• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আওয়ামী লীগের মার্চ টু যমুনা! কলকাতায় গোপন বৈঠকে ‘ভয়ানক পরিকল্পনা’?

আওয়ামী লীগের মার্চ টু যমুনা! কলকাতায় গোপন বৈঠকে ‘ভয়ানক পরিকল্পনা’?

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দন্ডিত করেছে ঢাকার ট্রাইবুনাল। যা নিয়ে দেশে বিদেশে সমালোচনার ঝড় উঠেছে। একই অপরাধে ও মামলায় মৃত্যুদণ্ড পেয়েছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। দলের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আসা এই রায় আগেভাগেই টের পেয়েছিল আওয়ামী লীগ নেতৃত্ব। গতবছর এক গণঅভ্যুত্থানের পর তৎকালীন শাসকগোষ্ঠী আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতা এই মুহূর্তে বাংলাদেশ ছাড়া। তাদের বেশিরভাগই ভারতে অবস্থান করছেন। এরমধ্যে দুই সাজাপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানও ভারতের আশ্রয়ে। সোমবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল যখন রায় ঘোষণা করছে, তখন ঢাকা থেকে দূরে ভারতের কলকাতা শহরে এক গোপন আস্তানায় মিলিত হয়েছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। সেখানেই তাঁরা ঠিক করে নেন পরবর্তী পদক্ষেপ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, এটি বাংলাদেশের একটি ক্যাঙ্গারু আদালতের ন্যায়বিচারের নামে একটি প্রহসন। আদালতের কোনও আইনি বৈধতা নেই। এই মামলাটি মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যার লক্ষ্য আওয়ামী লীগ এবং আমাদের নেত্রী শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বাদ দেওয়া। তিনি আরও বলেন, আমরা আদালতের রায় প্রত্যাখ্যান করেছি এবং এতে আমরা অবাক হইনি। কলকাতায় এক গোপন জায়গায় বৈঠক করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, হাসিনার সাজা ঘোষণার দিন অর্থাৎ গত সোমবার বেলার দিকে এই গোপন বৈঠক হয় কলকাতায়। যেখানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব। আন্তর্জাতিক ট্রাইবুনালের রায় যে হাসিনার বিপক্ষে যাবে, তাঁর সর্বোচ্চ শাস্তি হতে চলেছে এটা আওয়ামী লীগের নেতৃত্ব আগেভাগেই অনুমান করেছিলেন। ফলে তাঁরা পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠকে বসেছিলেন বলেই জানা গিয়েছে।
যেমন সোমবার কেন্দ্রীয় কমিটির বৈঠকে উপস্থিত থাকা আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, গত বছর ৫ আগস্টের পরে এটি পূর্বনির্ধারিতই ছিল। মুহাম্মদ ইউনূসের শাসনব্যবস্থা হাসিনার রাজনৈতিক বহিষ্কারের ব্যাপারে মরিয়া হয়ে উঠেছে। তাঁরা এবার বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে। ফলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা এই বিচার এবং রায়কে ১৯৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিষয়ে হাসিনার প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতি বলেই মনে করছেন। আওয়ামী লীগের দাবি, তাঁরা যে যে আইনজীবীদের প্রস্তাব দিয়েছিলেন অভিযুক্তদের হয়ে সাওয়াল করার জন্য, তাঁদের কাউকেই আদালতে হাজির হতে দেওয়া হয়নি। এমনকি শেখ হাসিনার আত্মপক্ষ সমর্থনের অধিকারও কেঁড়ে নেওয়া হয়েছিল। আওয়ামী লীগের এক কেন্দ্রীয় কমিটির নেতার দাবি, এই আদালতের গঠন নিয়েও প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে। যদিও একই অভিযোগ বেশ কয়েকবার করেছেন খোদ শেখ হাসিনা। কলকাতার বৈঠকেই ঠিক হয়েছে বেশ কয়েকটি সিদ্ধান্ত। এক কেন্দ্রীয় নেতার দাবি, আমরা আমাদের নেত্রীর সাথে কথা বলব এবং শীঘ্রই যমুনা অভিমুখে পদযাত্রার জন্য তার অনুমতি নেব। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে এটি একটি অত্যন্ত আক্রমণাত্মক আন্দোলন হবে।
এমনকি তাঁরা ঠিক করেছেন, এবার মার্চ টু যমুনা কর্মসূচির জন্য ঝাঁপাতে চান। তাঁরা এই প্রস্তাব দলনেত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছেন। এবং নেত্রী শেখ হাসিনা যদি গ্রীন সিগন্যাল দেন, তাহলে আওয়ামী লীগ নেতৃত্ব খুব শীঘ্রই মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা দেবে। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত রাষ্ট্রীয় অতিথিভবন যমুনা এখন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবন ও কার্যালয়। ওয়াকিবহাল মহলের মতে, গত বছর ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন বঙ্গভবন অভিমুখী অভিযান ছিল আন্দোলনরত ছাত্র-জনতার। এবার মুহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে অভিযান করতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। তবে কি বাংলাদেশে খেলা ঘুরছে? উত্তর খুব শীঘ্রই মিলবে।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

কোটি টাকার একটাই বড় প্রশ্ন হাসিনাকে ফেরত দিতে কি বাধ্য ভারত

Next Post

হাসিনার পরবর্তী লক্ষ্য কী? ভারতের পরিকল্পনায় বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাসিনার পরবর্তী লক্ষ্য কী? ভারতের পরিকল্পনায় বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ

হাসিনার পরবর্তী লক্ষ্য কী? ভারতের পরিকল্পনায় বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি