• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
প্রাচীন সাধুবাবার অভিশাপ না রাজনৈতিক ষড়যন্ত্র? নেপাল রাজকীয় হত্যাকাণ্ডে যোগ ছিল বসুন্ধরা রাজে সিন্ধিয়ার ভাইজিও!

প্রাচীন সাধুবাবার অভিশাপ না রাজনৈতিক ষড়যন্ত্র? নেপাল রাজকীয় হত্যাকাণ্ডে যোগ ছিল বসুন্ধরা রাজে সিন্ধিয়ার ভাইজিও!

Raja Majumder by Raja Majumder
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
43
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সেই ভয়ঙ্কর এক রাতে শেষ হয়ে গিয়েছিল গোটা রাজপরিবার। ২০০১ সালের ১ জুন গোটা বিশ্বকে কাঁপিয়ে দেওয়া এক রাজকীয় গণহত্যায় রক্তাক্ত হয়েছিল নেপালের রাজপরিবার। ২২ বছরেও সেই ঘটনার রহস্যের সমাধান হয়নি, কিন্তু তার মধ্যেই নেপালে ঘটে গেল আরও এক দূনিয়া কাঁপানো ঘটনা। আজ থেকে ২২ বছর আগে নেপালের রাজপ্রাসাদে চলছিল জমজমাট নৈশভোজের পার্টি। সেই উপলক্ষ্যে নেপালের কাঠমাণ্ডুর নারায়ণহিতি দরবারের বিলিয়ার্ড রুমে জড়ো হয়েছিলেন রাজপরিবারের সদস্যরা। সেখানেই আচমকা চলে এলপাথাড়ি গুলি। গরম বুলেটে মুহূর্তে ঝাঁঝরা হয়ে যান নেপালের তৎকালীন রাজা বীরেন্দ্র-সহ রানী ও পুত্র। সেই সঙ্গে প্রাণ হারিয়েছিলেন রাজার ভাই, ভাইয়ের স্ত্রী, বোন ও বোনের স্বামী। প্রায় গোটা রাজপরিবার শেষ। রাজপুরী একমুহূর্তের মধ্যে হয়ে উঠেছিল মৃত্যুপরীতে। অভিযোগ, সেদিন নাকি গুলি চালিয়েছিলেন রাজা বীরেন্দ্রর বড় ছেলে অর্থাৎ যুবরাজ দীপেন্দ্র। যদিও নেপালের বহু সংবাদ সংস্থা এমনকি, রাজপরিবার অনেকেই সেই তত্ত্ব মেনে নিতে পারেননি। বরং একটা বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছিলেন তাঁরা। জানা যায়, চিনের ষড়যন্ত্রেই সেবার নেপালের রাজপরিবার খতম হয়েছিল। সেই ষড়যন্ত্রে ভারতপন্থী রাজপরিবারকে খতম করে গণতন্ত্র্রের বীজ বুনে দেওয়া হয়েছিল নেপালে।
বাবা-মা-ভাই ছাড়াও রাজপরিবারের একাধিক সদস্যকে হত্যা করে যুবরাজ দীপেন্দ্র নিজেকেও গুলি করেছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি কোমায় চলে যান। সেই অবস্থাতেই তাঁকে রাজা ঘোষণা করা হয়েছিল। কিন্তু কয়েকদিনের মাথায় তাঁর মৃত্যু হয়। সরকারি তদন্তে যদিও এই রাজকীয় গণহত্যার সাথে যুবরাজ দীপেন্দ্রর জড়িত থাকার কথা বলা হয়েছিল। বলা হয় এক ভারতীয় কন্যার প্রেমেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছিলেন। ওই তরুণী ছিলেন নেপালি রাজনীতিবিদ পশুপতি শমসের জং বাহাদুর রানা এবং গোয়ালিয়রের রাজপরিবারের সদস্য ঊষা রাজে সিন্ধিয়ার কন্যা দেবযানী। গোয়ালিয়রের পূর্বতন রাজা প্রয়াত মাধবরাও সিন্ধিয়া এবং বসুন্ধরা রাজে সিন্ধিয়া যথাক্রমে তার মামা এবং পিসি। জানা যায়, যুবরাজের সঙ্গে এই সম্পর্ক মেনে নিতে পারেননি নেপালের রাণী তথা দীপেন্দ্র মা ঐশ্বর্যা। দীপেন্দ্রর বিরুদ্ধে রাজপরিবারে হত্যাকাণ্ড চালানোর অভিযোগ ওঠার পর দেবযানী সংবাদসংস্থাকে বলেছিলেন, দীপেন্দ্র সে দিন মত্ত অবস্থায় ছিলেন। এমনকি, রাজবাড়িতে তাঁর নিজের ঘরের ফোন নম্বর থেকে তিন বার ফোনও করেছিলেন তাঁকে। কিন্তু মদ্যপান করায় ঠিক করে কথাই বলতে পারছিলেন না দীপেন্দ্র। এই বয়ানের পর ষড়যন্ত্রের তত্ত্ব আরও জোরালো হয়। প্রশ্ন উঠছিল, যিনি মত্ত অবস্থায় কথাই বলতে পারছিলেন না, তিনি সঠিক লক্ষ্যে বন্দুক চালিয়ে বেছে বেছে নিজের পরিবারের সবাইকে হত্যা করলেন কী ভাবে?
এই ঘটনার পর নেপালের রাজা হিসেবে অভিষেক হয় বীরেন্দ্রর ভাই জ্ঞানেন্দ্র। সেদিন রাজ দরবারে তিনি উপস্থিত না থাকলেও তাঁর পরিবারের লোকজন ছিলেন। জ্ঞানেন্দ্রের স্ত্রীরও গুলি লেগেছিল সেদিন, তবে গুরুতর কিছু হয়নি। পরেই শুরু হয় নেপালের রাজপরিবারের বিরুদ্ধে নেপালের জনগণের বিক্ষোভ। সম্ভবত নেপালের রাজতন্ত্রের শেষের সেটাই শুরু। এমনকি নেপালের জনতা রাজপরিবারকে ১৫ দিন সময় দেয় রাজপ্রাসাদ ছেড়ে চলে যাওয়ার জন্য। কেন রাজপরিবারের এমন দুরবস্থা হল? সেই নিয়ে একাধিক তত্ত্ব ও দাবি থাকলেও নেপাল রাজপরিবারের একটি প্রাচীন অভিসাপ নিয়ে আজও আলোচনা হয়।
নেপালের প্রাচীন ইতিহাস তুলে ধরে এই ঘটনাকে একটি ‘পুরনো অভিশাপের ফল’ বলা হয়েছে। প্রাচীন কাহিনি অনুযায়ী এক সন্ন্যাসী নাকি নেপালের রাজা পৃথ্বীনারায়ণ শাহকে অভিশাপ দিয়েছিলেন। তিনটি রাজ্য জয় করে ফেরার পর বীর রাজা পৃথ্বীনারায়ণের সঙ্গে দেখা করতে এসেছিলেন এক সন্নাসী। সেদিন রাজা ওই সন্নাসীকে খাতির করে কিছু খেতে দিয়েছিলেন। ওই সন্নাসী কিছুটা খেয়ে বাকিটা রাজার হাতে দিয়ে বলেছিলেন “খেয়ে নাও, এটা প্রসাদ”। সন্ন্যাসীর কথায় তিনি ক্ষুব্ধ হন অহংকারী রাজা। খাবারটি মাটিতে ছুড়ে ফেলে তিনি বলেছিলেন, “তিনি এঁটো খাবেন না”। কথিত আছে, সেই সময় সন্ন্যাসী তাঁকে অভিসাপ দিয়ে বলেছিলেন, ১০ পুরুষ পর রাজার রাজত্ব শেষ হয়ে যাবে। নেপালের রাজা বীরেন্দ্র ছিলেন সেই পৃথ্বী শাহের একাদশতম বংশধর। ফলে বীরেন্দ্রর পর তাঁরা ভাই জ্ঞানেন্দ্র রাজা হলেও সেই রাজত্ব আর টেকেনি। এরপরই নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। পুরোনো গল্পগাথা যাই হোক না কেন, সম্প্রতি নেপালে আবার রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি উঠছে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ডাকসুতে ভরাডুবি, দুই সেনাসদস্যের বিস্ফোরক অভিযোগ থলের বিড়াল বেরিয়ে গেল এনসিপির!

Next Post

নেপালের ঘটনার পর কেন চাপের মুখে ইউনূসের বাংলাদেশ?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
35
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
নেপালের ঘটনার পর কেন চাপের মুখে ইউনূসের বাংলাদেশ?

নেপালের ঘটনার পর কেন চাপের মুখে ইউনূসের বাংলাদেশ?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি