ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে সাম্প্রতিক কূটনৈতিক ও সামরিক বক্তব্যে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধানের কড়া অবস্থানের পর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরের পাল্টা হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।গত সপ্তাহে আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে এক অনুষ্ঠানে জেনারেল মুনির বলেন, “কাশ্মীরের জন্য যদি ১০টি যুদ্ধও করতে হয়, পাকিস্তান প্রস্তুত।” তিনি ভারতের আধুনিক সামরিক প্রযুক্তিকে ভয় না পাওয়ার ঘোষণা দিয়ে বলেন, “কাশ্মীর আমাদের জীবনীশক্তি, একদিন এটি স্বাধীন হয়ে পাকিস্তানের অংশ হবে।”
এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের কথা জানান। সেনাপ্রধানও সীমান্তে যুদ্ধ প্রস্তুতির বিষয়ে সেনাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এই বক্তব্যগুলো এমন সময় এসেছে যখন ২০২৫ সালের এপ্রিল থেকে ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা চলছে।শুধু ভারতের সেনাপ্রধান এবং রাজনাথ সিং-ই নন, ভারতের প্রধানমন্ত্রীও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে এবার ভারতকে ছেড়লে, ভারত ছোড়েগা নেহি।
বিশ্লেষকদের মতে, আসিফ মুনিরের বক্তব্য শুধু প্রতিক্রিয়া নয়, বরং এটি একটি আদর্শগত অবস্থান। তিনি আইএসআই ও মিলিটারি ইন্টেলিজেন্সের সাবেক প্রধান হিসেবে ভারত-পাকিস্তান সম্পর্কের জটিলতা ঘনিষ্ঠভাবে দেখেছেন। তার অতীত অভিজ্ঞতা এবং ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে তিনি দ্বন্দ্বকে শুধু রাজনৈতিক নয়, আদর্শিক সংঘর্ষ হিসেবেও দেখেন।
বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রায় ছিন্ন। ভারত সিন্ধু জল চুক্তি বাতিল করেছে, পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করেছে। সীমান্তে গুলিবিনিময়, বিমান চলাচলে নিষেধাজ্ঞা, এবং কূটনীতিক প্রত্যাহার—সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই যুদ্ধের দিকে এগোচ্ছে।
আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন। জাতিসংঘ ও অন্যান্য সংস্থা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানালেও দুই দেশের নেতৃত্ব আপাতত নিজেদের অবস্থানে অনড়। কাশ্মীর ইস্যু কেন্দ্র করে এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে দক্ষিণ এশিয়া এক ভয়াবহ সংঘাতের মুখোমুখি হতে পারে। আর এসবের মাঝে বিপদে পড়েছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান। যখন বিভিন্ন পত্র পত্রিকায় এই খবর ছড়িয়ে পড়ছে যে বাংলাদেশের সেনাপ্রধান ভারত আসছেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত, যেখানে বাংলাদেশের সেনাপ্রধানেরও অংশগ্রহণের কথা রয়েছে।রাজধানী নয়াদিল্লিতে ১৪ অক্টোবর দুই দিনের এ সম্মেলন শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।কিন্তু এখন শোনা যাচ্ছে সেনাপ্রধান ভারতে না এসে পাকিস্তানের সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এবং ভারতের সীমান্ত এলাকাগুলিতে পাকিস্তানি সেনারা পর্যবেক্ষন করবে। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে, পাকিস্তানি সেনা কর্মকর্তাদের আকস্মিক বাংলাদেশ সফর ঘিরে তৈরি হয়েছে নানারকম জল্পনা। এই সফরের উদ্দেশ্য কি শুধুই সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো কৌশলগত পরিকল্পনা?












Discussion about this post