• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ডিসেম্বরে গণভবন ঘেরাও! ইউনূসের বিরুদ্ধে চলে যাচ্ছে বাংলাদেশ

ডিসেম্বরে গণভবন ঘেরাও! ইউনূসের বিরুদ্ধে চলে যাচ্ছে বাংলাদেশ

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
11
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

হীরক রাজার দেশে ছবির এই সংলাপ মনে পড়ে – ‘অনাচার করো যদি, রাজা তবে ছাড়ো গদি; যারা তার ধামাধারী, তাদেরও বিপদ ভারী। করিবে শোষণ পাপ, ক্ষমা চেয়ে নাহি মাফ, নাহি কোনো পরিত্রাণ, হীরকের রাজা শয়তান।’
আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বাতাসে বইতে শুরু করেছে এই স্লোগান। গত জুলাই-অগাস্ট আন্দোলনের মধ্যে দিয়ে সে দেশে ঘটেছে ক্ষমতার পালাবদল। দেশ শাসনের দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনূস। বাংলাদেশবাসী আশা করেছিল, হাসিনা সরকারের আমলে তাদের যে সব আশা-আকাঙ্খা পূরণ হয়নি, এই সরকার তাদের সেই আশা পূরণ করবে। বাংলাদেশে কার্য়কর হবে আইনের শাসন। ইংরেজিতে যাকে বলা হয় ‘রুল অব ল’।
আর গত এক বছরে বাংলাদেশবাসী কী দেখল? দেখল দেশ কার্যত রসাতলে চলে গিয়েছে। ডুবেছে দেশের অর্থনীতি। রুল অব ল্য-য়ের পরিবর্তে দেশে কার্যকর হয়েছে রুল অব আন ল্য। সরকার বিরোধী কোনও কথা বললেই তাদের বিরুদ্ধে প্রশাসনের তরফে চলছে দমনপীড়ন। তদারকি সরকার মেতে উঠেছে প্রতিশোধস্পৃহায়। বেছে বেছে সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে। হাসিনা আমলে যে বাংলাদেশ ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেই বাংলাদেশের বাতাসে ছড়িয়ে পড়েছে বিদ্বেষের বিষ, ঘৃণা। আপামর বাংলাদেশবাসী এই বাংলাদেশ দেখতে চায়নি। তারা চাইছে সেই সোনার বাংলাকে ফিরে পেতে যে সোনার বাংলায় মায়ের মুখের বাণী কানে লাগে সুধার মত / মায়ের বদন খানী মলিন হলে তারা নয়ন জলে ভাসে। তারা ফিরে পেতে চাইছে সেই সোনার বাংলাকে যে সোনার বাংলায় ফাগুনে পাওয়া যায় আমের বনে পাগল করে দেওয়া ঘ্রানের গন্ধ। তাই দেশবাসী আগামী ১৬ ডিসেম্বর গণভবন ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে। ১৯৭১ সালে এই দিনে জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের। বিশেষ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ভারতের একটি গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে তাদের প্রতিবেদনে আওয়ামী লীগের এই সম্ভাব্য কর্মসূচির কথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তদারকি সরকার প্রধান ড. ইউনূস মুখে নির্বাচনের কথা বললেও আসলে তিনি মনে প্রাণে চাইছেন যেভাবে হোক নির্বাচন যেন ভেস্তে যায়। নির্বাচন পিছিয়ে গেলে বা বানচাল হয়ে গেলে তিনি আরও কিছুদিন ক্ষমতায় থেকে যেতে পারবেন। বিগত ষোলো মাসে তিনি যে সব কাজ সম্পন্ন করে উঠতে পারেননি, এই সময়ের মধ্যে তিনি সেই সব বাকি থেকে যাওয়া কাজ শেষ করে নেবেন। মানে নিজের আখের গোছাতে আর যা যা করা দরকার তিনি সেই কাজগুলি শেষ করে ফেলবেন।
বাংলাদেশে ভোট বানচাল হওয়ার স্বপ্ন দেখছে সে দেশের বিভিন্ন মৌলবাদী শক্তি। সেটা হলে তারা আরও কিছুদিন ক্ষমতার কাছাকাছি থাকতে পারবে। গুছিয়ে নিতে পারবে আরও অনেককিছু। কিন্তু বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বুঝে গিয়েছে ইউনূসকে আর কোনওভাবেই ক্ষমতায় রাখা উচিত হবে না। যদি স্বেচ্ছায় গদি না ছাড়ে তাহলে সেই হীরক রাজার মতো তাঁরও গদি ধরে টান মারতে হবে। বাংলাদেশবাসী ঐকান্তির ইচ্ছার কথা বুঝে গিয়েছে আওয়ামী লীগ। তাই, তারা আগামী ১৬ ডিসেম্বর গণভবন ঘেরাও কর্মসূচির আয়োজন করতে চলেছে। ভারতের ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ সাক্ষী হতে চলেছে আরও এক পট পরিবর্তনের। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগামীলীগ পরবর্তী এক মাসের জন্য তাদের কর্মসূচির নকশা তৈরি করে ফেলেছে। সেই কর্মসূচির মধ্যে রয়েছে মিছিল। এই মিছিল কোনও প্রতিবাদ বা প্রতিরোধের নয়, এই মিছিল সংঘবদ্ধ হওয়ার মিছিল।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

মধ্যরাতে চট্টগ্রামে রহস্যময় মার্কিন বিমান ‘চিকেন নেক’ হামলার ষড়যন্ত্রে ইউনূস চিন্তার ভাঁজ দিল্লির

Next Post

আজ থেকেই খেলা শুরু বাংলাদেশে মাঠ ছাড়ছে সেনাবাহিনী চাপা উত্তেজনা ক্যান্টনমেন্টে

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
আজ থেকেই খেলা শুরু বাংলাদেশে মাঠ ছাড়ছে সেনাবাহিনী চাপা উত্তেজনা ক্যান্টনমেন্টে

আজ থেকেই খেলা শুরু বাংলাদেশে মাঠ ছাড়ছে সেনাবাহিনী চাপা উত্তেজনা ক্যান্টনমেন্টে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি