• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পাক জেনারেলকে দেওয়া বাংলাদেশের ম্যাপে  ভারতের সেভেন সিস্টার্স! বাংলাদেশ কী ভারতের সাথে ভয়ানক যুদ্ধের মুখে?  

পাক জেনারেলকে দেওয়া বাংলাদেশের ম্যাপে  ভারতের সেভেন সিস্টার্স! বাংলাদেশ কী ভারতের সাথে ভয়ানক যুদ্ধের মুখে?  

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সেনাপতি জেনারেল সাহির শামশাদ মির্জা। পাকিস্তানের ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের পরেই পাক সেনাবাহিনীতে যার পদমর্যাদা। তিনি পাক সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান। বাংলাদেশে তাঁর ব্যস্ততম কর্মসূচির মধ্যে তিনি সাক্ষাৎ করেছেন সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে। সৌজন্য সাক্ষাতকালে মুহাম্মদ ইউনূস পাক সেনাকর্তার হাতে তুলে দিয়েছেন একটি পুস্তিকা। যার নাম ‘আর্ট অফ ট্রায়াম্ফ’। আর ওই পুস্তিকার প্রচ্ছদের ছবি নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একটা বিষয় ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, বাংলাদেশ মনেপ্রাণে চাইছে ভারতের সঙ্গে পায়ে পা বাঁধিয়ে একটা যুদ্ধ লাগাতে। এমনটাই মনে করছেন প্রতিরক্ষা ও কূটনৈতিক বিশেষজ্ঞরা। কেন এ কথা তাঁরা মনে করছেন?  তার উত্তর লুকিয়ে ওই ‘আর্ট অফ ট্রায়াম্ফ’ পুস্তিকার মলাটেই।
পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান, জেনারেল সাহির শামশাদ মির্জা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন। সেখানেই পাক জেনারেলের হাতে তুলে দেওয়া পুস্তিকার প্রচ্ছদে দেখা গেল বাংলাদেশের বিতর্কিত মানচিত্র। সেই মানচিত্রে ভারতের অসম এবং অন্যান্য উত্তর-পূর্বের রাজ্যগুলিকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অবশ্য এটাই প্রথম নয়, বাংলাদেশের নতুন নোটেই এরকমই বিতর্কিত মানচিত্র ছাপিয়েছিল ইউনূস সরকার। এবার পাক সেনাকর্তাকে দেওয়া বইয়ের মলাটে সেই একই মানচিত্র দেখানো হল। আর সেটা ঘটা করে ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ারও করেছে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন। ওই পুস্তিকার প্রচ্ছদে বাংলাদেশের একটি ম্যাপ দেখানো হয়েছে, তাতে ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্য যা সেভেন সিস্টার্স নামে পরিচিত সেটাও বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, বহুদিন ধরেই চরমপন্থি ইসলামি দলগুলি ‘বৃহত্তর বাংলাদেশে’র অংশ হিসেবে এই রাজ্যগুলিকে তাঁদের অংশ বলেই প্রচার করছে। এমনকি মুহাম্মদ ইউনূস নিজেও বেশ কয়েকবার ভারতের সেভেন সিস্টার্সকে নিয়ে হুমকি দিয়েছেন। কিন্তু নয়া দিল্লি ওই হুমকিকে যে খুব একটা পাত্তা দেয়নি সেটা বুঝিয়ে দিয়েছে। কিন্তু এবার ইউনূস যা কাণ্ড ঘটালেন, সেটা নিয়ে আর ভারতের চুপ থাকাটা কঠিন হয়ে যাবে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সোশ্যাল মিডিয়া পেজে এই ছবি সামনে আসার পর থেকে বিতর্ক সৃষ্টি হলেও ভারতের বিদেশ মন্ত্রক এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখ্য, মুহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে তাঁদের সম্পর্ক দিন দিন উন্নতি হচ্ছে। বিশেষ করে সামরিক ক্ষেত্রে দু-দেশের সখ্যতা নিয়ে ভারত চিন্তিত। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে,  ঢাকার যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক কর্তা জেনারেল সাহির শামশাদ মির্জা।  যা দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সম্পর্কের ইঙ্গিত দেয়। ২০২৫ সালের জানুয়ারী থেকে পাকিস্তানি জেনারেল এবং ব্রিগেডিয়াররা কার্যত ধারাবাহিকভাবেই বাংলাদেশ সফরে আসছেন। আবার বাংলাদেশেরও কয়েকজন সামরিক কর্তা পাকিস্তান সফরে গিয়েছেন। মজার বিষয় হল, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে কথা হলেও এখনও পর্যন্ত মাত্র দুই বা তিনবার করাচি থেকে কোনও জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। তাহলে বাণিজ্য যে এই সম্পর্কে প্রাধান্য পাচ্ছে না, সেটা বলাই বাহুল্য। বরং ওই জাহাজে ঠিক কি এসেছিল চট্টগ্রামে, সেটা নিয়েও রয়েছে রহস্য। কারণ কোনও রকম নিরাপত্তা পরীক্ষা ছাড়াই করাচি থেকে আসা জাহাজের পণ্য খালাস করা হয়েছে চট্টগ্রাম বন্দরে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের ইউনূস প্রশাসনের নেপথ্যে রয়েছে জামায়তে ইসলামীর মতো কট্টরপন্থী দল। আর পাকিস্তানপন্থী এই শক্তিগুলিই ইউনূসকে বাধ্য করাচ্ছে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ট করতে। তারই ধারাবাহিক প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। পাক জেনারেল মির্জার প্রথম বাংলাদেশ সফর। তিনি প্রধান উপদেষ্টা ইউনূস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বাংলাদেশ সেনার প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। উল্লেখ করার বিষয় হল, পাক জেনারেল মির্জা সব শেষে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করবেন। অর্থাৎ, এই সফরে বাংলাদেশের সেনাপ্রধান কোনও গুরুত্ব পাচ্ছেন না। অন্যদিকে, মুহাম্মদ ইউনূসের একের পর এক কর্মকাণ্ড ভারতকে ক্রমাগত উস্কে চলেছে। ভারত ও বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এবার নয়া দিল্লি কোনও কঠোর অবস্থান নিতে পারে। এমনিতেই ভারতীয় উপমহাদেশে একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েই আছে। এবার সেই আবহে যুক্ত হয়ে যাবে বাংলাদেশও। কারণ, পাক জেনারেলদের ঘনঘন বাংলাদেশ সফরের একটাই উদ্দেশ্য, বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের উত্তরপূর্বের সেভেন সিস্টার্স আক্রমণ করা। যার ইঙ্গিত দিচ্ছেন মুহাম্মদ ইউনূস।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ঢাকায়  মোদিকে হ*ত্যা*র ষড়*যন্ত্র? মার্কিন ও পাক গুপ্তচরদের মারলো কে!

Next Post

জামাতের নিয়ন্ত্রণে ইউনূস সরকার ভয়ঙ্কর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
84
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
65
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
93
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
83
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
49
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
41
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
49
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
59
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
102
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
41
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
জামাতের নিয়ন্ত্রণে ইউনূস সরকার ভয়ঙ্কর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত!

জামাতের নিয়ন্ত্রণে ইউনূস সরকার ভয়ঙ্কর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি