• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনার পরবর্তী লক্ষ্য কী? ভারতের পরিকল্পনায় বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ

হাসিনার পরবর্তী লক্ষ্য কী? ভারতের পরিকল্পনায় বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সবসময় যে যুদ্ধ করতে হবে তার কোনও মানে নেই। অনেক সময় বিনা যুদ্ধেও জয়লাভ করা যায়। গত বছর গণঅভ্যুত্থানের ঠিক প্রাক মুহূর্তে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বঙ্গভবন ছেড়ে ভারতে পালিয়ে এসেছিলেন, তা নিয়ে ভবিষ্যতে সিনেমা হলেও হতে পারে। সেলুলয়েডে সেই গল্প দারুণ জনপ্রিয় হবে সেটা বলাই বাহুল্য। আবার, একেবারে মাটিতে মিশে যাওয়ার প্রাক মুহূর্তে শেখ হাসিনা এবং তাঁর দল আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে সেটাও কম থ্রিলার নয়। গত বছর ৫ আগস্ট তথাকথিত এক গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হয়েছিল। এর পিছনে অবশ্য যে বিদেশী শক্তির হাত ছিল, সেটা এথন দিনের আলোর মতো স্পষ্ট। আর সেই কারণেই আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার দোড়গড়ায় দাঁড়িয়ে।
মুহাম্মদ ইউনূস, যিনি একজন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা ছিল, অথচ তিনি পালিয়ে বহাল তবিয়তে ফ্রান্সে বসবাস করছিলেন। মুহাম্মদ ইউনূস যিনি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তাঁরা স্ত্রী হিলারি ক্লিন্টনের অত্যন্ত ঘনিষ্ট। তিনি ডোমোক্রান্টদের ঘনিষ্ট হওয়ায় পূর্বতন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও কাছের মানুষ। অনেকেই বলেন, তাঁর নোবেল জয়ও ছিল এক বড় উদ্দেশ্য সাধনের জন্য আগাম পুরস্কার। তাঁদের দাবি, বাংলাদেশের রিজিম চেঞ্জ ছিল সেই উদ্দেশ্য। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির উত্থান এবং ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া মুহাম্মদ ইউনূসকে চাপে ফেলেছিল। তবুও মার্কিন ডিপ স্টেটের ডিপ অ্যাসেট মুহাম্মদ ইউনূস এবং তাঁর অন্যতম সাথী খলিলুর রহমানের সৌজন্যে ইউনূসের দাপট অনেকটাই টিকে ছিল। কিন্তু মাঝখানে বাঁধ সাধলো ভারত। ভারতের নরেন্দ্র মোদি সরকার কোনও ভাবেই ইউনূসের অন্তর্বর্তী সরকারকে মান্যতা দিতে রাজি হল না। নয়া দিল্লি বরাবরই হাবে-ভাবে বুঝিয়ে দিল এই সরকারকে তাঁরা পাত্তা দিচ্ছে না। ফলে পশ্চিমা দেশগুলিও আতান্তরে পড়ল। মার্কিন যুক্তরাষ্ট্রও চাপে পড়ল, কারণ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতির সুযোগ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া ও চিনের মধ্যে একটি অলিখিত জোট তৈরির দিকে ঝুঁকে যান। আর এটাই মার্কিন ভিত নাড়িয়ে দিল। ফলে দ্রুত বদলাতে শুরু করলো দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি। এরমধ্যেও কয়েকটি গোপনীয় ঘটনা ঘটে গেল বাংলাদেশে। আবার এরমধ্যেই ভারতে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের মাটিতে সংগঠিত করলো অপারেশন সিঁদূরের মতো জবরদস্ত অভিযান। তাতে মার্কিন প্রভাবের উপরও প্রশ্নচিহ্ন উঠে গেল। বেগতিক দেখে মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটতে শুরু করল দক্ষিণ এশিয়া থেকে। সম্প্রতি তুলসী গ্যাবার্ডের মন্তব্য তারই প্রমান।
এমনই এক সন্ধিক্ষণে ভারতের আশ্রয়ে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আচমকা সক্রিয় হয়ে উঠেছেন। তিনি একের পর এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন। ওয়াকিবহাল মহলের মতে, এটা ভারত সরকারের অনুমতি ছাড়া কোনও ভাবেই সম্ভব নয়। তার মানে ভারত হাসিনাকে আন্তর্জাতিক মিডিয়ায় মুখ খোলার শুধু ছাড়পত্রই দেয়নি, যাবতীয় ব্যবস্থাও করে দিয়েছে। আর এটা একদিনে হয়নি, ভারত এই পরিপ্রেক্ষিত ধীরে ধীরে তৈরি করেছে। কারণ, মুহাম্মদ ইউনূস বরাবরই পশ্চিমা বিশ্বে জনপ্রিয় একটি নাম। তাঁর জনপ্রিয়তার কাছেই হার মেনেছিলেন শেখ হাসিনা। এবার ইউনূসের মুখোশ খুলে দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশে কি কারণে এসেছেন, কি কি কাজ করেছেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি কিভাবে ধ্বংস করেছেন তার রিপোর্ট এবার বিশ্বের তাবড় তাবড় সংস্থাই প্রকাশ করতে শুরু করেছে। বিশ্বব্যাঙ্ক থেকে শুরু করে আইএমএফ, জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি একে একে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলে যাচ্ছে। যা কার্যত শেখ হাসিনার জন্য একটা রাস্তা খুলে দিচ্ছিল। আর সেই রাস্তা দিয়েই এবার আওয়ামী লীগ বাংলাদেশে প্রবেশ করতে চাইছে। কারণ, ইতিমধ্যেই গোটা বিশ্বই কার্যত দাবি তুলছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আসলে গণতন্ত্রের উপরই কুঠারাঘাত। আর হাসিনার অনুপস্থিতিতে তাঁর মৃত্যুদণ্ড দেওয়া এবং বাংলাদেশের কণ্ঠরোধ করার প্রকাশ্য ফতোয়া জারি করে মুহাম্মদ ইউনূস আরও একঘরে হয়ে পড়ছেন বিশ্ব রাজনীতিতে। এবার আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়িত হতে সময় লাগবে না বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

আওয়ামী লীগের মার্চ টু যমুনা! কলকাতায় গোপন বৈঠকে ‘ভয়ানক পরিকল্পনা’?

Next Post

অবশেষে হল ডোভাল-খলিলুর বৈঠক হাসিনাকে কি ফেরাতে রাজি হল ভারত?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
অবশেষে হল ডোভাল-খলিলুর বৈঠক হাসিনাকে কি ফেরাতে রাজি হল ভারত?

অবশেষে হল ডোভাল-খলিলুর বৈঠক হাসিনাকে কি ফেরাতে রাজি হল ভারত?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি