• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বিদেশি ‘লবিষ্ট ফার্ম’ ভাড়া করেছিলেন মুহাম্মদ ইউনূস ! জামাত নেতার বেফাঁস মন্তব্যে চাঙ্গা হাসিনা

বিদেশি ‘লবিষ্ট ফার্ম’ ভাড়া করেছিলেন মুহাম্মদ ইউনূস ! জামাত নেতার বেফাঁস মন্তব্যে চাঙ্গা হাসিনা

Raja Majumder by Raja Majumder
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
55
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে একে একে পশ্চিমা দেশগুলি সরব হতে শুরু করেছে। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রও পিছু হটতে শুরু করল বাংলাদেশ থেকে। এর ফলে যেমন আতঙ্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, তেমনই আতঙ্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। তবে দুজনের আতঙ্ক আলাদা আলাদা। তবে দুজনেই পদ হারানোর ভয়ে কাঁটা। মুহাম্মদ ইউনূস বিগত তেরো মাসে তেরোটি বিদেশ সফর করেছেন। কিন্তু এর মধ্যে বেশিরভাগই তাঁর ব্যক্তিগত কারণে বিদেশ যাওয়া। যদিও তাঁর প্রেস উইং ফলাও করে প্রচার করে গিয়েছে প্রধান উপদেষ্টা বিদেশ থেকে বিপুল বিদেশী বিনিয়োগ আনছেন। কার্যক্ষেত্রে তা যে লবডঙ্কা ছিল, সেটা এখন আম বাংলাদেশিও বুঝে গিয়েছেন। কিন্তু মার্কিন সান্নিধ্য থাকায় পশ্চিমা দেশগুলি এতদিন চুপ করে ছিল মুহাম্মদ ইউনূসের বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মবের রাজত্ব, সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং গণতন্ত্রের দৈনতা নিয়ে। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি বদলেছে। তাই ইউরোপীয় দেশগুলি মুখ খুলতে শুরু করেছে।
যেমন এবার বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে খোদ ব্রিটিশ পার্লামেন্টে তীব্র নিন্দা ও সমালোচনা হল। জানা যাচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ, ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে কথিত অভিযোগ-সহ নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। জানা যাচ্ছে ব্রিটিশ এমপিদের একটা বড় অংশ অভিযোগ করেন, ইউনূস সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করছে। বিশেষত গত মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে তাঁরা গণতন্ত্রের ওপর নজিরবিহীন আঘাত বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেছে ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতরের বিবৃতিতে বলা হয়, একটি স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত জরুরি। তবে এবার প্রথম নয়, এর আগেও একাধিকবার ব্রিটিশ এমপিরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তুলোধনা করেছিলেন। এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা পর্যন্ত করেননি।
এখানেই শেষ নয়, বিদেশের মাটিতে বাংলাদেশকে আরও এক গুরুতর রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে হল। সম্প্রতি ইউরোপে একটি টকশোতে জামায়াতে ইসলামের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা স্বীকার করেছেন,মুহাম্মদ ইউনূস বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের জন্য বিদেশি লবিং ফার্ম ভাড়া করেছিলেন। জামাত নেতার এই মন্তব্য সামনে আসতেই গোটা বাংলাদেশজুড়ে হইচই পড়ে গিয়েছে। আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও আন্তর্জাতিক সাফল্য কিছু মহলকে অস্বস্তিতে ফেলেছিল, আর সে কারণেই বিদেশি শক্তিকে ব্যবহার করে ষড়যন্ত্রের পথ বেছে নেওয়া হয়েছিল। উল্লেখ্য, ইউনূস এর আগে প্রকাশ্যে এমন কোনও ষড়যন্ত্রে তার জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছিলেন। কিন্তু এতদিন পর জামায়াতে ইসলামীর মুখপাত্রের সাম্প্রতিক এই বক্তব্যে ইউনূসের ‘মেটিক্যুলাস ডিজাইন’-এর পর্দা উন্মোচন হল। ওয়াকিবহাল মহলের দাবি, ধীরে ধীরে চাপ বাড়ছে ডঃ ইউনূসের উপর। এদিকে ভারতের সঙ্গে চিন ও রাশিয়ার চাপ। অন্যদিকে ব্রিটেন-ফ্রান্সের মতো দেশের চাপ। আর জেনারেল ওয়াকারের একমাত্র চাপ ভারত।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

২৬-সেও চর্চায় নন্দীগ্রাম শুভেন্দুর বিরুদ্ধে মমতার বদলে প্রার্থী কে?

Next Post

উত্তেজনায় ভরা ‘ডাকসুর’ নির্বাচন। গোপন ষড়যন্ত্র করেছে সেনাপ্রধান ওয়াকার!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
35
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
উত্তেজনায় ভরা ‘ডাকসুর’ নির্বাচন। গোপন ষড়যন্ত্র করেছে সেনাপ্রধান ওয়াকার!

উত্তেজনায় ভরা 'ডাকসুর' নির্বাচন। গোপন ষড়যন্ত্র করেছে সেনাপ্রধান ওয়াকার!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি