• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পথে নেমেছে ‘হাসিনা সেনা’ মুজিবকন্যার আজব চালে নাজেহাল ইউনূসের পুলিশ

পথে নেমেছে ‘হাসিনা সেনা’ মুজিবকন্যার আজব চালে নাজেহাল ইউনূসের পুলিশ

Raja Majumder by Raja Majumder
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সম্প্রতি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তী সরকারের কাছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন একযোগে চিঠি দিয়েছে। তাতে ওই সংগঠনগুলি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে এটা হল আন্তর্জাতিক মহলে মুহাম্মদ ইউনূসের প্রথম পরাজয়ের ইঙ্গিত। যা বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল কূটনৈতিক দৌতের একটা উদাহরণ মাত্র। আমরা দেখেছি, বিগত কয়েকমাসে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ থাকা সত্বেও আওয়ামী লীগের মিছিল দিনে দিনে ধারে-ভারে বৃদ্ধি পাচ্ছে। যা সামলাতে হিমশিম খাচ্ছে ইউনূসের পুলিশ প্রশাসন। তবে ওয়াকিবহাল মহলের মতে, এটা একটা ট্রেলার মাত্র, এখনও অনেক কিছুই দেখার বাকি। শেখ হাসিনা আরও কয়েকটি চমক দেবেন বলেই বিশ্বাস একটা অংশের। গত বছর ৫ আগস্ট বাংলাদেশ ছাড়ার পরবর্তী কয়েকমাস শেখ হাসিনা একেবারেই চুপ ছিলেন। তিনি নয়া দিল্লির অজ্ঞাতবাসে বসে ফেরার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গতিপ্রকৃতিতে নজর রাখছিলেন। লক্ষ্য করলেই বোঝা যাবে, শেখ হাসিনা তাঁর সরকার পতনের ছয়-সাত মাস পর থেকে নিজের তৎপরতা বাড়িয়েছেন। দিল্লিতে বসেই তিনি সোশ্যাল মিডিয়ায় এমন প্রচার শুরু করেন, তাতেই কার্যত টলে যায় ইউনূসের সরকার। কেউ কেউ বলছেন, এই মুহূর্তে শেখ হাসিনা সারাদিনে যতটা ব্যস্ত, ততটা হয়তো প্রধানমন্ত্রী থাকাকালীনও থাকতেন না। তাহলে সারাদিন কি করেন শেখ হাসিনা?
বিভিন্ন সূত্র মারফত জানা যায়, সকাল থেকেই শেখ হাসিনা তাঁর ওয়াররুমে বসে বাংলাদেশ এবং দেশের বাইরে থাকা আওয়ামী লীগের কর্মী, নেতা-নেত্রীদের সাথে দফায় দফায় বৈঠক করেন। নানা বিষয়ে আলোচনা করেন। কোনও কোনও দিন, মুজিবকন্যা গভীর রাত পর্যন্ত আলোচনায় মগ্ন থাকেন। তাঁর জীবনে এখন একটাই লক্ষ্যে, যে ভাবে হোক এই স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা। ওয়াকিবহাল মহলের মতে, এ ভাবেই তিনি বাংলাদেশে একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই। একটু লক্ষ্য করলেই আপনারা দেখবেন, বিগত কয়েকমাসে আওয়ামী লীগ তাঁদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে যে প্রচার চালাচ্ছে, তাতে মূলত প্রাধান্য পাচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ। সে সময়কার মুক্তিযোদ্ধাদের লড়াই, বঙ্গবন্ধু শেথ মুজিবর রহমানের বিভিন্ন বক্তৃতার টুকরো টুকরো ভিডিও নানা ক্যাপসনে প্রচার করছে আওয়ামী লীগ। ওয়াকিবহাল মহলের মতে, এটাই শেখ হাসিনার অন্যতম মাস্টারস্ট্রোক। তিনি জানেন, বাংলাদেশের একটা বড় অংশের মানুষ আজও মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলেননি। তাঁদের কাছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু একটা আবেগ। কিন্তু ইউনূসের যোদ্ধারা যেদিন ৩২ নম্বর ধানমণ্ডির ঐতিহাসিক বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিল, সেদিন হয়তো ভয়ে কেউ মুখ খোলেননি। কিন্তু ভিতরে ভিতরে একটা চাপা কষ্ট ও রাগ নিয়ে অপেক্ষায় ছিলেন। আর সেটাকেই কাজে লাগাতে চেয়েছিলেন দীর্ঘদিনের পোড়খাওয়া রাজনৈতিক শেখ হাসিনা।
আরও একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, শেখ হাসিনা দেশের বাইরে থেকেও বাংলাদেশের অভ্যন্তরে একটা শক্তিশালী সংগঠন তৈরি করে ফেলেছেন। গত মঙ্গলবারই বাংলাদেশের রাজধানী ঢাকার মোট ১১টি জায়গায় পুলিশকে ফাঁকি দিয়ে বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল করল শেখ হাসিনার দল। আর প্রতিটি মিছিলেই হাজারের বেশি লোক সামিল হয়েছিলেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে পথ চলতি মানুষজনদেরও ওই মিছিলে সানন্দে যোগ দিতে। আবার চলতি বাসের জানলা, দরজা থেকে মুখ বার করেও অনেকে স্লোগান দিয়েছেন। এমনকি মিছিলের পর জনগণই আওয়ামী সমর্থকদের লুকানোর জায়গা করে দিয়েছেন। কিন্তু যে খবরটা বাংলাদেশের কোনও প্রথমসারির সংবাদমাধ্যম প্রকাশ করেনি সেটা হল, পুলিশ ও জামাত-বিএনপির গুণ্ডাবাহিনীর হাত থেকে আওয়ামী সমর্থকদের ছিনিয়ে নিয়ে আসার একাধিক ঘটনা। জানা যাচ্ছে, অন্তত দুটি জায়গায় সাধারণ মানুষ ও আওয়ামী সমর্থকরা মিলে প্রতিরোধ গড়ে তুলে পুলিশকে প্রতিহত করে যাদের গ্রেফতার করা হয়েছিল তাঁদের ছিনিয়ে আনা হয়েছে। আবার বেশ কয়েকটি জায়গায় আওয়ামী মিছিলে বাঁধা দিতে আসা বিএনপি ও জামাত সমর্থকদের এমন মার দিয়েছে জনতা যে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। শেখ হাসিনা সুকৌশলে মিছিল গুলির পিছনে একটা ব্যাকআপ টিম রাখছেন। যেখানে কোনও বাঁধা বা আক্রমণ হলেই সেখানে এই ব্যাকআপ টিম গিয়ে পরিস্থিতি সামলে দিচ্ছে। অর্থাৎ, শেখ হাসিনার কৌশলে অতি গোপনে একটি গেরিলা বাহিনীও তৈরি করে ফেলেছে আওয়ামী লীগ। যাদের বলা হচ্ছে “হাসিনা সেনা”। ওয়াকিবহাল মহল বলছে, পরিবর্তিত পরিস্থিতিতে এই হাসিনা সেনাই ধীরে ধীরে বাংলাদেশে আওয়ামী লীগের সংগঠন আরও মজবুত করে দেবে। তখন আরও চাপ বাড়বে মুহাম্মদ ইউনূসের।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

আসিফ মাহমুদ বাংলাদেশি তরুণদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন কেন? ইসলামিক আর্মি তৈরির পাঁয়তাড়া!

Next Post

বাংলাদেশে এখনও সক্রিয় মার্কিন ডিপ স্টেট! ইউনূসের মাধ্যমেই মোদিকে সরানোর পরিকল্পনা চলছে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশে এখনও সক্রিয় মার্কিন ডিপ স্টেট! ইউনূসের মাধ্যমেই মোদিকে সরানোর পরিকল্পনা চলছে?

বাংলাদেশে এখনও সক্রিয় মার্কিন ডিপ স্টেট! ইউনূসের মাধ্যমেই মোদিকে সরানোর পরিকল্পনা চলছে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি