• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
শেখ হাসিনা ও অন্তর্বর্তী সরকারের মধ্যে দেওয়াল হয়ে আছে ভারত! কি করবেন ইউনূস?

শেখ হাসিনা ও অন্তর্বর্তী সরকারের মধ্যে দেওয়াল হয়ে আছে ভারত! কি করবেন ইউনূস?

Rani Chakraborty by Rani Chakraborty
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
9
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

একসময় তাঁকে একজন ধর্মনিরপেক্ষ নেত্রী হিসেবে অভিহিত করা হতো। তিনি একজন বিপ্লবী নেতার কন্যা, যাকে ১৯৭৫ সালে এক নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে খতম করা হয়েছিল। শুধু তাঁকেই নয়, তাঁর পরিবারের প্রায় সকল সদস্যকেই হত্যা করা হয়েছিল। কেবলমাত্র বেঁচে যান দুজন। আমরা শেখ হাসিনা এবং তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কথা বলছি। মুজিব হত্যার পর পদ্মা নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। শেখ হাসিনা খাদের কিনারা থেকে উঠে এসে আবারও আওয়ামী লীগের হাল ধরেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, একবার নয়-তিন তিন বার। সেই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে একদল ষড়যন্ত্রকারী মুজিব হত্যার ৫০ বছর পর হত্যার চক্রান্ত করেছিল। কিন্তু এবার আর সেটা করা সম্ভব হয়নি। কারণ, মাঝখানে ভারত সামনে এসে দাঁড়িয়ে যায়। গত বছর ৫ আগস্ট কিভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে শেষ মুহূর্তে বঙ্গভবন ছেড়ে ভারতে পালিয়ে আসেন, তা আজ অনেকের কাছেই জানা বিষয়। ১৯৭১ সালে পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধ করে ভারত যেমন স্বাধীন বাংলাদেশের জন্ম দিতে বড় ভূমিকা নিয়েছিল। তেমনই ১৯৭৫ সালে মুজিবুর রহমানের প্রাণ বাঁচাতে না পারলেও তাঁর দুই কন্যার প্রাণ বাঁচিয়েছিল ভারত। সে গল্পও আজ সকলের জানা। তেমনই ২০২৪ সালেও ভারতের জন্য ফের একবার প্রাণে বাঁচলেন বঙ্গবন্ধু কন্যা তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর ক্ষমতাচ্যুতি এবং দেশ ত্যাগের ১৫ মাসের মাথায় বাংলাদেশের এক আদালত তাঁকে ফাঁসির সাজা শুনিয়েছে। এবারও তাঁর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে ভারত। ফলে বাংলাদেশে যত ষড়যন্ত্র, যত চক্রান্ত, প্রায় সবগুলিই ভারতের সামনে এসে কেমন যেন অসহায় হয়ে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম মামলায় শেখ হাসিনার সর্বোচ্চ সাজা তো ঘোষণা হল, হয়তো বাকি মামলাতেও তাঁর সর্বোচ্চ সাজা হবে। কিন্তু সেই সাজা কার্যকর হবে তো?
শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁর বিচার এবং সাজা ঘোষণা করা হলেও এখন তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে একমাত্র নয়াদিল্লি যদি তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সেটা কি আদৌ হবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, এখন শেখ হাসিনা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ অচলাবস্থার একটি অনুঘটকে পরিণত হয়েছেন। কারণ ঢাকা দাবি করছে হাসিনাকে তাঁর অপরাধের বিচারের মুখোমুখি হতে হবে তাই তাকে প্রত্যর্পণ করা হোক। অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী একের পর এক আন্তর্ডাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে দাবি করছেন, সেই অপরাধ তিনি করেননি।
এক নৃশংস সামরিক অভ্যুত্থানে তৎকালীন সেনা কর্মকর্তারা হাসিনার বাবা, মা এবং তাঁর তিন ভাইকে তাঁদের ঢাকার বাড়িতে হত্যা করে। হাসিনা এবং তাঁর বোন সেই সময় পশ্চিম জার্মানি সফরে থাকাকালীন বেঁচে যান। এই বিশৃঙ্খল পরিস্থিতির পর, জেনারেল জিয়াউর রহমান। যিনি আবার হাসিনার ভবিষ্যৎ চিরশত্রু খালেদা জিয়ার স্বামী। তিনি ক্ষমতায় এসেই মুজিবরের হত্যাকারীদের কয়েক দশক ধরে রক্ষা করার জন্য একটি আইন পাস করেছিলেন। অবশেষে ১৯৮১ সালে যখন হাসিনা বাংলাদেশে ফিরে আসেন, তখন জাতি ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা ও আদর্শের পক্ষে সোচ্চার ছিল। আবার তিনি বাংলাদেশের এমন একটি রাজনৈতিক অঙ্গনেও প্রবেশ করেছিলেন যেখানে আরেকজন মহিলা, জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া বাংলাদেশকে এক করুণ ট্র্যাজেডির দিকে ঠেলে দিয়েছিলেন। পরবর্তী ৩০ বছর ধরে বাংলাদেশ দুই নারীর মধ্যে ব্যক্তিগত ধ্বংসাত্মক দ্বন্দ্ব দেখলো। অনেক দমন-পীড়ন এবং লড়াইয়ের পর শেখ হাসিনা ১৯৯৬ সালে তাঁর দল আওয়ামী লীগকে নির্বাচনে জয়লাভের দিকে নিয়ে যান এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। পরবর্তী ১৫ বছর ধরে, তিনি কঠোরতার সাথে বাংলাদেশ শাসন করেন। বাংলাদেশে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির যুগের সূচনা করেন। একই সাথে, তিনি ভারতকে গুরুত্বপূর্ণ সমর্থন প্রদান করেন এবং তাঁদের প্রতিপক্ষ পাকিস্তান এবং চিনের মতো প্রতিবেশী দেশগুলিতে অর্থনৈতিক ও নিরাপত্তা চুক্তির মাধ্যমে নয়াদিল্লিকে শক্তিশালী করে তোলেন। কিন্তু কিন্তু বাংলাদেশের উন্নয়নমূলক সাফল্যের জন্য তাঁর দিকে ধেয়ে এসেছে চরম মূল্য। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে রাজনৈতিক সহিংসতা, ভোটারদের ভয় দেখানো এবং মিডিয়া এবং বিরোধী দলের ব্যক্তিত্বদের হয়রানির। কিন্তু এক দশকেরও বেশি সময় ধরে, হাসিনা ভারতের সবচেয়ে দৃঢ় আঞ্চলিক মিত্রদের একজন ছিলেন। তার সরকার ভারতবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যারা বাংলাদেশী ভূখণ্ডকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পূর্ব ভারতে বিস্তৃত সীমান্ত সুরক্ষিত রাখার জন্য হাসিনার প্রশংসা করেছিলেন। এখন হাসিনা সরকারের পতনের ফলে নয়াদিল্লিতে উল্লেখযোগ্য নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে এবং পুনরায় বাংলাদেশে উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলি মাথা চাড়া দিয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত কোনও ভাবেই চাইবে না, হাসিনার ফাঁসির সাজা কার্যকর হোক। তাই তাঁকে ইউনূস সরকারের হাতেও তুলে দেবে না নয়া দিল্লি। প্রয়োজনে মুহাম্মদ ইউনূসের সরকারকেই উৎখাত করতে পারে ভারত। এই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।

ADVERTISEMENT

Author

  • Rani Chakraborty
    Rani Chakraborty

    View all posts

Previous Post

শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় অভূতপূর্ব ব্যবস্থা নিল ভারত! কি করবে বাংলাদেশ?

Next Post

এই আমলেও মানবতাবিরোধী অপরাধ ঘটছে চোখ বন্ধ ইউনূসের, সরব জাতিসংঘ

Rani Chakraborty

Rani Chakraborty

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
এই আমলেও মানবতাবিরোধী অপরাধ ঘটছে চোখ বন্ধ ইউনূসের, সরব জাতিসংঘ

এই আমলেও মানবতাবিরোধী অপরাধ ঘটছে চোখ বন্ধ ইউনূসের, সরব জাতিসংঘ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি