• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পুলিশের ইউনিফর্মে আসিফের মিলিশিয়া বাহিনী’ লীগের অহিংস আন্দোলন ঠেকাতে

পুলিশের ইউনিফর্মে আসিফের মিলিশিয়া বাহিনী’ লীগের অহিংস আন্দোলন ঠেকাতে

Raja Majumder by Raja Majumder
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলা বাগধারায় একটা প্রবাদ রয়েছে, ‘মশা মারতে কামান দাগা’। বাংলাদেশজুড়ে নিজেদের অস্তিত্ব প্রমাণ দিতে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ একাধিক কর্মসূচির ঘোষণা করেছে। বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা সদরে মিছিল, প্রতিবাদ সভা ও বিক্ষোভ প্রদর্শণ করা হবে ১২ নভেম্বর পর্যন্ত। আর ১৩ নভেম্বর, যেদিন সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলাটির সাজা ঘোষণার তারিখ জানানো হবে, সেদিন ঢাকা লকডাউন বা শাটডাউনের আর্জি জানিয়েছে দলটি। কোনও বনধ বা হরতাল নয়, দেশের সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগের আবেদন আপনারা শান্তিপূর্ণভাবে নিজেদের ঘরে থেকে অফিস, কাছারি, আদালত, স্কুল, কলেজ, বাজার বন্ধ রেখে নিরব প্রতিবাদ করুন। এটা অহিংস আন্দোলন ছাড়া আর কিছু নয়। হয়তো আওয়ামী সমর্থকরা রাস্তায় নামবেন, মিছিল বা প্রতিবাদ, বিক্ষোভ দেখানোর চেষ্টা করবেন। কিন্তু সেটাও অহিংস পথে হবে বলে জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। কিন্তু মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের জুজুতে এতটাই ভীত যে তাঁরা রীতিমতো রণসজ্জায় সেজে উঠছে।
ভারতের সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজের এক প্রতিবেদন অনুযায়ী প্রায় ৯ হাজার সদস্যের বেসরকারি মিলিশিয়ার কয়েক হাজার যুবককে পুলিশের ইউনিফর্ম পরিয়ে ১০-১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ দমনে মোতায়েন করা হচ্ছে। যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কয়েকদিন আগেই জানিয়েছিলেন বাংলাদেশের তরুণদের জুডো, ক্যারাটে ও অস্ত্রচালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাঁদেরই এবার আওয়ামী লীগ দমনে কাজে লাগানোর গোপন পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার। নর্থইস্ট নিউজের দাবি, তাঁদের হাতে বাংলাদেশ পুলিশের গোপনীয় ৯ পৃষ্ঠার “স্পেশাল সিকিউরিটি প্ল্যান” নামক গোপন নথি রয়েছে। ওই নথি অনুযায়ী দেখা যাচ্ছে, পুলিশের ইউনিফর্মে ‘অক্সিলারি ফোর্স’নথি অনুযায়ী, ঢাকা মহানগরীর ৯টি সেক্টরে মোট ৬,৮২৯ জন ‘পুলিশ’ কর্মী মোতায়েন করা হবে। এই দলগুলির মধ্যেই শত শত যুবককে রাখা হচ্ছে যারা আসিফ মাহমুদের নির্দেশে গঠিত, প্রশিক্ষণপ্রাপ্ত অক্সিলারি ফোর্সের সদস্য।
যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা প্রেস উইং এই খবরটি মিথ্যা ও ভুয়ো বলে দাবি করেছে। ফ্যাক্ট চেকিং করে বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, ঢাকায় প্রাইভেট মিলিশিয়া বাহিনী মোতায়েনের দাবি সত্য নয়। গত শনিবার. অর্থাৎ ৮ নভেম্বর রাজধানী ঢাকার ১৪২টি গুরুত্বপূর্ণ জায়গায় একযোগে ‘বড় মহড়া’ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সেখানে কোনও বেসরকারি মিলিশিয়া ছিল না। তাঁদের আরও দাবি, প্রায় ৯ হাজার তরুণ-তরুণীকে আত্মরক্ষার নানা কৌশল এবং আগ্নেয়াস্ত্র বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি অন্তর্বর্তী সরকার হাতে নিলেও প্রশিক্ষণ এখনো শুরু হয়নি। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সংবাদমাধ্যম এখনও স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারছে না। তাঁদের যেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে, তাঁরা সেভাবেই প্রচার করছে। আর বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং তো গোটা বিশ্বের যে কোনও সংবাদ, যা মুহাম্মদ ইউনুস এবং তাঁর সরকার বিরোধী হলেই তাঁকে ভুয়ো বলে দেগে দিচ্ছে।
এখন আসা যাক আসল প্রসঙ্গে। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে এই প্রথম বড়সড় রাজনৈতিক ঝড়ের মুখোমুখি হতে চলেছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ও তাদের সমর্থক জামায়াতে ইসলামি, এনসিপি এবং বিএনপি। বিগত ১৫ মাসে বাংলাদেশের আইনশৃঙ্খলার যে হারে অবনতি হয়েছে তাতে নতুন করে আর অবনতি হওয়ার জায়গা নেই বলেই মত অধিকাংশ বাংলাদেশির। সোমবার সকাল থেকে ঢাকার একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। সোমবার ঢাকার মিরপুরে ইউনূসের বাড়ি ও গ্রামীণ ব্যাঙ্কের প্রধান দপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’-র সামনে বিস্ফোরণ হয়েছে। প্রায় একই সময়ে ধানমন্ডি-সহ আরও কয়েক জায়গায় অন্তত ৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে খবর। যদিও এই সমস্ত ঘটনায় কেউ আহত হননি, তবে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সোমবার থেকে রাজধানী ঢাকা-সহ সারাদেশে বাড়ানো হচ্ছে পুলিশের টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি। পাশাপাশি সেনাবাহিনীকেও মাঠে ফিরিয়ে আনা হচ্ছে। কিন্তু তার পরেও বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার খবর মিলছে। ফলে বোঝাই যাচ্ছে, আওয়ামী লীগ একা নয়, সাধারণ মানুষও তাঁদের পাশে রয়েছে। আর এটাই মূল মাথাব্যাথার কারণ মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ও তাঁর দোসরদের।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ঢাকায় হচ্ছেটা কী?

Next Post

বাংলাদেশ ইস্যুতে ভারতের পক্ষ্যে বিপক্ষ্যে কোন দেশ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশ ইস্যুতে ভারতের পক্ষ্যে বিপক্ষ্যে কোন দেশ

বাংলাদেশ ইস্যুতে ভারতের পক্ষ্যে বিপক্ষ্যে কোন দেশ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি