• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ঘুরিয়ে ভোট বয়কটের ডাক হাসিনার! ভয়ের চোটে তড়িঘড়ি নির্বাচন?

ঘুরিয়ে ভোট বয়কটের ডাক হাসিনার! ভয়ের চোটে তড়িঘড়ি নির্বাচন?

Raja Majumder by Raja Majumder
5 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

নড়বড়ে দেশে ক্রমাগত রাজনৈতিক মশকরা চলছে। হ্যাঁ, আমরা বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশ থেকে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১৫ মাস পর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি আসন্ন বাংলাদেশের নির্বাচন নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধু অন্যায় নয়, এটি অসাংবিধানিক এবং আইনত অবৈধ। শেখ হাসিনা আরও বলেন,  পরবর্তী সরকারের নির্বাচনী বৈধতা থাকতে হবে। কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন। আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তারা ভোট দেবেন না। বাংলাদেশে একটা কার্যকর স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা চাইলে এই কোটি কোটি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না। অর্থাৎ, তিনি কার্যত ভোট বয়কটের কথাই বলেছেন।

মনে করা হচ্ছে, আওয়ামী লীগের নিবন্ধন না ফিরলে এবং আসন্ন ভোটে যদি তাঁর দল অংশ নিতে না পারে, তাহলে বাংলাদেশের আওয়ামী লীগের প্রায় দেড় কোটি সমর্থক ভোট বয়কটের পথেই হাঁটবেন। সাবেক প্রধানমন্ত্রী এই মনোভাব ব্যক্ত করতেই বাংলাদেশের রাজনীতি তোলপাড় হতে শুরু করেছেন। অনেক বিশ্লেষকরাই বলছেন, শেখ হাসিনা আটঘাঁট বেঁধেই নেমেছেন। তিনি এই ব্যাপারে ইউনূস সরকারের উপর আরও চাপ সৃষ্টি করবেন। আর এতেই কার্যত আতান্তরে পড়েছেন মুহাম্মদ ইউনূস। ফলে তড়িঘড়ি ইউনূস সাহেব একটা প্রতিক্রিয়া দিয়ে বলেছিলেন, বাংলাদেশের নির্বাচন ভেস্তে দিতে বিদেশী চক্রান্ত চলছে। তাতে আরও বিভ্রান্তির সৃষ্টি হয়। অনেকেই বলতে থাকেন, হাসিনার এই মন্তব্যে নির্বাচন কেন ভেস্তে যাবে?  আসলে ইউনূসই ভোট না করানোর আছিলা খুঁজছেন। এতে আরও চাপ বাড়ে ইউনূস সরকারের উপর। ফলে এবার নির্বাচন নিয়ে বড় বার্তা দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

এবার ভোট নিয়ে ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম রীতিমতো আত্মপ্রত্যয়ের সঙ্গে জানালেন, দেশের সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই হবে। কোনও শক্তি তা পিছিয়ে দিতে পারবে না। শফিকুল আলম আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে। আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম, প্রধান উপদেষ্টা সেটাই করবেন। বাংলাদেশ ও ভারতের বহু রাজনৈতিক বিশ্লেষক অবশ্য দাবি করছেন, মুহাম্মদ ইউনূস মনে প্রাণে চাইছেন, নির্বাচন পিছিয়ে যাক। কারণ, নির্বাচনের পর যেই সরকার গঠন করুক না কেন, তাঁকে সরে যেতে হবে। এটা তিনি চাইছেন না। অপরদিকে, জামাত, এনসিপি ও কয়েকটি কট্টরপন্থী মুসলিম সংগঠনও চাইছে না দ্রুত নির্বাচন হোক। আর সেই কারণেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও গণভোটের দাবিতে আন্দোলনে নেমেছে জামাত-সহ একাধিক রাজনৈতিক দল।

আবার এনসিপিও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সরব। যা ঘিরে বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের সমর্থক রাজনৈতিক গোষ্ঠীগুলির মধ্যে ফের তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে। নভেম্বরেই গণভোটের দিন ঘোষণার জন্য প্রধান উপদেষ্টা ইউনূসকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছে জামায়াত। এই আবহেই ইউনূসের একটি মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতিতে। তিনি বুধবার একটি বৈঠকে বলেন, আমার কাছে খবর এসেছে, ভোট বানচালে দেশের ভিতর থেকে, বাইরে থেকে অনেক অপশক্তি কাজ করছে। বড় শক্তি নিয়ে তারা নির্বাচন বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই মন্তব্য সামনে আসতেই অনেকে সমালোচনায় মুখর হয়। ফলে ইউনূস আরও চাপে পড়ে যান। ফলে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন তিনি। ১৫ ফেব্রুয়ারির আগেই বাংলাদেশে নির্বাচন হবে বলে জানিয়ে দিল অন্তর্বর্তী সরকার। তবে হাসিনার বিচারের রায়ের দিকেও যে তাঁরা তাঁকিয়ে আছেন, সেটা বলতে ভোলেননি প্রেস সচিব শফিকূল আলম। অর্থাৎ, সব জায়গাতেই তাঁরা হাসিনার ভূত দেখছেন।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESH CRISISELECTION BOYCOTTSheikh HasinaVOTE BOYCOTT
Previous Post

হাসিনা কী ইন্দিরা গান্ধি হতে পারবেন? সেই পথেই এগোচ্ছেন মুজিব কন্যা

Next Post

ভারত রাশিয়া আমেরিকার গোয়েন্দা যুদ্ধ? নিজেদের দেশেই বাংলাদেশ দর্শক

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
6
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
ভারত রাশিয়া আমেরিকার গোয়েন্দা যুদ্ধ?  নিজেদের দেশেই বাংলাদেশ দর্শক

ভারত রাশিয়া আমেরিকার গোয়েন্দা যুদ্ধ? নিজেদের দেশেই বাংলাদেশ দর্শক

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি