• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
উপদেষ্টাদের প্রতিষ্ঠানে পরপর হামলা! নেপথ্যে কী চলছে ঢাকায়?

উপদেষ্টাদের প্রতিষ্ঠানে পরপর হামলা! নেপথ্যে কী চলছে ঢাকায়?

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

একদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে টানটান উত্তেজনা। অন্যদিকে পরপর ককটেল বিস্ফোরণের ঘনঘটা। সোমবার ঢাকার বিভিন্ন স্থানে একযোগে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানী ঢাকা জুড়ে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। জানা যাচ্ছে সোমবার সারাদিনে অন্তত ১২টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল, ওই ককটেল বিস্ফোরণের স্থান নির্বাচন। মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে যেমন ককটেল বিস্ফোরণ ঘটেছে, তেমনই মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠানের সামনেও ঘটেছে। আবার রাজধানী ঢাকার বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ২টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটিতে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। তেমনই বাংলাদেশ বেতার ভবন-সহ দুটি গির্জার সামনেও ককটেল বোমা ফাটানো হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, বিগত দেড় বছরে এ ধরণের ককটেল বোমা নিক্ষেপের ঘটনা অত্যন্ত মামুলি হলেও এক সাথে একই দিনে এতগুলি ঘটনা বেশ নজিরবিহীন। তাও আবার বেছে বেছে নির্দিষ্ট কিছু জায়গায় এই ঘটনা ঘটল। এটা নেহাতই কাকতালীয় নয়।
দুই প্রভাবশালী উপদেষ্টার কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা অনেক কিছুই প্রমান করে। যদিও ঢাকা মহানগর পুলিশের কমিশনার দাবি করেছেন, ঢাকার বিভিন্ন এলাকায় ১৭ টি বিস্ফোরণ ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর বক্তব্য, কার্যক্রম নিষিদ্ধ একটি দল ১-১১ নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এছাড়া গত দুই দিনে রাজধানীতে ৯ টি গাড়িতে আগুন লাগানো হয়েছে। এসব ঘটনায় গত দুই দিনে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ১৭টি মামলা দায়ের করা হয়েছে।

ADVERTISEMENT

পাশাপাশি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কোনো ধ্বংসাত্মক কার্যক্রমের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। তিনি আরও বলেন, ১৩ নভেম্বরকে ঘিরে আশঙ্কার কোনও কারণ নেই এবং সরকার কোনও ধরনের সন্ত্রাস সহ্য করবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও প্রস্তুত থাকার কথা জানালেও তাদের চোখ ফাঁকি দিয়ে বিচ্ছিন্নভাবে একের পর এক এত ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত তাদেরও শনাক্ত করা যাচ্ছে না বলেও দাবি করেছেন তিনি। সবমিলিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মণ্ত্রণালয় থেকে শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একযোগে সমস্ত দায় আওয়ামী লীগের উপরেই দিয়ে দায় সারলেন। বাংলাদেশের ইতিহাসে বিগত দেড় বছরে অসংখ্যা ভাঙচুর, অগ্নিসংযোগ, হামলা, ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। যাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট বিরোধী সাধারণ মানুষের ক্ষোভ এবং তার বহিঃপ্রকাশ হিসেবে মত দিয়ে এসেছে। ইউনূসের সরকার ও পুলিশ কোনও ব্যবস্থা না নিয়ে বরং হাট গুটিয়ে বসে ছিল। কিন্তু যেই পাল্টা ঘটনা ঘটতে শুরু করল, তখনই নড়েচড়ে বসলো সরকার ও পুলিশ। ইউনূসের গ্রামীণ ব্যাঙ্ক বা উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হতেই তা হয়ে গেল আওয়ামী লীগের। যে প্রতিষ্ঠানগুলি বিগত দেড় বছরে নানা দুর্নীতি করে গেল, তার জন্য কোনও ক্ষোভ হতে পারে না বলেই মত দেওয়া হচ্ছে। অর্থাৎ, আওয়ামী লীগের পাল্টা মারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। আওয়ামী লীগ বুঝে গিয়েছে, এই উপদেষ্টাদের এনজিওদের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে। আর এটাকেই উস্কে দিতে চাইছে তাঁরা সুকৌশলে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ক্ষমতা দখলে আওয়ামীর ‘লকডাউন’, রাজনৈতিক অস্তিত্বের লড়াইয়ের

Next Post

ঢাকায় হচ্ছেটা কী?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
48
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
37
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ঢাকায় হচ্ছেটা কী?

ঢাকায় হচ্ছেটা কী?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি