• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
গণভোট নিয়ে সরকার ও বিএনপি মুখোমুখি? জামাতের চালেই পিছিয়ে যাচ্ছে জাতীয় নির্বাচন!

গণভোট নিয়ে সরকার ও বিএনপি মুখোমুখি? জামাতের চালেই পিছিয়ে যাচ্ছে জাতীয় নির্বাচন!

Raja Majumder by Raja Majumder
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
8
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এখনও পর্যন্ত মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুটি ছিল প্রশাসনিক এবং একটি সাংবিধানিক গণভোট। বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৭ সালের ৩০ মে। সেবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনকার্যের বৈধতা যাচাইয়ের জন্য হয়েছিল গণভোট। সেবার বাংলাদেশের ২১ হাজার ৬৮৫টি ভোটগ্রহণ কেন্দ্রে ৩ কোটি ৮৪ লক্ষ মানুষ ভোট দিয়েছিলেন। দেখা গিয়েছিল জিয়াউর রহমানের পক্ষে ভোট দিয়েছিলেন ৯৮ শতাংশ মানুষ এবং বিপক্ষে ভোট দিয়েছিলেন মাত্র ১ শতাংশ মানুষ। দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৫ সালের ২১ মার্চ। সেবার ছিল আরেক বিতর্কিত সেনাশাসক হুসেইন মুহাম্মদ এরশাদের যুগ। তাঁর নীতি ও কর্মসূচির বৈধতা যাচাইয়ের জন্য নেওয়া হয়েছিল এই গণভোট। সেবারও বাংলাদেশের ৯৪ শতাংশের বেশি ভোটার পক্ষে ভোট দিয়েছিলেন। এরপর ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এক গণআন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করেন হুসেইন মুহাম্মদ এরশাদ। ওই বছরই ১৫ সেপ্টেম্বর বাংলাদেশে তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয়। সেবার ছিল বিএনপির শাসন। সংবিধানে দ্বাদশ সংশোধনীর গুরুত্বপূর্ণ বিলে রাষ্ট্রপতি সম্মতি দেবেন কি না, তা নির্ধারণের জন্যই গণভোট নিয়েছিল তৎকালীন বিএনপি সরকার। সেবার গণভোটে অংশগ্রহণ করেছিলেন প্রায় ৩৫ শতাংশ ভোটার। যেখানে ৮৪ শতাংশ ভোটার ‘হ্যাঁ’-তে ভোট দিয়ে সংসদীয় প্রজাতন্ত্রকে সমর্থন করেছিলেন। বিপক্ষে ভোট পড়েছিল ১৫ শতাংশের সামান্য বেশি। ৩৫ বছর পর আবারও বাংলাদেশে গণভোটের দাবি উঠছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নিয়েছিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এক অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের বৈধতা নিশ্চিত করতে গণভোটের প্রস্তাব দিয়েছে। কিন্তু এবার বিএনপি নারাজ।
বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে ‘গণভোট’ প্রসঙ্গ। কিন্তু বিএনপি ও জামায়াত দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র দুই দল এই গণভোটকে কেন্দ্র করে বিপরীত মেরুতে অবস্থান নিয়েছে। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন উত্তাপ ছড়াচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কখন হবে তা নিয়ে। বিএনপির দাবি, তাঁরা বরাবরই সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রয়েছেন। বিএনপি গণভোটও চায়, তবে সেটি হবে জাতীয় সংসদ নির্বাচনের দিন। ঠিক এর উল্টো সুর জামায়তে ইসলামী বাংলাদেশের কন্ঠে। জামায়াত ইসলামী-সহ কয়েকটি দল চলতি নভেম্বর মাসেই গণভোট করাতে চাইছে। আর এই দু’টি বড় রাজনৈতিক দলের বিপরীতমুখী অবস্থানের কারণে তৈরি হয়েছে এক গভীর রাজনৈতিক সংকট। কেউ কেউ মনে করছেন, এর জেরে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনও পিছিয়ে যেতে পারে। ছোট ছোট রাজনৈতিক দলগুলো এ নিয়ে ইতোমধ্যে উদ্বেগও প্রকাশ করেছে। যদিও এই জটিলতার দায় সরাসরি অন্তর্বর্তী সরকারের ঘাড়েই চাপিয়ে দিচ্ছে বিএনপি। ফলে এর সমাধান ইউনূস সরকারকেই করতে হবে বলে জানিয়ে দিয়েছে খালেদা জিয়ার দল।

অন্যদিকে বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদের দাবি, ঐকমত্য প্রতিষ্ঠার বদলে অনৈক্য প্রতিষ্ঠার একটা চেষ্টা করছে জাতীয় ঐকমত্য কমিশন। তাঁর আরও দাবি, বিএনপি-সহ বিভিন্ন দলের তরফে দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ গণভোটের জন্য রাখা হয়নি। যে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো সই করেছে, সেই স্বাক্ষরিত সনদ বহির্ভূত অনেক পরামর্শ বা সুপারিশ, সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যুক্ত করা হয়েছে। অথচ ঐকমত্য কমিশনে যা আলোচনা হয়েছে, তা সুপারিশে নেই। বিএনপি এই দাবি করলেও জামাত অনড় নভেম্বরে গণভোট করানো নিয়ে। দলটির শীর্ষনেতা জামায়াতে ইসলামির মহাসচিব মিয়াঁ গোলাম পরওয়ার সরাসরি দাবি করেন, নভেম্বরের মধ্যে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট করতে হবে। সেই সঙ্গে বিএনপিকে খোঁচা দিয়ে তিনি বলেন, যারা জাতীয় নির্বাচনের দিন গণভোট চায়, তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে একটা বিষয় স্পষ্ট, বিএনপি ক্রমশ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধ অবস্থান নিচ্ছে। ফলে আসন্ন জাতীয় নির্বাচন নিয়েই প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

হাতছাড়া POK ভারতের কৌশলে কুপোকাত পাকিস্তান খেলা ঘুরিয়ে দিলো ডোভাল

Next Post

বিএনপি-এনসিপি কী আসন ভাগাভাগি করছে? এই জোট বদলে দিতে পারে অনেক সমীকরণ!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বিএনপি-এনসিপি কী আসন ভাগাভাগি করছে? এই জোট বদলে দিতে পারে অনেক সমীকরণ!

বিএনপি-এনসিপি কী আসন ভাগাভাগি করছে? এই জোট বদলে দিতে পারে অনেক সমীকরণ!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি