• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কমনওয়েলথের কড়া বার্তার পরেই আন্তর্জাতিক চাপের মুখে ইউনূস

কমনওয়েলথের কড়া বার্তার পরেই আন্তর্জাতিক চাপের মুখে ইউনূস

Rupendu Das by Rupendu Das
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশে ভোট ঘোষণা না করেও বিপদ ছিল ইউনূসের। ভোট ঘোষণা করেও তিনি মহাবিপদে পড়েছেন। তাঁর এই ঘোষণার পর থেকে ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিকস্তরের প্রতিনিধিদের যাওয়া আসা। কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে। তিনি তদারকি সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে করেছেন বাংলাদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক এ এম নাসির উদ্দিনের সঙ্গে। কথা বলেন, পরাষ্ট্র উপদেষ্টা মহ তৌহিদ হোসেনের সঙ্গেও। বাংলাদেশে স্বীকৃত সব রাজনৈতিক দলের শীর্ষনেতাদের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব এবং তাঁর সঙ্গে সফররত প্রতিনিধিদলের কথা হয়েছে। পৃথকভাবে কথা হয়েছে  ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের হাইকমিশনারদের সঙ্গেও। ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা, ব্রিটেনের হাইকমিশনার সারাহ কুক, কানাডার হাইকমিশনার অজিত সিং, মালয়েশিয়ার হাইকমিশনার মহম্মদ সুহাদা ওথম্যান, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইয়ারাকোড্ডি এবং মালদ্বীপের হাইকমিশনার রাশিদের সঙ্গে তাঁর কথা হয়। ।
তদারকি সরকার প্রধানের সঙ্গে বৈঠকের পর ইউনূসের দফতর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতির সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লির বিবৃতি মিলছে না। বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার পর শার্লি বোচওয়ে তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, তদারকি সরকার প্রধান ইউনূস, বাংলাদেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে তাঁর কী কথা হয়েছে। তাঁর ওই ফেসবুক পেজের প্রতিবেদনের বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘ইউনূসের সঙ্গে বাংলাদেশের নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমি ওনাকে বলেছি, নির্বাচন হতে হবে সুষ্ঠু, স্বচ্ছ, অবাধ এবং নিরপেক্ষ। আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকতে হবে। সব রাজনৈতিকদল যাতে নির্বাচনে অংশ নিতে পারে, সেটা তদারকি সরকারকে নিশ্চিত করতে হবে। নির্বাচন হতে হবে উৎসবমুখর পরিবেশে। এই ক্ষেত্রে কমনওয়েলথ বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। ’
বাংলাদেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে নির্বাচন নিয়েও কী কথা হয়েছে, সেটাও তিনি তাঁর ফেসবুক পেজে পৃথকভাবে জানিয়েছেন। যদিও বক্তব্যের মূল সূর কিছুটা হলেও এক। তবে একটি বিষয় পৃথকভাবে উল্লেখ করেছেন। সেটি হল আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে কি না, তা নিয়ে সে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল সন্দিহান। তাঁর সঙ্গে বৈঠকের পর জাতীয় পার্টির তরফে যে বিবৃতি এসেছে, তাতে সেই সন্দেহ স্পষ্ট হয়ে যাচ্ছে। দলের প্রবীণ নেতা তথা চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে সবার জন্য সমান সুযোগ দেওয়ার কথা। একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা প্রয়োজন। কিন্তু অন্তর্বর্তী সরকার সেটা করতে দিচ্ছে না। ঐক্যমত কমিশন এবং নির্বাচন কমিশনে আমাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। ’ এই বৈঠকে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা মেজর (অব.) মো. মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ। কমনওয়েলথের পক্ষে আরও উপস্থিত ছিলেন আইনি উপদেষ্টা ডা. দিনুষা পন্ডিত রত্ন ও সহকারী গবেষণা কর্মকর্তা মি. সার্থক রায়।
এদিকে, বুধবার তদারকি সরকারের উপদেষ্টা শারমীন এস মুরসিদ জানিয়েছেন, নির্বাচনের জন্য সরকারের চেয়ে বেশি প্রস্তুতি নিতে কমিশনকে। পাশাপাশি তিনি রাজনৈতিক দলের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শারমীন বলেন, ‘নির্বাচনপর্ব কাজটি সুন্দরভাবে করতে হলে সব চেয়ে বড়ো দায়িত্ব রাজনৈতিকদলগুলির। তাদের আচার-আচরণের পাশাপাশি, সহনশীলতাও নির্বাচন সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে বড়ো ভূমিকা রাখে। তারা যেন কোনওভাবেই নির্বাচনপূর্ব পরিস্থিতিকে অস্থিতিশীল করে না তোলে। তাহলে ভোটের পরিবেশ কোনওভাবেই আর উৎসবমুখর থাকবে না।’
এখন প্রশ্ন হল, তদারকি সরকার তো বলেছেন, ফেব্রুয়ারিতে ভোট হচ্ছেই। সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে তো?

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

ADVERTISEMENT
Previous Post

হাসিনাকে ক্ষমতাচ্যূত করায় ইউনূসের পুরস্কার পেলেন সেনাপ্রধান

Next Post

চিকেন নেক এ ভারতের তৎপরতা মানচিত্র বদলাচ্ছে বাংলাদেশে তবে কি যুদ্ধ আসন্ন

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
50
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
45
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
48
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
61
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
31
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
26
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
26
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
37
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
67
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
24
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
চিকেন নেক এ ভারতের তৎপরতা মানচিত্র বদলাচ্ছে বাংলাদেশে তবে কি যুদ্ধ আসন্ন

চিকেন নেক এ ভারতের তৎপরতা মানচিত্র বদলাচ্ছে বাংলাদেশে তবে কি যুদ্ধ আসন্ন

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি