• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতের পাল্টা চালে ঘুম উড়ল পাকিস্তানের! দিশেহারা বাংলাদেশও, অসহায় যুদ্ধের হুমকি

ভারতের পাল্টা চালে ঘুম উড়ল পাকিস্তানের! দিশেহারা বাংলাদেশও, অসহায় যুদ্ধের হুমকি

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
49
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আবারও আক্রান্ত জাফর এক্সপ্রেস। এক শক্তিশালী বিস্ফোরণে ওই ট্রেনের ৬টি কামরা লাইনচ্যুত হয়েছিল। তাতে বেশ কয়েকজন আহত হয়েছিলেন। জানা গিয়েছে, কোয়েটাগামী জাফর এক্সপ্রেসে সফর করছিলেন পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা। ফলে ওই ট্রেনকেই টার্গেট করেছিল বালুচিস্তানের স্বাধীনতাকামী বিদ্রোহীরা। বালুচ লিবারেশন আর্মির বালুচ রিপাবলিক গার্ডস এই হামলার দায়ভার নিলেও পাকিস্তান এই ঘটনার জন্য ভারতকেই দায়ী করছে। যদিও ভারত এই অভিযোগ নস্যাৎ করতে সময় নেয়নি। অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ফের একবার ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, “একমাত্র মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামল ছাড়া ভারত কখনও সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ ছিল না”। পাকিস্তানের সামা টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এও বলেন, “ভারতের সাথে যুদ্ধের সম্ভাবনা বাস্তব”। কূটনৈতিক মহলের দাবি, এটা হল সরাসরি যুদ্ধের উস্কানি দেওয়া। আসলে ভারত ফের অপারেশন সিঁদুরের তোড়জোর করছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। বিগত কয়েকদিনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ ভারতের স্থল ও বায়ুসেনা সেনাপ্রধানও পাকিস্তানকে সাবধান করে দিয়ে বলেছিলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়া বন্ধ না করলে পাকিস্তানের ইতিহাস-ভুগোল পাল্টে যেতে পারে। ঠিক এই আবহেই কার্যত খেলা ঘুরিয়ে দিল ভারত।
আফগানিস্থানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে এসেছেন। তাঁর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তাঁর দেখা করার কথা। আফগানিস্তানের তালিবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি ভারত। কিন্তু কূটনৈতিক মহল মনে করছেন, তালিবান সরকারের এক মন্ত্রী যখন সরকারি সফরে আসেন, তখন তালিবান সরকারকে ঘুরিয়ে স্বীকৃতি দিয়েই দল নয়া দিল্লি। আর আমির খান মুত্তাকি এমন সময় দিল্লি এলেন, যখন পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অত্যাধিক দহরম মহরম চলছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আফগানিস্তানের বাগরাম বিমানবন্দর ফেরত চেয়ে হুমকি দিয়েছেন। সেখানে তিনি মার্কিন সামরিক বেস তৈরি করতে চান। যদিও তালিবান ট্রাম্পের সেই চাহিদা সরাসরি খারিজ করে দিয়েছে। এই পরিস্থিতিতে তালিবান মন্ত্রী ভারত সফরে আসাটাই একটা মাস্টারস্ট্রোক।

ADVERTISEMENT

কারণ, পাকিস্তানের দুটি এলাকায় চলছে স্বাধীনতার আন্দোলন। একটি হল বালুচিস্তান প্রদেশ অন্যটি হল আজাদ কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীর। পাশাপাশি পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া এলাকাতেও তালিবান সমর্থিত কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী সক্রিয়। বালুচিস্তান প্রদেশে বালুচ লিবারেশন আর্মি পাকিস্তান সেনা ও সরকারি কর্মকর্তাদের তাড়িয়ে দিয়ে কার্যত গোটা প্রশাসনই নিজেদের দখলে নিয়ে চলে এসেছে। সেখানে পাকিস্তান প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ নেই বললেই চলে। সেই কারণেই বারবার জাফর এক্সপ্রেস আক্রান্ত হচ্ছে বালুচ বাহিনীর হাতে। এর আগে এই ট্রেনটি হাইজ্যাক হয়েছিল, এবার বিস্ফোরণে উড়ে গেল কয়েকটি কামরা। পরিস্থিতি এমন, যে কোনও সময় বালুচরা নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারেন।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

প্রায় একই পরিস্থিতি পাক অধিকৃত কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানে। সেখানকার অধিবাসীরাও পাকিস্তান থেকে বেরিয়ে আসার জন্য আন্দোলন শুরু করেছেন। অন্যদিকে পাকিস্তনের নয়া দোসর বাংলাদেশেরও একই হাল। পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সরকার নিপীড়ন, নির্যাতন চালাচ্ছে. এই দাবি তুলে ওই এলাকাকে বাংলাদেশ সরকারের কবল মুক্ত করে রাষ্ট্র সংঘের অধীনে বিশেষ স্বশাসিত এলাকা হিসাবে ঘোষণার‌ দাবি জানিয়েছে চাকমা নেতা সুহাস চাকমা। বুধবার দিল্লিতে ভারত সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে পেশ করা স্মারকলিপিতে তিনি আর্জি জানানো হয়েছে গ্লোবাল অ্যাসোসিয়েশন ফর ইনডিজেনাস পিপলস অফ দ্য চিটাগাং হিল ট্রাকস। যা পার্বত্য চট্টগ্রামের জনজাতি গোষ্ঠীগুলির মিলিত একটি সংগঠন। বাংলাদেশের সরকারও পার্বত্য চট্টগ্রামের অশান্তির পিছনে ভারতের হাত রয়েছে বলে দাবি করছে। কিন্তু পাকিস্তান বা বাংলাদেশ কোনও পক্ষই নিজ দেশের আন্দোলনকারীদের দমাতে পারছে না। ফলে বলা যেতেই পারে, ভারতের চালে কোনঠাসা পাকিস্তান ও বাংলাদেশ।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

হাসিনার সাথে ৫ জন উপদেষ্টা সেনাপ্রধানের গেমচেঞ্জার সিদ্ধান্ত! হাসিনা ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই

Next Post

সাবেরকে গ্রেফতারে পিনাকীর আল্টিমেটাম! খারিজ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
সাবেরকে গ্রেফতারে পিনাকীর আল্টিমেটাম! খারিজ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

সাবেরকে গ্রেফতারে পিনাকীর আল্টিমেটাম! খারিজ করলেন পররাষ্ট্র উপদেষ্টা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি