• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
নেপালের ঘটনার পর কেন চাপের মুখে ইউনূসের বাংলাদেশ?

নেপালের ঘটনার পর কেন চাপের মুখে ইউনূসের বাংলাদেশ?

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
28
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের পর নেপাল, এবার কি ফের বাংলাদেশের পালা? রাজনীতিবিদ, মন্ত্রী, আমলাদের সীমাহীন দুর্নীতির অভিযোগে নেপালের জেন-জি বা আধুনিক প্রজন্মের যে সহিংস আন্দোলন হল, তাতেই মূলত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। তাঁর সঙ্গেই পদত্যাগ করেছে নেপালের গোটা মন্ত্রিসভা। ফলে এই মুহূর্তে নেপালে সেনাশাসন চলছে। ঠিক যেমনটা হয়েছিল বাংলাদেশে গত বছর আগস্ট মাসে। কিন্তু বিগত এক বছরে বাংলাদেশে কোনও বড় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন হয়েছে কি? বাংলাদেশের সাধারণ মানুষই বলছেন, হয়নি, বরং বাংলাদেশ আরও অধঃপতনে গিয়েছে। বাংলাদেশে বন্ধ হয়েছে, হাজার হাজার ছোট-বড় কলকারখানা। বেকারত্ব বেড়েছে দ্বিগুণ, আর জিডিপি কমেছে সেই অনুপাতে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, আনাজপাতির দামও কমেনি। ফলে নাজেহাল দশা বাংলাদেশের সাধারণ মানুষের। কিন্তু অপরদিকে, মুহাম্মদ ইউনূস ও তাঁর দোসরদের আর্থিক হাল ফুলে-ফেঁপে উঠছে দ্রুততার সঙ্গে। যে দুর্নীতি ও স্বৈরাচারী মনোভাবের কারণে শেখ হাসিনাকে দোষী করা হয়েছিল, মুহাম্মদ ইউনূস এবং তাঁর দলবল এখন সেই দোষেই দোষী হচ্ছেন। ফলে বাংলাদেশের সাধারণ মানুষ এবং আধুনিক প্রজন্মের মধ্যেও একটা হতাশা ও ক্ষোভের জন্ম হচ্ছে। আর সেই ক্ষোভকে ত্বরান্বিত করছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা।

ADVERTISEMENT

রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন, মুহাম্মদ ইউনূস যেভাবে তাঁর কর্মকাণ্ড পরিচালনা করছেন, তিনি যে ভাবে বাংলাদেশে জঙ্গি-জিহাদিদের মাথায় তুলছেন। তাতে খুব শীঘ্রই বাংলাদেশের পরিণতিও নেপালের মতো হতে পারে। কেন মুহাম্মদ ইউনূসে্র বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কয়েকটি বিষয়কে সামনে আনছেন। প্রথমটি হল, তাঁর সরকার নির্বাচন ও সংস্কারের কথা বারবার উল্লেখ করলেও আজ পর্যন্ত কোনও উল্লেখযোগ্য রোডম্যাপ দিতে না পারা। বরং এই ধুঁয়ো তুলে অন্তর্বর্তী সরকার বারবার জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চেয়েছেন। দ্বিতীয়টি হল, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার অবনতি ও খারাপ আইন-শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি না হওয়া। তৃতীয়টি হল, সাংবিধানিক অধিকার না থাকা সত্বেও আওয়ামী লীগের মতো প্রাচীন রাজনৈতিক দলকে কার্যত নিষিদ্ধ করে তাঁদের নির্বাচনী নিবন্ধন বাতিল করা। চতুর্থত বিষয়টি হল, এনসিপির মতো অজ্ঞাতকুলশীল একটি দলকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া এবং সেই দলের নেতা-নেত্রীদের মাথায় তুলে দেওয়া। পঞ্চম কারণটি আরও মারাত্মক, সেটি হল ‘কাজের সীমা’র বাইরে গিয়ে মিয়ানমারের রাখাইনের সঙ্গে করিডোর বিষয়টি নিয়ে অতিরিক্ত উৎসাহ দেখানো। অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রকে সুযোগ করে দিতে মুহাম্মদ ইউনূস এবং খলিলুর রহমান বাংলাদেশের সার্বভৌমত্বকেই বলি দিতে চাইছেন। এর সঙ্গে যোগ হয়েছে চট্টগ্রাম বন্দরকে বিদেশী সংস্থার হাতে তুলে দেওয়ার ঘোষণা। এমন আরও অভিযোগ উঠছে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। যেমন, অদক্ষ এবং অপরিণত ব্যক্তিদের উপদেষ্টা পদে নিয়োগ করা এবং বিতর্কিত ব্যক্তিকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা।
আবার মুহাম্মদ ইউনূসের ‘ব্যক্তিস্বার্থ সংশ্লিষ্ট’ কিছু বিষয় নিয়েও উঠছে প্রশ্ন। যেমন, গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমিয়ে নিজের শেয়ার বৃদ্ধি, গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামে নিজের সংস্থার নতুন একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন করিয়ে নেওয়া। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে তাঁর গ্রামীণ ব্যাঙ্কের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর মুকুব করে দিয়েছেন। এই সমস্ত কিছুই তাঁর বিরুদ্ধে যাচ্ছে। যা নিয়ে আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার করে চলেছে। আর বাংলাদেশের মানুষও আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব জাস্টিসের মতো ঘটনা নিয়ে প্রবল বিরক্ত। সবমিলিয়ে নেপালের মতো পরিস্থিতি এবার বাংলাদেশেও ঘটে যেতে পারে। আর সেটা হলে গত বছরের ৫ আগস্টের থেকেও মারাত্মক কিছু ঘটতে পারে বলেই মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

প্রাচীন সাধুবাবার অভিশাপ না রাজনৈতিক ষড়যন্ত্র? নেপাল রাজকীয় হত্যাকাণ্ডে যোগ ছিল বসুন্ধরা রাজে সিন্ধিয়ার ভাইজিও!

Next Post

হাসিনা বাংলাদেশে রয়েছেন? আদালতের নির্দেশিকায় গোপন রহস্যের দানা বাঁধছে

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
71
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
79
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
42
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
50
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাসিনা বাংলাদেশে রয়েছেন? আদালতের নির্দেশিকায় গোপন রহস্যের দানা বাঁধছে

হাসিনা বাংলাদেশে রয়েছেন? আদালতের নির্দেশিকায় গোপন রহস্যের দানা বাঁধছে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি