• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দিল্লিতে অজিত ডোভালের নেতৃত্বে তৎপরতা  ঢাকায় সামরিক শাসনের গুঞ্জন!

দিল্লিতে অজিত ডোভালের নেতৃত্বে তৎপরতা ঢাকায় সামরিক শাসনের গুঞ্জন!

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
28
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে শেখ হাসিনা ও তাঁর দলের একাধিক মন্ত্রী-এমপি এবং শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলা শুরু হয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে। মজার বিষয় হল, ওই ট্রাইবুনাল শুরু করেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। তখন উদ্দেশ্য ছিল, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কালীন যারা স্বাধীনতার বিরুদ্ধে পাকিস্তানি সেনার সঙ্গে যুক্ত ছিল। মূলত জামাতের সহযোগী অল বদর, অল সামসের মতো সংগঠনের সদস্য যাদের রাজাকার বলা হয় তাঁদের বিচারের জন্যই এই আদালত গঠন করা হয়েছিল। মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যা, ধর্ষণ, লুন্ঠন ও নানা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাঁদের বিচার করে শাস্তি দেওয়া।  সেই আদালতেই এখন বিচারের কাঠগড়ায় শেখ হাসিনা, আর যারা তাঁকে কাঠগড়ায় তুলেছেন তাঁরাই মূলত স্বাধীনতা বিরোধী শক্তি। হাসিনার বিরুদ্ধে এবার দায়ের হয়েছে গুম-খুনের মামলা। বলা হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে এই ধরণের মামলা এই প্রথম। মজার বিষয় হল, তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন আন্দোলনকারী ছাত্ররাই। যেমন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ। এমনকি হাসিনাকে ফাঁসাতে ইউনূস সরকার রাজসাক্ষী হিসেবে একই মামলায় অভিযুক্ত সাবেক পুলিশকর্তাকেও সামনে এনেছেন।

কিন্তু এত কিছু করে কি ইউনূস সরকার শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঠেকাতে পারছেন?  উত্তর হল না, পারছেন না। উল্টে হীতে বিপরীত হচ্ছে। সম্প্রতি শেখ হাসিনা ও তাঁর দলের একাধিক মন্ত্রী-এমপি এবং শীর্ষ নেতার বিরুদ্ধে যে দুটি মামলা দায়ের হয়েছে, সেই তালিকায়  যুক্ত হয়েছে সাবেক ও কর্মরত মিলিয়ে ২৪ জন সেনাকর্তার নাম। তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবার এটা নিয়েই ঢাকা সেনানিবাসে প্রবল ক্ষোভের সঞ্চার হয়েছে বলেই সূত্রের খবর। হাসিনা-সহ ওই সেনাকর্তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগের তালিকায় এক নম্বরে আছে গুম খুন।‌ অর্থাৎ অপহরণ করে হত্যা এবং দেহ লোপাট করে দেওয়া। সেনাকর্তাদের অভিযোগ, যে সমস্ত সেনা আধিকারিকের নাম অভিযুক্তের তালিকায় রয়েছে, তাঁদের কিভাবে সিভিল কোর্টে বিচার হয়, তাঁদের সেনা আদালতেও তো বিচার হতে পারে। এই বিষয়টি যদিও সাম্প্রতিক নয়, আগেই এই প্রসঙ্গ উঠেছিল। আপনাদের নিশ্চই মনে আছে, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার মাস খানেক আগে একই দিনে বাংলাদেশের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন। জানা যাচ্ছে, সেবারও তিনি এই দাবি নিয়েই তাঁদের কাছে দরবার করতে গিয়েছিলেন। কিন্তু সেনাপ্রধানের দাবি যে প্রধান উপদেষ্টা মানেননি, সেটা বোঝাই যাচ্ছে।

 ঘটনা হল, বাংলাদেশের সেনাবাহিনীর একটা বড় অংশ এবার বিদ্রোহী হতে চলেছে বলেই জানা যাচ্ছে। এই অংশের বক্তব্য, বাংলাদেশের সেনাবাহিনী হল সুশৃঙ্খল বাহিনী। তাঁদের যদি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে আর পাঁচজন সাধারণ অপরাধীর সঙ্গে প্রিজন ভ্যানে করে হাতকড়া পড়িয়ে আদালতে হাজির করানো হয় তাহলে তা ভুল বার্তা যাবে। এমনকি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতেও আর বাংলাদেশের সেনাকে ডাকা হবে কিনা সন্দেহ। জানা যাচ্ছে, এই আশঙ্কায় সেনাবাহিনীর একটি বড় অংশ কার্যত অন্তবর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে। মুহাম্মদ ইউনূসের পাশাপাশি জেনারেল ওয়াকারও তাঁদের নিশানায়। তাঁদের বক্তব্য, কিছু মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, শেথ হাসিনা ও আওয়ামী লীগকে বদনাম করার জন্য বাংলাদেশের সেনাবাহিনীকেই কাঠগড়ায় তুলছেন। এটা তাঁরা কোনও ভাবেই মেনে নেবেন না। দিন দুই-তিনের মধ্যে যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, তাহলে বড় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন সেনা আধিকারিকরা।

অপরদিকে খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি যে বাবে দ্রুত বদলে যাচ্ছে সেদিকে কড়া নজর রাখছে নয়া দিল্লি। এও জানা যাচ্ছে, দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নেতৃত্বে একাধিক বৈঠক হয়েছে। যদি বাংলাদেশে কোনও রুপ সামরিক অভ্যুত্থান হয়, তাহলে ভারত কি অবস্থান নেবে বা কি করতে পারে সেটা নিয়েই আলোচনা হয়। কেউ কেউ মনে করছেন, বাংলাদেশে মার্কিন রণতরী আসা নিয়েও আলোচনা হয়েছে নয়া দিল্লির বৈঠকে। সবমিলিয়ে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

বড় কিছু ঘটছে ক্যান্টনমেন্টে। গ্রেফতারি থেকে সেনাবাহিনীকে বাঁচাতে বুক চিতিয়ে লড়াই করছেন সেনাপ্রধান

Next Post

বন্দুক ব্যাগে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আটক শিক্ষক! কারণ নিয়েও রয়ে গেল ধোঁয়াশা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
71
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
79
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
42
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
50
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বন্দুক ব্যাগে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আটক শিক্ষক! কারণ নিয়েও রয়ে গেল ধোঁয়াশা

বন্দুক ব্যাগে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আটক শিক্ষক! কারণ নিয়েও রয়ে গেল ধোঁয়াশা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি