• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে এখনও সক্রিয় মার্কিন ডিপ স্টেট! ইউনূসের মাধ্যমেই মোদিকে সরানোর পরিকল্পনা চলছে?

বাংলাদেশে এখনও সক্রিয় মার্কিন ডিপ স্টেট! ইউনূসের মাধ্যমেই মোদিকে সরানোর পরিকল্পনা চলছে?

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
34
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সঙ্ঘ বা ইসকনকে নিয়ে বাংলাদেশে আবারও বিক্ষোভে উত্তাল। এবার ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলে রাজধানী ঢাকা-সহ গোটা দেশে ব্যাপক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করল ‘তৌহিদী জনতা’র ব্যানারে বিভিন্ন সংগঠন। লক্ষ্য করার বিষয় হল, কোনও রাজনৈতিক বা ধর্মীয় সংগঠন সরাসরি এই আন্দোলনে অবতীর্ণ হয়নি, ‘তৌহিদী জনতা’র নামের আড়ালে চলছে যাবতীয় খেলা। শুক্রবার জুম্মার নমাজের পরেই ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে একটি বড় বিক্ষোভ মিছিল বের করে ‘তৌহিদী জনতা’। এটা ছিল তাঁদের কেন্দ্রীয় কর্মসূচি। ঠিক একই সময়ে দেশের প্রায় প্রতিটি জেলা-শহরে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়। অর্থাৎ, একটা সুসংহত বিক্ষোভ কর্মসূচি।
অন্যদিকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সাহায্য নিয়ে বাংলাদেশে ‘ইসলামিক রিভোলিউশনারি আর্মি’ তৈরির চেষ্টা শুরু করেছে মুহাম্মদ ইউনূস সরকার। জানানো হয়েছে, রিজার্ভ ফোর্স হিসেবে প্রায় ৪০ হাজার যুবককে অস্ত্রশস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এরমধ্যে প্রথম দফায় ৮,৮৫০ জনকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে, জুলাই আন্দোলনের সময় লুঠ হওয়া পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর বিপুলমাত্রার অস্ত্রশস্ত্রই ব্যাবহার করার পরিকল্পনা রয়েছে এ ক্ষেত্রে। আবার পাশাপাশি এই ৪০ হাজার যুবক যে একটা বিশেষ মতাদর্শের হবেন, সেটা না বলে দিলেও চলবে। মূলত জামাত ও কয়েকটি কট্টরপন্থী ইসলামিক সংগঠনের বাছাই করা সদস্যরাই এই বাহিনীতে নিয়োগ হবেন। তাঁরা যে কোনও সময় যে কোনও পরিস্থিতিতে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়তে তৈরি থাকবেন। বলাই বাহুল্য কাদের জন্য এবং কোন উদ্দেশ্যে এদের ব্যবহার করার পরিকল্পনা হচ্ছে। মূল টার্গেট যে ভারতই, সেটা বলে দিতে হবে না।
এই দুটি ঘটনা বিশ্লেষণ করলে বোঝা যাবে, মুহাম্মদ ইউনূসের বাংলাদেশ কোন পথে চলতে চাইছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, গোটা বিষয়টাই মার্কিন ডিপ স্টেটের খেলা। তাঁরা এই মুহূর্তে বাংলাদেশকে ব্যবহার করেই ভারতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে। মার্কিন ডিপ স্টেটের টার্গেট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামনে যতই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলুক। আসলে ভারতের এই অর্থনৈতিক উত্থান ও সামরিক দিক থেকে আত্মনির্ভর হয়ে ওঠা নিয়ে শঙ্কায় ওয়াশিংটন। আর সেই কারণেই ভারতবর্ষে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে এবং ভারতকে চাপে রাখতে প্রতিবেশী দেশগুলিতে একের পর এক রাজনৈতিক পালাবদল ঘটানো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের দহরম মহরম এই দিকটির ইঙ্গিতই বহন করে। ওয়াকিবহাল মহলের মতে, ভারতের বহু সংবাদমাধ্যম এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যবহার করছে মার্কিন ডিপ স্টেট। মোদি বিরোধী একটা প্রচারণা চালানোর চেষ্টা চলছে। সিনিয়র সাংবাদিকদের একটা অংশকেও ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রের বিজেপি সরকার বিরোধী নানা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদিকে দমানো এত সহজ হচ্ছে না। আর সেই কারণেই ভারতের দুই প্রতিবেশী দেশকে ব্যবহার করে ভারতে একটা ভয়ের পরিবেশ তৈরির চেষ্টায় রয়েছে ডিপ স্টেট।
বাংলাদেশে যে ভাবে সরকারি মদতে ইসলামিক কট্টরপন্থী শক্তিগুলি মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে সিঁদুরে মেঘ দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরাই। কারণ বাংলাদেশ অবস্থান কার্যত ভারতের পেটের মধ্যে। আর সেখানে যদি ইসলামিক কট্টরপন্থার বাড়বাড়ন্ত হয় বা জঙ্গি-জিহাদিরা খোলা আকাশের নিচে থাকে তাহলে তা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকির। আর বাংলাদেশে কট্টরপন্থীদের ক্ষমতা যে দিন দিন বাড়ছে তার প্রমান হল ইসকনের বিরুদ্ধে আন্দোলন। আর ৪০ হাজারের বেশি যুবকদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে ইসলামিক আর্মি তৈরির প্রচেষ্টাও ভারতের জন্য হুমকির হবে। ফলে আগামীদিনে ভারতীয় সেনা অপারেশন সিঁদূরের দ্বিতীয় পর্যায় শুরু করলে বাংলাদেশও যদি টার্গেট হয়, তাহলে অবাক হওয়ার কোনও ব্যাপার থাকবে না।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

পথে নেমেছে ‘হাসিনা সেনা’ মুজিবকন্যার আজব চালে নাজেহাল ইউনূসের পুলিশ

Next Post

ডঃ ইউনূসই হাত ধরে হাসিনাকে স্বমহিমায় ফেরাবেন!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ডঃ ইউনূসই হাত ধরে হাসিনাকে স্বমহিমায় ফেরাবেন!

ডঃ ইউনূসই হাত ধরে হাসিনাকে স্বমহিমায় ফেরাবেন!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি