• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মাঠ থেকে সেনা তুলে নেওয়ার সিদ্ধান্ত ‘সুপরিকল্পিত চক্রান্ত’ জেনে নিন আসল কারণ

মাঠ থেকে সেনা তুলে নেওয়ার সিদ্ধান্ত ‘সুপরিকল্পিত চক্রান্ত’ জেনে নিন আসল কারণ

Raja Majumder by Raja Majumder
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
28
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন? একেবারেই ঠিকঠাক, নাকি খুব খারাপ? সে বিষয়ে তর্ক-বিতর্ক হতেই পারে। কিন্তু বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যদের এবার সেনা ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া শুরু হল। আপাতত ঠিক হয়েছে, ৫০ শতাংশ সেনাসদস্য এবং আধিকারিকদের মাঠ থেকে তুলে নেওয়া হবে। বাকিরা থাকবেন যথারীতি। ঢাকার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, এই সিদ্ধান্তের পিছনে রয়েছে গভীর পরিকল্পনা। যাতে বাংলাদেশের নির্বাচন ভেস্তে দেওয়া যায়।
অন্তর্বর্তীকালীন সরকারের তরফে বলা হচ্ছে, সেনাসদস্যদের পর্যাপ্ত বিশ্রাম এবং আসন্ন জাতীয় নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত মাঠ থেকে প্রত্যাহার করা হবে। বুধবার থেকে সেই প্রক্রিয়া ধাপে ধাপে শুরুও হয়ে গেল। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের দাবি, এই মুহূর্তে সারা দেশে ৩০ হাজারের মতো সেনাসদস্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য মাঠে রয়েছে। এই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হওয়ার পর ১২ থেকে ১৫ হাজার সেনাসদস্য মাঠে থাকবেন। বাকিরা ব্যারাকে ফিরে যাবেন। তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি কে নিয়ন্ত্রণ করবে? বাংলাদেশ পুলিশের সে ক্ষমতা এখনও তৈরি হয়নি, বহু থানার পুনর্গঠনও হয়নি, বহু থানায় পর্যাপ্ত পুলিশকর্মী নেই। উল্লেখ্য, এই কারণেই বাংলাদেশ সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছিল গত বছরের ১লা আগস্ট থেকে। সেই ক্ষমতার সময়সীমা ধাপে ধাপে বাড়নোও হয়। অর্থাৎ, সেনা আধিকারিকরা চাইলে কাউকে গ্রেফতার করতে বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারতেন পুলিশের মতো। জানা যাচ্ছে, এই মেজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ শেষে দিকে। তার আগেই এই সিদ্ধান্ত নিল অন্তর্বর্তীকালীন সরকার। এখন দেখার এটা আরও বাড়ানো হয়, নাকি পুরোপুরি তুলে নেওয়া হয়।
বাংলাদেশের রাজনৈতিক মহলের মতে, বিগত ১৪-১৫ মাসে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলন-পরবর্তী সহিংসতা, লুটপাট, মব জাস্টিস, অগ্নিসংযোগ এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নিয়ন্ত্রণ করতেই পারেনি বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং হানাহানির ঘটনায় সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপ করতে না পারার অভিযোগ রয়েছে। এলাকার বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আবার বাংলাদেশের বিভিন্ন স্থানে টার্গেট করে সেনাবাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের জন্য বহু মানুষের প্রাণ গিয়েছে বলেও দাবি। অন্যতম উদাহরণ গোপালগঞ্জের ঘটনা। যেখানে আওয়ামী লীগের সমর্থকদের উপর গুলি চালিয়ে দেয় বাংলাদেশ সেনা। আবার পার্বত্য চট্টগ্রামেও একই ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। এই ঘটনাগুলি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করেছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
ইতিমধ্যেই শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের বাদ দিতে শুরু করেছে জাতিসংঘ। এর একাধিক কারণের মধ্যে একটা কারণ হিসেবে বাংলাদেশ সেনার উপর আসা নানা অভিযোগকেও চিহ্নিত করেছে কূটনৈতিক মহল। তবে আপাতত বাংলাদেশের যা পরিস্থিতি তাতে নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। জায়গায় জায়গায় রাজনৈতিক দলগুলির মধ্যে অন্তর্দ্বন্দ্ব ও গোষ্ঠী কোন্দলের খবর আসছে। ইতিমধ্যেই বিএনপির এক ঘোষিত প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতিতে মাঠ থেকে যদি ৫০ শতাংশ সেনাবাহিনী তুলে নেওয়া হয় তাহলে পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেই আশঙ্কা করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। এই সিদ্ধান্তের ফলে পুলিশ ও অন্যান্য বাহিনীর উপর চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে কেউ কেউ দাবি করছেন, নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি হলেই নির্বাচন ভেস্তে দেওয়ার পায়তাড়া কষা হবে। ফলে সেনাবাহিনী তুলে নেওয়ার সিদ্ধান্ত একটা সুপরিকল্পিত চক্রান্ত হতে পারে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

দেশে ফিরবেন শেখ হাসিনা তবে দিলেন বিরাট বড় শর্ত

Next Post

অর্ধেক সেনাবাহিনী প্রত্যাহার! আওয়ামী লীগকে কীভাবে ঠেকাবেন ইউনূস?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
অর্ধেক সেনাবাহিনী প্রত্যাহার! আওয়ামী লীগকে কীভাবে ঠেকাবেন ইউনূস?

অর্ধেক সেনাবাহিনী প্রত্যাহার! আওয়ামী লীগকে কীভাবে ঠেকাবেন ইউনূস?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি