• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জোটবদ্ধ রাশিয়া-ভারত-যুক্তরাষ্ট্র বিপদে ঘণ্টা বেজেছে পাকিস্তান, বাংলাদেশের

জোটবদ্ধ রাশিয়া-ভারত-যুক্তরাষ্ট্র বিপদে ঘণ্টা বেজেছে পাকিস্তান, বাংলাদেশের

Rupendu Das by Rupendu Das
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
7
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আগেই বলা হয়েছিল পুতিনের ভারত সফরকে কেন্দ্র করে সব থেকে বেশি আগ্রহ ছিল আমেরিকার। রুশ প্রেসিডেন্টের দিল্লির পালাম এয়ারবেসে অবতরণ করা থেকে শুরু করে হায়দরাবাদ হাউজে বৈঠক, পরে দ্বিপাক্ষিক চুক্তি – সব বিষয়ে কড়া নজর ছিল হোয়াইট হাউজের। তার কারণও ছিল। মার্কিন শুল্ক নিয়ে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের ঠাণ্ডা যুদ্ধ। এই শুল্ক দিল্লি-ওয়াশিংটন সম্পর্কের ওপর প্রভাব ফেলে। ওয়াশিংটের এই চড়া হারে শুল্ক আরোপ দিল্লি যে মেনে নিতে পারেনি, সেটা আকারে-ইঙ্গিতে ওয়াশিংটনকে বুঝিয়ে দেয় সাউথব্লক। আর সেই অসন্তোষের অঙ্গ হিসেবে সাউথব্লক সিদ্ধান্ত নেয়, রাশিয়া থেকে অশোধিত তেল কেনার। তাতে আরও চটে যান মি. ডন। এই আবহে ভারতে পদার্পণ করে রুশ প্রেসিডেন্ট পুতিন। স্বাভাবিকভাবেই আমেরিকা যে উদ্বেগে থাকবে, সেটা প্রত্যাশিতই ছিল। তাই, পুতিন পালাম এয়ারবেস ছাড়তেই ওয়াশিংটনে শুরু হয় কূটনৈতিক তৎপরতা। উদ্দেশ্যে দিল্লির মন পাওয়া।
পুতিনের বিমান যখন মাঝ আকাশে সেই সময় আমেরিকা থেকে দিল্লির উদ্দেশ্য রওনা করিয়ে দেওয়া হয় একদল উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে। বাণিজ্যশুল্কের আলোচনা চূড়ান্ত করতেই তাঁদের দিল্লি পাঠিয়ে দেওযা হয়। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খুব শীঘ্রই দুই দেশের মধ্যে বাণিজ্যুচুক্তি সই হয়ে যাবে। আমেরিকার তরফে প্রতিনিধিদলকে নেতৃত্ব দিচ্ছেন আমেরিকার বিদেশ দফতরের আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার। মার্কিন দূতাবাস সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার ১১ ডিসেম্বর পর্যন্ত তিনি ভারতে থাকবেন। দুই দেশের মধ্যে বাণিজ্য-সহ একাধিক বিষয়ে তিনি আলোচনা করবেন। চলতি সপ্তাহেই মার্কিন বাণিজ্যপ্রতিনিধি রিক সুইজারেরও ভারতে আসার কথা। তখনই ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি চূডা়ন্ত রূপ পাবে। দিল্লিতে এই নিয়ে একটা আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে।
দিল্লিতে আরও একটি বৈঠক হয়েছে। সেই বৈঠক হল সন্ত্রাস দমন বিরোধী বৈঠক। বৈঠকের শিরোনাম ‘টুয়েন্টি ফাস্ট ইন্ডিয়া-ইউ এস জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন কাউন্টার টেররিজম অ্যান্ড দ্য সেভেনথ ডেসিগনেশনস ডায়লগ। ’ বৈঠক ছিল দু’ দিনের। ভারতের হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করেন বিদেশ মন্ত্রকের সন্ত্রাসদমন শাখার যুগ্ম সচিব ড. বিনোদ ভাবে। আমেরিকার হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করেন তাদের ‘ব্যুরো অব কাউন্টার টেররিজম ইন দ্য ইউনাইটেড স্টেটস’-য়ের সিনিয়র ব্যুরো কর্তা মনিকা জ্যাকবসন। আমেরিকার তরফে ভারতের বুকে ঘটে যাওয়া পাক মদতে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার কড়া নিন্দা করা হয়েছে। সন্ত্রাসী কাজের জন্য ড্রোন এবং আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল ব্যবহারে নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নতুন করে উদ্বেগ সন্ত্রাসীকাজে এ আই প্রযুক্তির ব্যবহার। দু’ দিনের বৈঠকে দু’ পক্ষই সন্ত্রাসবাদের বিপক্ষে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে।
দিল্লির এই বৈঠকের পর রীতিমতো কাঁপছে পাকিস্তান এবং বাংলাদেশ। প্রথমত, তারা বুঝতে পেরেছে, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদী কার্যকলাপ নিরসনে আমেরিকা যে ভারতকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তাছাড়া চড়া হারে শুল্ক আরোপের ফলে দিল্লি একেবারেই খুশি নয়। সে কারণে তাদের মন পেতে আমেরিকা এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে দ্রুত দিল্লি পাঠাবে বলে মনস্থির করে। এই ক্ষেত্রেও আমেরিকা ভারতকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। সব থেকে যে বিষয়টিকে আমেরিকা অগ্রাধিকার দিচ্ছে, তা হল দক্ষিণ এশিয়ার নিরাপত্তা। এই অঞ্চলটি যাতে কোনওভাবে সন্ত্রাসের বধ্যভূমি না হয়ে ওঠে, সে দিকে কড়া নজর রয়েছে আমেরিকার। তাই, ‘টুয়েন্টি ফাস্ট ইন্ডিয়া-ইউএস জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন কাউন্টার টেররিজম অ্যান্ড দ্য সেভেনথ ডেসিগনেশনস ডায়লগ’-য়ের বৈঠকে আমেরিকা পাঠিয়েছে মনিকা জ্যাকবসনের মতো একজন দুঁদে কর্তাকে। ভারত যেমন চাইছে, পাকিস্তান এবং বাংলাদেশের মাটি থেকে জঙ্গি কার্যকলাপে চিরকালের জন্য লাগাম পরাতে, একই ইচ্ছা আমেরিকারও।

ADVERTISEMENT

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

পদত্যাগ করছেন আসিফ মাহমুদ এরপরে কি মাহফুজ আলম?

Next Post

নির্বাচনে ফিরবেই আওয়ামী লীগ। মানবজমিনে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
নির্বাচনে ফিরবেই আওয়ামী লীগ। মানবজমিনে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নির্বাচনে ফিরবেই আওয়ামী লীগ। মানবজমিনে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি