• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইন্টারনেট পরিষেবাতে এবার বাংলাদেশকেই বয়কট করল ভারত!

ইন্টারনেট পরিষেবাতে এবার বাংলাদেশকেই বয়কট করল ভারত!

Raja Majumder by Raja Majumder
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে এক তথাকথিত গণঅভ্যুত্থানের জেরে পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের। এরপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ৮ আগস্ট শপথ নিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। তার পর থেকে ধাপে ধাপে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কের অবনতি হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে চলা একাধিক বাণিজ্যিক চুক্তি নিয়ে ইউনূস সরকার কঠোর অবস্থান নিয়েছিল। যা নয়া দিল্লি খুব একটা সহজভাবে নেয়নি। গত বছরের ডিসেম্বর মাসেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশ থেকে ভারতের উত্তরপূর্বাঞ্চলের সাতটি রাজ্যে ইন্টারনেট সংযোগের জন্য যে প্রকল্পটি ছিল তা বাতিলের সিদ্ধান্ত নেয়। এরপর ভারতও ধীরে ধীরে ওই প্রকল্প থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। এবং বর্তমানে পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে নয়া দিল্লি।
প্রসঙ্গত, ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ আমদানি করতো। মূলত উত্তর পূর্বের সাতটি রাজ্যে বা সেভেন সিস্টার্সে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্যই ভারত ইন্টারনেট ব্যান্ডইউথ কিনতো বাংলাদেশ থেকে। এবার সেই ইন্টারনেট ব্যান্ডউইথ আমদানি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে ভারত। জানা যাচ্ছে, ২১ অক্টোবর মধ্যরাত থেকে বাংলাদেশ থেকে আসা অবশিষ্ট ১০ Gbps ব্যান্ডউইথ লিঙ্কটির সংযোগ বিচ্ছিন্ন করেছে বিএসএনএল। ভারতের প্রযুক্তিবিদদের মতে, এটা ভারতের জন্য এক নবযুগের সূচনা। কারণ, এবার থেকে আর অন্য কোনও দেশ নয়, ইন্টারনেট পরিষেবাতেও আত্মনির্ভর হল ভারত।
মূলত সমুদ্রের তলায় পাতা বিশাল বিশাল কেবলের মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডইউথ আসে। সমুদ্রতীরবর্তী বিভিন্ন দেশ সৈকতের কোনও এক সুবিধাজনক জায়গায় ইন্টারনেট কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি করে এর মাধ্যমে সেই দেশে ইন্টারনেট পরিষেবা বজায় রাখে। ভারতে এরকম ১৭টি ইন্টারনেট কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে। যেমন মুম্বই, চেন্নাই, কোচি, থুথুকোডি, তিরুবন্তপুরম, বিশাখাপত্তনম ও দিঘা। কিন্তু উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যের ধারে কাছে সমুদ্র না থাকা এবং মাঝে বাংলাদেশের অবস্থানের কারণে সেখানে ইন্টারনেট ব্যান্ডইউথ পৌঁছতো অনেকটা ঘুরপথে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে, নরেন্দ্র মোদি সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চুক্তি করেছিলেন সেই ২০১৫ সালে। চুক্তিটি হয়েছিল ভারতের বিএসএনএল ও বাংলাদেশের বিএসসিপিএলসি-র মধ্যে। এরপর আনুষ্ঠানিকভাবে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে আখাউড়া সীমান্ত হয়ে ভারতের আগরতলা নোডে ১০ জিবিপিএস ব্যান্ডউইথ লিঙ্ক সংযোগ শুরু করে। পরবর্তী সময়ে এটি ২০ জিবিপিএস-এ উন্নীত করা হয় এবং মেঘালয়, আসাম-সহ উত্তর-পূর্বের অন্যান্। রাজ্যও এর সুবিধা পেতে শুরু করে। কিন্তু ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে পেমেন্টের সমস্যা দেখা দেয়। বিএসএনএলের আর্থিক সংকটের কারণে ২০২০ সালের ফেব্রুয়ারিতে সেবা স্থগিত হয়েছিল। তবে ২০২১ সালের সেপ্টেম্বরে নতুন চুক্তির মাধ্যমে তা আবার চালু হয়। জানা যায়, ভারত সরকার তখন থেকেই বিকল্প ও সাশ্রয়ী পথ খোঁজা শুরু করেছিল। এরপর বাংলাদেশে পালাবদলের পর পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। ইউনূস সরকার ভারতকে ইন্টারনেট ব্যান্ডইউথ দিতে অস্বীকার করে।
এই সময়ে ভারত উত্তর-পূর্বের সাতটি রাজ্যে ইন্টারনেট চাহিদার প্রায় ২০ শতাংশের জন্য বাংলাদেশের উপর নির্ভরশীল ছিল। বিএসএনএল নিশ্চিত করেছে যে উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত ইন্টারনেট ট্র্যাফিক এখন ভারতীয় নেটওয়ার্কের মাধ্যমেই পরিচালিত হচ্ছে। জানা যাচ্ছে, ভারত সরকার গোটা উত্তর-পূর্ব ভারতকে হাইস্পিড অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক এবং স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে যুক্ত করেছে। ওয়াকিবহাল মহল বলছে, ২০১৫ সালে মোদি ও হাসিনার মধ্যে এ সংক্রান্ত যে চুক্তি হয়েছিল, তাতে বাংলাদেশ যেমন ত্রিপুরা এবং অন্যান্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ করে, তেমনই বিনিময়ে ভারত বাংলাদেশকে বিদ্যুৎ এবং অন্যান্য সম্পদ দিয়ে সহায়তা করতো। বাংলাদেশের অর্থনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন, এই চুক্তি সমাপ্তির অর্থ হল টেলিকম খাত থেকে বার্ষিক রফনিতে প্রায় ১০ মিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ল বাংলাদেশ। তেমনই ভারতের সেভেন সিস্টার্সের মানুষজন পুরোপুরি ডিজিটাল স্বাধীনতা উপভোগ করবেন। আবার ভারতের ডিজিটাল সুরক্ষাও মজবুত হবে। এটা বলাই যায়, ভারতকে প্যাচে ফেলতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়ুল মারলেন মুহাম্মদ ইউনূস।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

সেনাকর্তাদের বিচার শুরু… পরের টার্গেট জেনারেল ওয়াকার

Next Post

মোদির কূটনীতির কাছে হার স্বীকার ট্রাম্পের? ভারতের উপর ট্যারিফ ৫০ থেকে ১৫ শতাংশে নামছে!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
মোদির কূটনীতির কাছে হার স্বীকার ট্রাম্পের? ভারতের উপর ট্যারিফ ৫০ থেকে ১৫ শতাংশে নামছে!

মোদির কূটনীতির কাছে হার স্বীকার ট্রাম্পের? ভারতের উপর ট্যারিফ ৫০ থেকে ১৫ শতাংশে নামছে!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি