• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশ সচিবালয়ে পদোন্নতির রমরমা দুর্নীতি!     নেপথ্যে শফিক, আসিফ, নাহিদের  সিন্ডিকেট

বাংলাদেশ সচিবালয়ে পদোন্নতির রমরমা দুর্নীতি! নেপথ্যে শফিক, আসিফ, নাহিদের  সিন্ডিকেট

Raja Majumder by Raja Majumder
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
125
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশ অন্তরবর্তী সরকারের প্রশাসনিক শীর্ষ পদগুলো এখন পরিণত হয়েছে লাভজনক পণ্যে। মেধা বা অভিজ্ঞতা নয়, এখন বড় অঙ্কের টাকার বিনিময়েই কেনাবেচা চলছে সচিব-সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ।

ADVERTISEMENT

বাংলাদেশের সংবাদ মাধ্যম অনুযায়ী সম্প্রতি এমন এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বর্তমান বাণিজ্য সচিব মাহবুবুর রহমানকে ঘিরে। অতিরিক্ত সচিব থেকে বাণিজ্য সচিব হতে ৩৫ কোটি, সেখান থেকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হতে ৬০ কোটি এবং সবশেষে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর-এর চেয়ারম্যান হতে ৩০০ কোটি টাকার চুক্তি করেছেন তিনি। সব মিলিয়ে প্রায় ৩৯৫ কোটি টাকা পদোন্নতি করতে খরচ করছেন তিনি। অভিযোগ অত্যন্ত গুরুতর। আর অভিযোগের তির যাদের দিকে, সেটাও খুব গুরুতর। কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করছে, এই পদন্নতি বাণিজ্যের নেপথ্যে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। যাদের নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশের প্রায় সব মন্ত্রণালয়। দাবি, অতিরিক্ত সচিব থাকাকালীন মাহবুবুর রহমান বাণিজ্য সচিব পদে পদোন্নতি নিশ্চিত করতে ৩৫ কোটি টাকার একটি চুক্তি করেছিলেন। ঘুষ দিয়ে উচ্চ পদ পাওয়ার পর তিনি আরও উচ্চাভিলাষী হয়ে ওঠেন। তার পরবর্তী লক্ষ্য ছিল অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের পদ। যা পদাধিকারবলে এনবিআর চেয়ারম্যানের দায়িত্বও বটে। জানা যাচ্ছে, প্রথমে আইআরডি সচিব পদের জন্য তিনি “মেসার্স আর্মি বিডি কনসালটেন্সি” নামক একটি রহস্যময় পরামর্শক প্রতিষ্ঠানের সাথে ৬০ কোটি টাকার চুক্তি করেন। আর সবচেয়ে বড় চুক্তিটি হয় জাতীয় রাজস্ব বোর্ডের বা এনবিআর-এর চেয়ারম্যান হওয়ার জন্য। এই পদের জন্য নাকি ৩০০ কোটি টাকার একটি অবিশ্বাস্য চুক্তি করেছেন মাহবুবুর রহমান। অভিযোগ রয়েছে, এই বিপুল পরিমাণ অর্থ কয়েকটি ধাপে পরিশোধের কথা ছিল এবং এর গ্যারান্টি হিসেবে বিভিন্ন ব্যাংকের চেক ব্যবহার করা হয়েছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

দাবি করা হয়েছে, এই বিশাল আর্থিক লেনদেনের জাল বিস্তার করতে মাহবুবুর রহমানকে সহায়তা করেছেন সাইফুল ইসলাম নামের এক প্রভাবশালী ব্যক্তি। বিভিন্ন সূত্রে জানা গেছে, চুক্তিগুলোর গ্যারান্টি হিসেবে দেওয়া চেকগুলোতে সাইফুল ইসলামই স্বাক্ষর করেছেন। অভিযোগ,  সাইফুল ইসলামকে প্রায়ই বাণিজ্য সচিবের একান্ত সচিবের কক্ষে বিভিন্ন ক্লায়েন্টের সাথে বৈঠক করতে দেখা যায়, যা প্রশাসনে তার দাপটের প্রমাণ দেয়। অনুসন্ধানে আরও জানা গিয়েছে,  এই হাজার কোটি টাকার দুর্নীতির পেছনে কারা জড়িত, তা নিয়েও চলছে নানা গুঞ্জন। অনুসন্ধানে বেরিয়ে এসেছে তিন ব্যক্তির নাম, যারা “তিন পান্ডব” নামে পরিচিত। তারা হলেন—প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

অভিযোগ উঠছে, এই মুহূর্তে দুর্নীতির বাংলাদেশে নিয়োগ, পদোন্নতি ও বিভিন্ন প্রকল্পের কমিশন বাবদ হাজার হাজার কোটি টাকা এই চক্রের পকেটেই যাচ্ছে। তাদের হাতে বেশিরভাগ মন্ত্রণালয় বোতলবন্দি হয়ে আছে এবং পুরো প্রশাসনে একটি ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।

মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। তাঁকে বাংলাদেশ প্রশাসনে ” আওয়ামী লীগের দোসর আমলা” হিসেবে চিহ্নিত করা হয়।  এবং পূর্ববর্তী সরকারের আমলে তিনি বিভিন্নভাবে সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া, দেশে ইন্টারনেট শাটডাউনের মতো বিতর্কিত ঘটনায় তার ভূমিকা ছিল বলেও গুরুতর অভিযোগ রয়েছে। যারা সকাল-বিকাল প্রশাসনের ভিতর ফ্যাসিস্টদের দোসর ঢুকে আছে বলে দাবি করেন, তাঁরাই এখন সেই সমস্ত আমলাদের থেকে ঘুষ নিয়ে পদন্নতি দিচ্ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, যদি এই অভিযোগগুলোর সত্যতা থাকে, তবে এটি দেশের প্রশাসনের জন্য একটি অশনিসংকেত। অর্থের বিনিময়ে শীর্ষ পদে নিয়োগ হলে পুরো প্রশাসনিক কাঠামো ভেঙে পড়বে এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বলে কিছু থাকবে না। এই সিন্ডিকেটের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও তাঁরা এতটাই প্রভাবশালী যে সকলেই মুখ বন্ধ করে বসে আছেন। শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব হলেও তাঁর দাপট কোনও উপদেষ্টার থেকে কম নয়। অন্যদিকে নাহিদ ইসলাম কয়েকমাস আগেও উপদেষ্টা ছিলেন, তাঁর যোগাযোগ কম নয়। আর সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এই প্রথম নয়। ছাত্র উপদেষ্টা হওয়ায় তাঁর দাপট প্রশাসনের অন্দরে সবচেয়ে বেশি। অনেকেই বলছেন, এই কোটি কোটি টাকা সব মহলেই ভাগ বাটয়ারা হয়।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বিএনপি বিরোধী দলে যাবে কি না, আপনারা ঠিক করবেন? হাসনাথকে ধুয়ে দিলেন সালাউদ্দিন

Next Post

দুর্গাপুজোর আগে ফের প্রতিমা ভাঙচুর বাংলাদেশে! কড়া ব্যবস্থার পথে ভারত?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
দুর্গাপুজোর আগে ফের প্রতিমা ভাঙচুর বাংলাদেশে! কড়া ব্যবস্থার পথে ভারত?

দুর্গাপুজোর আগে ফের প্রতিমা ভাঙচুর বাংলাদেশে! কড়া ব্যবস্থার পথে ভারত?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি