• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ঢাকায় হচ্ছেটা কী?

ঢাকায় হচ্ছেটা কী?

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 গণহত্যা ও মানবতাবিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে ঢাকা কার্যত স্তব্ধ ও আতঙ্কিত। একদিকে আওয়ামী লীগের ডাকা টানা কর্মসূচি, অন্যদিকে চোরাগোপ্তা হামলা। টানা কয়েকদিন ধরে ঢাকায় বেশ কিছু স্থানে বিচ্ছিন্নভাবে হামলার ঘটনা ঘটেছে। কোথাও ককটেল বিস্ফোরণ আবার কোথাও ধারাবাহিকভাবে কিছু বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ঢাকা শহরে। কেউ কেউ দাবি করছেন, ছোট ছোট এসব ঘটনা থেকে বড় ধরনের হামলা ও নাশকতার বড় কোনও ঘটনা ঘটে যেতে পারে। কে বা কারা এই ধরণের ঘটনা ঘটাচ্ছে, তা নিয়ে তদন্ত করার আগেই বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী দাবি করে বসেছেন, এটা আওয়ামী লীগের কাজ। যদিও তিনি তাঁদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে বলেন, ১৩ নভেম্বর নিয়ে সতর্ক আছে সরকার। আইনশৃঙ্খলাবাহিনী সতর্ক অবস্থানে আছে, কোথাও কিছু ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তিনি সাধারণ মানুষকেও আহ্বান জানান সতর্ক থাকার জন্য।

এরমধ্যেই জানা গিয়েছে সোমবার ভোর থেকে রাত পর্যন্ত ঢাকায় অন্তত ১২টি ককটেল বিস্ফোরণ ও তিনটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন ছাত্রলীগ সমর্থককে গ্রেফতার করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির ঠিক আগে সোমবার কেন আচমকা এই ধরণের ঘটনা ঘটল? নির্দিষ্ট কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দিয়ে আওয়ামী লীগ কোন রাজনৈতিক ফায়দা তুলবে? এই প্রশ্নও উঠছে। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, এটা একটা সুপরিকল্পিত চক্রান্ত হতে পারে। এই ধরণের ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা এটা। যাতে সাধারণ মানুষের মধ্যে যে সহানুভূতির হাওয়া তৈরি হয়েছিল, তা দূর হয়। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, রাজধানীতে ইতিমধ্যেই বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার থাকবেন অন্তত ১৭ হাজার পুলিশকর্মী ও আধিকারিক। ওই দিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। তার আগেই ঢাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার ঘটনাও ঘটে গেল ২৪ ঘণ্টার ব্যবধানে। যা নিয়েই মূলত চর্চা চলছে রাজনৈতিক ওয়াকিবহাল মহলে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে একটি মামলায় শুনানি শেষ হয়েছে। ১৩ নভেম্বরের পর যে কোনও সময় রায় ঘোষণা হতে পারে। এই আবহেই আওয়ামী লীগ বড়সড় গোলমাল পাকাতে পারে বলে গোয়েন্দা রিপোর্ট রয়েছে বলেই দাবি অন্তর্বর্তী সরকারের। বিগত কয়েক দিন ধরে ফেসবুকে আওয়ামী লীগের পেজ-সহ দলের নেতাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই কর্মসূচি নিয়ে টানা প্রচার চালানো হচ্ছে। ফলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের এই কর্মসূচি প্রতিহত করতে বধ্যপরিকর অন্তর্বর্তী সরকার। তবে ইউনূস সরকারের সমর্থনে থাকা বিএনপি ও জামাতের মতো রাজনৈতিক দলও পাল্টা কর্মসূচি ডেকে আওয়ামী লীগকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছে। তাঁরাও ওই দিন রাস্তায় নামছে। কিন্তু বিগত মাসগুলিতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের যে কোনও কর্মসূচি ও মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে। তাই সব পক্ষই এখন ভীত। তাই জন্যই কি ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের মতো ঘটনা ঘটছে ঢাকায়? যদিও আওয়ামী লীগের দাবি, যে কোনও মূল্যে কর্মসূচি তাঁরা সফল করবেই।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

উপদেষ্টাদের প্রতিষ্ঠানে পরপর হামলা! নেপথ্যে কী চলছে ঢাকায়?

Next Post

পুলিশের ইউনিফর্মে আসিফের মিলিশিয়া বাহিনী’ লীগের অহিংস আন্দোলন ঠেকাতে

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
48
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
37
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
পুলিশের ইউনিফর্মে আসিফের মিলিশিয়া বাহিনী’ লীগের অহিংস আন্দোলন ঠেকাতে

পুলিশের ইউনিফর্মে আসিফের মিলিশিয়া বাহিনী' লীগের অহিংস আন্দোলন ঠেকাতে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি