• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশ-তুর্কির গোপন ষড়যন্ত্র ফাঁস ইন্ডিয়ান নেভিকে দেখেই পালাল তুর্কির যুদ্ধজাহাজ!

বাংলাদেশ-তুর্কির গোপন ষড়যন্ত্র ফাঁস ইন্ডিয়ান নেভিকে দেখেই পালাল তুর্কির যুদ্ধজাহাজ!

Raja Majumder by Raja Majumder
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
39
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

পূর্ব ভূমধ্যসাগর এবং দক্ষিণ ককেশাসে ভারত দৃঢ়ভাবে নিজেদের অবস্থান তৈরি করছে। যা তুরস্কের আঞ্চলিক প্রভাবের বিরুদ্ধে কৌশলগত অবস্থান বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আরও তাৎপর্যপূর্ণ দিক হল, অপারেশন সিঁদুরের পর এই পদক্ষেপ নিতে শুরু করেছে নয়া দিল্লি। উল্লেখ্য, তুর্কি অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের সমর্থনে করাচিতে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। এর পর থেকেই ভারতীয় নৌবাহিনী কড়া অবস্থান নিতে শুরু করেছে। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলি তুরস্কের কাছাকাছি জলসীমায় প্রায় অবিচল উপস্থিতি বজায় রেখে চলছে, যা ভারতের একটি অভূতপূর্ব সামুদ্রিক কৌশল দেখছেন বিশেষজ্ঞরা।

ADVERTISEMENT

উল্লেখ্য, তুরস্ক বহুদিন আগে থেকেই ভারতের বিরুদ্ধে নানা পদক্ষেপ করছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জাতিসংঘে বারবার কাশ্মীরের উল্লেখ করে ভারতকে বেকায়দায় ফেলতে চেয়েছেন। আবার সেই ১৯৭১ ভারত-পাক যুদ্ধ, যার মাধ্যমে বাংলাদেশের জন্ম হয় সেই যুদ্ধেও তুর্কি পাকিস্তানকে ব্যাপক সহায়তা দিয়েছিলো। এবারও অপারেশন সিঁদুরের আগে ও পরে তুর্কি পাকিস্তানকে সামরিক সাহায্য দিয়েছে। সেই তুর্কির এবার নজর পড়েছে বাংলাদেশের দিকে। মুহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশ যেভাবে ভারতের বিরুদ্ধে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইছে, তার অঙ্গ হিসেবে তিনি তুর্কিকে বাংলাদেশে ডেকে এনেছেন বন্ধু হিসেবে। আমরা জানি, তুর্কি বাংলাদেশে সমরাষ্ট্র তৈরির কারখানা খুলতে ইতিমধ্যেই চুক্তি করেছে। সেই মোতাবেক জমি অধিগ্রহণও করতে শুরু করেছে ইউনূস সরকার। যেখানে নাকি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও ড্রোন তৈরী হবে। এ নিয়ে দুই দেশের একাধিক বৈঠক হয়েছে। এবার জানা যাচ্ছে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিডা তুর্কির শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলির সঙ্গে আলোচনায় বসেছে ইস্তাম্বুলের এক পাঁচতারা হোটেলে। ‘গেটওয়ে টু গ্রোথ: ইনভেস্ট ইন বাংলাদেশ’ নামে সেই সেমিনারে ৩০টিরও বেশি তুর্কি কোম্পানি অংশ নেয়, যারা ইতোমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করছে বা নতুন করে বিনিয়োগের সুযোগ খুঁজছে। এখন প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে বিশ্বের সিংহভাগ দেশ যেখানে বিনিয়োগ করতে অস্বীকার করছে বা আগের বিনিয়োগ স্থগিত রেখেছে, সেখানে তুর্কির এত আগ্রহ কেন?

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বিশেষজ্ঞরা বলছেন, এর পিছনে রয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের গভীর চাল। তিনি যেমন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের মাটি ব্যবহারের লাইসেন্স পেয়ে গিয়েছেন, তেমনই বাংলাদেশকেও চাইছেন সেই কাজে। যাতে ভারতের দুই প্রান্ত দিয়েই ভারতকে ব্যতিব্যস্ত রাখা যায়। আবার কেউ কেউ দাবি করছেন, পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে আক্রমণের কথা বলেছিলেন, তা তুর্কি ও যুক্তরাষ্ট্রের ডানায় ভর করে। একই ভাবে তুর্কি বাংলাদেশে আধুনিক ড্রোন ও সমরাস্ত্র তৈরি করে ভারতকেই চাপে রাখতে চাইছে। যদিও ভারত কম যায় না, নয়া দিল্লি ইতিমধ্যেই তুর্কির নাকের ডগায় যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে। আর তাতেই ভয়ে কাঁটা তুর্কির নৌবাহিনী। জানা যাচ্ছে, ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর ভূমধ্যসাগরের সালামিস নৌ ঘাঁটিতে পরিচালিত গ্রীস-ভারত প্রথম দ্বিপাক্ষিক যৌথ নৌ মহড়ায় ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস ত্রিকান্ড অংশ নিয়েছে। এই মহড়াগুলির মাধ্যমে ভারত ও গ্রীস দ্বিপাক্ষিক এবং প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করেছে। দুদেশের গণমাধ্যম আরও জানিয়েছে যে নয়াদিল্লি এথেন্সকে তার দীর্ঘ-পাল্লার ভূমি থেকে ভূমি এবং আকাশ ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য একটি প্রস্তাব দিয়েছে, যার পাল্লা ১,০০০-১,৫০০ কিলোমিটার।
গ্রীক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দাবি করছেন, অত্যাধুনিক অস্ত্র, সেন্সর এবং গোপন প্রযুক্তিতে সজ্জিত, পূর্ব ভূমধ্যসাগরে আইএনএস ত্রিকান্ডের উপস্থিতি তুর্কির কাছে একটি শক্তিশালী বার্তা গিয়েছে। তুর্কির ক্রমাগত উস্কানি এবং সামুদ্রিক সীমানা পুনর্নির্মাণের প্রচেষ্টার বিরুদ্ধে ভারত সরাসরি গ্রীস এবং সাইপ্রাসের পাশে দাঁড়িয়েছে। তুর্কি যেভাবে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষাকে উৎসাহিত এবং সমর্থন করছে, তাতে ভারত চুপ করে বসে থাকবে না। ফলে তুর্কি যেমন ভারতের নাকের ডগায় বাংলাদেশ এবং পাকিস্তানকে ব্যবহার করে নয়া দিল্লিকে দাঁত-নখ দেখাচ্ছে. তেমনই ভারত তুর্কির শত্রুদেশ গ্রীস ও আর্মেনিয়াকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা সিস্টেমস দিয়ে তুর্কিকে চাপে রেখেছে। কারণ ভারতের সামরিক শক্তি ভূমধ্যসাগর এলাকার আঞ্চলিক বিরোধকে অনেকটাই স্থিতিশীল করবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

শেখ হাসিনার সঙ্গে জরুরি বৈঠক ডোভাল ও জয়শঙ্করের! বাংলাদেশ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে ভারত

Next Post

হেফাজতে ১৫ সেনা কর্মকর্তা, সেনাপ্রধান কোথায়?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হেফাজতে ১৫ সেনা কর্মকর্তা, সেনাপ্রধান কোথায়?

হেফাজতে ১৫ সেনা কর্মকর্তা, সেনাপ্রধান কোথায়?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি