• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ডোভাল-খলিলুর প্রথম গোপন বৈঠক সর্বনাশ নেমে এলো

ডোভাল-খলিলুর প্রথম গোপন বৈঠক সর্বনাশ নেমে এলো

Rupendu Das by Rupendu Das
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
10
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কিছুদিন আগেও বাংলাদেশ ভারতের বিরুদ্ধে গলা চড়িয়েছে। বিশেষ করে হাসিনা এবং তাঁর আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে নিয়ে। অজিত ডোভালের সঙ্গে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠকের পর কিন্তু ঢাকা থেকে তেমন কিছু আর শোনা যাচ্ছে না। শুধুমাত্র হাসিনা এবং সে দেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা ফেরত চাইছে। যদিও দিল্লি এখনও এই নিয়ে একটি শব্দ খরচ করেনি। দিল্লিতে ডোভালের সঙ্গে বৈঠকের আগে থেকে খলিলুর রহমান বেশ চাপে ছিলেন। বৈঠকের পর সেই চাপ আরও কয়েকগুন বেড়ে গিয়েছে বলে একটা অনুমান করা হয়েছিল। সেই অনুমানে এবার বসল সিলমোহর।
খলিলুর রহমান কাতার গিয়েছেন। গত ২৫ নভেম্বর কাতার এয়ারলাইন্সের বিমানে চেপে তিনি ঢাকা ছাড়েন। ভারতের একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তাঁর দেশে ফেরার কথা আগামী ২৮ নভেম্বর। এই নিয়ে চতুর্থবার তিনি কাতার গেলেন। ভারতের ওই গণমাধ্যমটি খলিলুরের কাতার সফরের খবর দিতে গিয়ে জানিয়েছে, তারা এই সফর সংক্রান্ত একটি সরকারি নির্দেশিকা হাতে পেয়েছে। সেখানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সফর নিয়ে বিশেষ কিছু বলা হয়নি। সরকারি বিজ্ঞপ্তির তারিখ ২৪ নভেম্বর। তিনি কাতারে কার কার সঙ্গে দেখা করবেন, কেনই বা কাতার গেলেন তা নিয়ে ওই সরকারি বিবৃতিতে কিছুই নেই। তবে ভারতের ওই গণমাধ্যম জানিয়েছে, কাতারে গিয়ে মার্কিন প্রশাসনের উচ্চপদস্থকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।
ডোভালের সঙ্গে বৈঠকের পর কেন খলিলুরকে কাতার যেতে হচ্ছে তা সহজেই অনুমান করা যায়। সূত্রের খবর, দিল্লির বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয়েছে বেশ কিছু কাগজপত্র। ওই কাগজপত্র আসলে ডসিয়ের। সেখানে বলা হয়েছে, সীমান্তের কাছে বাংলাদেশের তিনটি জেলায় ১২টি জঙ্গি প্রশিক্ষণ শিবির তৈরি হয়েছে। বাংলাদেশকে আগেও এই সব জঙ্গি শিবির নিউট্রালাইজ করার কথা বলা হয়েছিল। নোট পাঠানো হয়েছিল। কিন্তু তদারকি সরকার কিছুই করেনি। সূত্রের খবর ডোভালের সঙ্গে বৈঠকের পর দেশে ফিরে খলিলুর রহমান ওই সব জঙ্গি শিবির অবিলম্বের নিউট্রালাইজ করার পরামর্শ দেন। সেই নির্দেশের অঙ্গ হিসেবে ত্রিপুরা সীমান্তের কাছে কুমিল্লায় বাংলাদেশ সেনা একটি জঙ্গি শিবির নিউট্রালাইজ করেছে। তবে তাঁর কাতার সফরের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভারতের ওই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দোহা থেকে মার্কিন নিরাপত্তা সংস্থার কর্তারা বাংলাদেশে রেজিম চেঞ্জের পর সে দেশের ভূরাজনৈতিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখেছে।
আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে আমেরিকা ইউনূসকে নির্বাচন স্বচ্ছ এবং অবাধ করার কথা বলেছে। একই বার্তা এসেছে জাতিসঙ্ঘ থেকেও। এদিকে ডোভালের সঙ্গে বৈঠকের পর এমনিতেই চাপে রয়েছেন খলিলুর। সামনেই ভোট। এদিকে আবার হাসিনাকে হাতে ফিরে পাওয়ার বিষয়টিও রয়েছে। এই অবস্থায় আমেরিকা যাতে ঢাকার পাশে দাঁড়ায় সেই অনুরোধ নিয়েই কি খলিলর কাতার গেলেন? সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের তদারকি সরকারের মধ্যে যে চরম ব্যস্ততা দেখা যাচ্ছে, তার নিরিখে তো এটা বলা যেতেই পারে। সেখান থেকে দেশে ফেরার পর খলিলুর রহমান বা তাঁর সরকারের অবস্থান কী হবে, এখন সেটাই দেখার।

ADVERTISEMENT

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

হাসিনা বিহীন বাংলাদেশ জঙ্গিদের আঁতুড়ঘর

Next Post

বাংলাদেশ নির্বাচনে শেষকথা আওয়ামী লীগ কমনওয়েলথ মহাসচিব জাতীয় পার্টির চূডা়ন্ত বৈঠক

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশ নির্বাচনে শেষকথা আওয়ামী লীগ কমনওয়েলথ মহাসচিব জাতীয় পার্টির চূডা়ন্ত বৈঠক

বাংলাদেশ নির্বাচনে শেষকথা আওয়ামী লীগ কমনওয়েলথ মহাসচিব জাতীয় পার্টির চূডা়ন্ত বৈঠক

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি