• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
নির্বাচনে ফিরবেই আওয়ামী লীগ। মানবজমিনে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নির্বাচনে ফিরবেই আওয়ামী লীগ। মানবজমিনে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

administrator by administrator
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন। অন্তত তদারকি সরকারের সরকারি বিবৃতির হিসেব অনুযায়ী। যদিও ভোট ঠিক কবে, সে ব্যাপারে কিন্তু এখনও তদারকি সরকারের তরফে কিছু বলা হয়নি। এমনকী নির্বাচন কমিশনও সরকারিভাবে কিছু জানায়নি। তফসিল ঘোষণা হওয়ার কথা ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। আজ ১০ ডিসেম্বর, বুধবার। এই খবর লেখা পর্যন্ত না নির্বাচন কমিশন এই নিয়ে একটি শব্দ খরচ করেছে, না এ এম এম নাসিরুদ্দিনের দফতর এই নিয়ে একটি শব্দ খরচ করেছে। বাংলাদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক মঙ্গলবার সে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রাফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন। এদিন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা হতে পারে। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু নির্বাচনের পক্ষেই মত দিয়েছে। এই নিয়ে ইতোমধ্যে নানা সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হতে শুরু করেছে। ‘দৈনিক মানবজমিন’ও একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। ‘প্রথম আলো’ একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। তাদের সমীক্ষা রিপোর্ট অনুসারে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক কিন্তু চাইছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। দেখে নেওয়া যাক মানবজমিন কী রিপোর্ট দিচ্ছে।
এক কথায় তাদের সমীক্ষা রিপোর্ট বলছে, দেশবাসীর ইচ্ছা আওয়ামী লীগের যে সব নেতার পোশাকে কেচ্ছা বা কেলেঙ্কারি কালো দাগ লাগেনি, তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেওয়া হোক। যাঁদের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ নেই, তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন। ঘুরিয়ে বলা যেতে পারে, আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের টিকিট দেবে, যাদের দুর্নীতির জিওয়ন কাঠি সামান্য স্পর্শ করতে পারেনি।
এই জরিপ আরও একটি বিষয়ে ইঙ্গিত দিচ্ছে। সেটা হল, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে তদারকি সরকার বাধ্য হচ্ছে। কারণ, বিভিন্ন বিদেশি স্টকহোল্ডারা তদারকি সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করেছেন বাংলাদেশের স্বীকৃত সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে। এমনকী বাংলাদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নাসিরুদ্দিনের সঙ্গেও তারা বৈঠক করেছেন। ইউনূস এবং নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠকে তারা একটাই বার্তা দিয়েছেন – অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। বাংলাদেশের নির্বাচন কমিশন স্বীকৃত সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাছাড়া ইউনূস এবং তাঁর কচি ‘সংসদ’ –য়ের সদস্যরা জানেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন হলে না সেই নির্বাচনকে আন্তর্জাতিকমহল স্বীকৃতি দেবে, না ভোটের ফলকে। তাই, তদারকি সরকার যেমন চাপে রয়েছে, চাপে রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই অবস্থায় ‘দৈনিক মানবজমিন’ একটি রিপোর্ট প্রকাশ করেছে।
রিপোর্টের শিরোনাম ‘ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন’। রিপোর্টে বলা হয়েছে, ‘আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তাহলে এই অবস্থায় কী হবে দলটির ভবিষ্যৎ? ঢাকা-দিল্লি আনুষ্ঠানিক- অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় বিষয়টি এসেছে। কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। তদারকি সরকার চাইছে, দলের যে সব নেতাদের ভাবমূর্তি স্বচ্ছ, তারা চাইলে নির্বাচনে প্রতিন্দ্বিতা করতে পারেন। কিন্তু যাঁদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা রয়েছে কিংবা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে, তাদের কাউকে নির্বাচনে অংশগ্রণ করার সুযোগ দেওয়া হবে না। ’
জামায়াত, বিএনপি, এনসিপি কিন্তু প্রথম থেকেই বলে এসেছে, আওয়ামী লীগকে কোনওভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। এই ব্যাপারে তারা তদারকি সরকারের ওপর লাগাতার চাপ দিয়ে এসেছে। তদারকি সরকার যে সিদ্ধান্ত নিল,তা অনেকটাই এ কূল ও কূল দুই কূল রক্ষার সামিল।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

জোটবদ্ধ রাশিয়া-ভারত-যুক্তরাষ্ট্র বিপদে ঘণ্টা বেজেছে পাকিস্তান, বাংলাদেশের

Next Post

জননেত্রী হাসিনাকে খু/নের ষড়যন্ত্র ভারতীয় গোয়েন্দার চাঞ্চল্যকর রিপোর্ট মাস্টারমাইন্ড আসলে কে?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
79
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
50
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
জননেত্রী হাসিনাকে খু/নের ষড়যন্ত্র ভারতীয় গোয়েন্দার চাঞ্চল্যকর রিপোর্ট মাস্টারমাইন্ড আসলে কে?

জননেত্রী হাসিনাকে খু/নের ষড়যন্ত্র ভারতীয় গোয়েন্দার চাঞ্চল্যকর রিপোর্ট মাস্টারমাইন্ড আসলে কে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি