই সম্পর্কের প্রয়োজন রয়েছে।’ রুশ সংবাদসংস্থা তাস অনুসারে, পুতিনকে একজন প্রগতিশীল নেতা জানিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার ইচ্ছা প্রকাশ করি।’
লক্ষ্য করার মতো বিষয় হল, সাংহাই শীর্ষ সম্মলেন মোদি-শি-পুতিন বৈঠক করলেও শাহবাজের সঙ্গে পুতিন বৈঠক করেননি। এমনকী পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেনি। সূত্রের খবর, পুতিনের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন শাহবাজ নিজেই। তাই বক্তব্যের শুরুতেই পুতিনকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে ভোলেননি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

রুশ প্রেসিডেন্টের জন্য শাহবাজের এত স্তবের কারণ দিল্লির সঙ্গে সে দেশের মাখো মাখো সম্পর্ক। আমেরিকা চড়া হারে শিল্প আরোপের পরেও দিল্লির অবস্থান বদল করেনি। জানিয়ে দিয়েছে, রাশিয়া থেকে তারা অশোধিত তেল কিনবে। দিল্লির এই আশ্বাসে মস্কো তেলের দাম ব্যারেল প্রতি অনেকটাই হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, ভারতকে উপহার হিসেবে তুলে দেবে এস ৪০০ ক্ষেপণাস্ত্র।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

কুনাল-দিলীপ-শতরুপ। অনির্বাণের এক সুরেই মিললো তিনজন

Next Post

ভোটে হাসিনা, আওয়ামী লীগের হাত-পা বেঁধে দিল ইসি

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
50
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
77
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভোটে হাসিনা, আওয়ামী লীগের হাত-পা বেঁধে দিল ইসি

ভোটে হাসিনা, আওয়ামী লীগের হাত-পা বেঁধে দিল ইসি

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি