• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
‘গণভোটে চার প্রশ্ন এক উত্তর’! জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন ইউনূস

‘গণভোটে চার প্রশ্ন এক উত্তর’! জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন ইউনূস

Raja Majumder by Raja Majumder
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
31
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

জুলাই সনদের চূড়ান্ত আইনি ভিত্তি দিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। আর তা নিয়েই সৃষ্টি হয়েছে চুরান্ত ডামাডোল। মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, মূলত চারটি বিষয়ে অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চারটি প্রশ্নের একটি উত্তর হয় না। এটি অত্যন্ত বিভ্রান্তিকর। যা নিয়ে বাংলাদেশ নতুন করে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের বক্তব্য, আগামী সংসদ নির্বাচনের দিনই চারটি বিষয়ের ওপর গণভোট হবে বাংলাদেশে। তবে প্রশ্ন থাকবে একটিই। আর ওই প্রশ্নের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটে মতামত জানাবেন ভোটাররা। জাতির উদ্দেশ্যে ভাষণে মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ‘হ্যাঁ’ জয়ী হলে আগামী সংসদের সদস্য নিয়ে গঠিত হওয়া সংবিধান সংস্কার পরিষদ পরবর্তী ১৮০ দিনের মধ্যে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুযায়ী সাংবিধান সংশোধন করবে। উল্লেথ্য, বৃহস্পতিবারই উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন। তাতে বলা হয়েছে, গণভোটে প্রশ্ন করা হবে– ‘আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫ এবং সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবে সম্মতি দিচ্ছেন?’ অর্থাৎ এই একটি প্রশ্নই থাকবে গণভোটের ব্যলটে। কিন্তু এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে চারটি অতি জটিল সাংবিধানিক বিষয়। যার ওপর নিজেদের মতামত দেবেন বাংলাদেশের কয়েক কোটি ভোটার। প্রশ্ন উঠছে, এত কম সময়ে বাংলাদেশের জনগণকে কে বা কারা চারটি বিষয় সহজ করে বুঝিয়ে দিতে সক্ষম হবেন। কারণ, ইউনূসের দাবি অনুযায়ী যদি ফেব্রুয়ারির প্রথম অধ্যায়েই ভোট হয়, তাহলে হাতে মাত্র আড়াই মাসের সামান্য বেশি সময় রয়েছে। এরমধ্যেই অসংখ্যা কাজ শেষ করতে হবে নির্বাচন কমিশন, অন্তর্বর্তী সরকারকে। আবার কোটি কোটি ভোটারদেরও বুঝিয়ে দিতে হবে চারটি জটিল বিষয়। ঘটনা হল, জুলাই সনদে সংবিধান সংশোধন করতে হবে, এমন ৪৮টি সংস্কার প্রস্তাব রয়েছে। যেমন প্রধানমন্ত্রী পদের মেয়াদ ১০ বছরে সীমাবদ্ধ করা, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, বিচার বিভাগের স্বাধীনতা-সহ আরও গুরুতর সংস্কার প্রস্তাব রয়েছে। জানা যাচ্ছে, ৩০ সংস্কার প্রস্তাবে বিএনপি, জামায়াত, এনসিপি-সহ অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য হয়েছে। কিন্তু পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকারের গঠন পদ্ধতি, প্রধানমন্ত্রীর পরিবর্তে কমিটির মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগসহ আটটি সংস্কার প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট বা ভিন্নমত পোষন করেছে। আবার কোনও কোনও বিষয়ে জামাত বা এনসিপিও ভিন্নমত পোষণ করেছে। এই সবই মাত্র চারটি বিষয় এবং একটি প্রশ্নের মধ্যে গণভোটের ব্যলটে দেওয়া হচ্ছে। যা অত্যন্ত জটিল ও অবৈজ্ঞানিক বলেই দাবি অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকের।
গণভোটের প্রশ্নে এক ধরনের বিভ্রান্তি যে আছে সেটা সকলেই মেনে নিচ্ছেন। কারণ ৪টি প্রশ্নের সবগুলোতেই যে সবাই একমত হবেন, এমন নয়। হতে পারে কোনও একজনের একটি বা দুটি বিষয়ে দ্বিমত রয়েছে। কিন্তু তাঁর এই দ্বিমত আলাদাভাবে প্রকাশের সুযোগ থাকবে না। ফলে গণভোটে সকলের সমান মতামত আশাও করা যায় না। এছাড়াও গণভোটের অনেক কিছুই সাধারণ মানুষের কাছে এখনও পরিষ্কার নয়। তাঁদের কৌতুহল কে নিরসন করবেন সেটাও পরিস্কার নয়। ফলে প্রধান উপদেষ্টার বিভ্রান্তিকর ভাষণের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বল এখন রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের কোর্টে! খেলা এখন অনেক বাকি…

Next Post

কি চাইছে ইউনূস সরকার? একই অপরাধে শত শত মামলা হাসিনার বিদেশি পত্রিকায় ভয়ঙ্কর তথ্য ফাঁস

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
কি চাইছে ইউনূস সরকার? একই অপরাধে শত শত মামলা হাসিনার বিদেশি পত্রিকায় ভয়ঙ্কর তথ্য ফাঁস

কি চাইছে ইউনূস সরকার? একই অপরাধে শত শত মামলা হাসিনার বিদেশি পত্রিকায় ভয়ঙ্কর তথ্য ফাঁস

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি