• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
‘বাঁশ কেন ঝাড়ে’ রাজ্যে রাষ্ট্রপতি শাসন ডেকে আনছেন স্বয়ং মুখ্যমন্ত্রীই!

‘বাঁশ কেন ঝাড়ে’ রাজ্যে রাষ্ট্রপতি শাসন ডেকে আনছেন স্বয়ং মুখ্যমন্ত্রীই!

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
88
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

এই রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর হবেই এটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে। এসআইআর-এর কাজ খতিয়ে দেখতে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে বাংলায় এসেছিল নির্বাচন কমিশনের বিশেষ টিম। তাঁরা দক্ষিণবঙ্গের সব জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও অনান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেন। সেইমতো নির্দেশ দিয়ে যান, আগামী ১৫ অক্টবরের মধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে হবে। অর্থাৎ এর পরই এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে। নির্বাচন কমিশনের দল রাজ্য ছাড়ার ২৪ ঘন্টার মধ্যেই এসআইআর নিয়ে কার্যত গর্জে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নের 14 তলায় বসে পেছনে জাতীয় পতাকা রেখে রাজ্যে সাংবিধানিক প্রধান হিসাবে তিনি যে যে অভিযোগ তুললেন তা কার্যত অসাংবিধানিক বলেই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও রাজ্য সরকারের কর্মচারী ও আধিকারিকদের হুমকি দিয়েছিলেন এসআইআর ইসুতে। বোলপুরের প্রশাসনিক সভা থেকে তিনি বলেছিলেন মনে রাখবেন ভোট মিটলে আপনারা রাজ্য সরকারের অধীনেই কাজ করবেন।

ADVERTISEMENT

বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী। এবারও তিনি কার্যত হুমকি দিলেন একদা রাজ্য সরকারের শীর্ষ পদে বসা এক সিনিয়র আইএএস আধিকারিককে। বর্তমানে যিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও অর্থাৎ তিনি এখন সরাসরি নির্বাচন কমিশনের অধীনস্থ অফিসার। মনোজ আগরওয়াল একসময় রাজ্য সরকারের কারিগরি শিক্ষা খাদ্য পর্যটনের মতো বিভিন্ন দফতরের সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেছেন। তাকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে সুপারিশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এস আই আর নিয়ে তিনি যখন তৎপরতা বাড়িয়েছেন, তখন তাকেই একহাত নিলেন মুখ্যমন্ত্রী। ওই সিনিয়র আইএএস অফিসারের বিরুদ্ধেই তুললেন দুর্নীতির অভিযোগ। বললেন আমার কাছে সব প্রমাণ আছে সময় হলে ফাঁস করে দেব।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এসআইআর নিয়ে কার্যত তাঁর গায়ে জ্বালা ধরেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময়ে মন্তব্য শুনে অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল। একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন এ রাজ্যে তিনি এসআইআর হতে দেবেন না প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। এদিন বললেন “আগুন নিয়ে খেলবেন না”। পাশাপাশি তার দাবি, একদিকে গোটা বাংলায় দুর্যোগ চলছে। মানুষের দুর্ভোগ চলছে। সামনে আবার কালীপুজো, ছটপুজো, জগদ্ধাত্রী পুজো রয়েছে। এবং চারদিকে ডুবে আছে। সেখানে ফিল্ড সার্ভের নাম করে তিনটে অফিসে বসে চারজন অফিসার বিএলও-দের ডেকে থ্রেট করছেন, বলছেন তাঁদের ইচ্ছামতো কাগজ তৈরি করতে হবে।

আমরা দেখেছিলাম এর আগে তিনি নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার চেষ্টা করেছিলেন। নির্বাচনী কাজে কারচুপির দায়ে তিনজন আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন। কিন্তু নবান্ন সেই নির্দেশ মানতে গড়িমসি করে। পরে অবশ্য কমিশনের চাপে ওই তিনজনকে সাসপেন্ড করে রাজ্য সরকার। এবার তিনি সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে হুমকি দিলেন, তাও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে। এখন দেখার এটা নিয়ে জাতীয় নির্বাচন কমিশন কোন মন্তব্য করে কি না।

রাজনৈতিক বিশ্লেষকদের পাশাপাশি বিরোধী দল বিজেপির নেতৃত্বের দাবি এই রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের আইন মানছেন না এমনকি দেশের সাংবিধানিক সংস্থা গুলিকেও মানতে নারাজ। তাই অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর প্রয়োজন। সম্প্রতি উত্তরবঙ্গের নাগরাকাটায় বিজেপির সাংসদ খগেন মুর্ম ও বিধায়ক শংকর ঘোষের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না এই প্রশ্নও ঘুরতে শুরু করে বিজেপির নিচে তলার কর্মীদের মধ্যে। ওয়াকিবহাল মহল মনে করছেন, এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মত পরিস্থিতি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই সেই রাস্তা পরিষ্কার করে তুলছেন। যেভাবে তিনি প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন তাতে যদি কোন প্রকার নির্বাচন কমিশনের কাজে বাধা আসে বা এসআইআর প্রক্রিয়া ব্যাহত হয় তাহলেই কেন্দ্রীয় সরকারের পক্ষে ৩৫৫ বা ৩৫৬ ধারা জারি করার পথ প্রশস্ত হয়ে যাবে। অর্থাৎ বাঁশ কেন ঝাড়ে, এসো আমার ঘরে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বাংলাদেশে নেই গণতন্ত্র! ইউনূসের বিরুদ্ধে রিপোর্ট দিল খোদ জাতিসংঘ

Next Post

ইউনূস সত্যিই ইন্টারন্যাশনাল খিলাড়ি প্রধান উপদেষ্টার ‘সেফ এক্সিট’ পরিকল্পনায় ভারত!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূস সত্যিই ইন্টারন্যাশনাল খিলাড়ি প্রধান উপদেষ্টার ‘সেফ এক্সিট’ পরিকল্পনায় ভারত!

ইউনূস সত্যিই ইন্টারন্যাশনাল খিলাড়ি প্রধান উপদেষ্টার ‘সেফ এক্সিট’ পরিকল্পনায় ভারত!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি