• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
যুদ্ধের পরিস্থিতি ভারত-বাংলাদেশের এন্ট্রি পাকিস্তানের

যুদ্ধের পরিস্থিতি ভারত-বাংলাদেশের এন্ট্রি পাকিস্তানের

Rupendu Das by Rupendu Das
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
9
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

দ্বিপাক্ষিক সম্পর্ক এমন তলানিতে যেতে পারে, সেটা কেউ আন্দাজ করতে পারেনি। এতোদিন ছিল কথার পৃষ্ঠে কথা। সেই পর্বের ইতি ঘটেছে। কূটনৈতিক শিষ্টাচারের সীমা লঙ্ঘন করে দু’জনেই যে ‘নিজেরে হারায়ে খুঁজে’ চলেছে। শেষ কবে এরকম হয়েছিল, তা কেউ বলতে পারছে না। আদৌ হয়েছিল কি, সেটাই তো বড়ো প্রশ্ন। দুই দেশের সম্পর্ক তিক্ত থেকে ক্রমেই তিক্ততর হয়ে উঠেছে। গত ১০ দিনে দুই দেশ তাদের কূটনীতিককে তলব করেছে। নানা ইস্যুতে তারা প্রতিবাদ আর উদ্বেগ জানিয়েছে। সেটা কতটা যুক্তিযুক্তি, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পদ্মার এপার আর ওপারকে একটি বিন্দুতে মিলিয়ে দিয়েছে। সেটা হল এক অস্থিরতা। সেই অস্থিরতা এক দেশে প্রবলভাবে দৃশ্যমান। অপর দেশে তা একদিকে যেমন দৃশ্যমান, একই সঙ্গে সেটা আবার প্রবলভাবে অদৃ্শ্য। ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে এক দৃশ্যমান শত্রু। তাদের এই শত্রুতা আজকের নয়। এই শত্রুতা ৫৪ বছরের। শুরু হয়েছিল, ১৯৭১ সাল থেকে। ৫৪ বছরের শত্রুতা এখন তারা নতুন মোড়কে হাজির করেছে। আগে তাদের শত্রুতা বা সংঘাত ছিল সরাসরি। এখন সেটা বঙ্কিম আকারে। আগে তারা শত্রুতার জন্য দেশের মাটি ব্যবহার করত। এখন তারা নিজেদের মাটি ছেড়ে প্রতিবেশী দেশের মাটি ব্যবহার করে বিদ্বেষের বিষ ছড়াতে শুরু করেছে। পরিষ্কারভাবে বলছে, পরিস্থিতি কতটা সংকটে।
দিল্লির চাণক্যপুরী থেকে কলকাতার বেগবাগানের দৃশ্যপট যেন এক সুতোয় গাঁথা। কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করে রাজপথ হয়ে উঠেছে রাজতন্ত্রের পথ। দুই দেশের রাজধানীতেই একে অপরের দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দুই দেশের দূতাবাসের সামনে আছড়ে পড়েছে জনতার রোষ। শুরু হয়েছে কূটনৈতিক স্নায়ুযুদ্ধ। দুই তরফেই বাক্যবিনিময় বন্ধ হওয়ায় আতঙ্ক, আর উদ্বেগের পারদ ক্রমশই চড়ছে।
ঘটনার সূত্রপাত কিন্তু পদ্মাপারে। সেটা কোনওভাবেই অস্বীকার করা যাবে না। হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকে শুরু হয়ে চাপান-উতোর। পদ্মার ওপারের মাটি হয়ে ওঠে দ্বেষের মাটি। শুরু হয় হিংসা, ঘৃণার লাভার উদগীরণ। ঘুমন্ত আগ্নেয়গিরি যেন আচমকাই জেগে ওঠে। আর সেই আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটল একটি অপমৃত্যুতে। অপমৃত্যু সংখ্যালঘু হিন্দু দীপু চন্দ্র দাসের। বর্বরোচিত বললে কিছুই বলা হবে না। যাবতীয় পাশবিকতা এই ঘটনার কাছে হার মানবে। মারধর করতে করতে হর্ষোল্লাস। পরে তাকে গাছে ঝুলিয়ে জ্বালিয়ে দিয়ে উদ্বাহু নৃত্য। যেন এক বিজয়উৎসবের রসস্বাদন। একটা লোক জ্বলছে। যন্ত্রণায় সে ছটফট করছে। বাহুবলীদের মুখের হাসি তত চওড়া হচ্ছে। তারা সেই ঘটনা তাদের মুঠোফোনে রেকর্ডিং করে পরে তার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। উদ্দেশ্য, তাদের সমমনোভাবাপন্নরাও যাতে তৃপ্তিসুখে নিজেদের সুখী করতে পারে।
তাদের হর্ষোল্লাসকে অট্টহাসিতে পরিণত করলেন পাকিস্তানের এক নেতা। দিলেন হুমকি। বললেন, বাংলাদেশের দিকে ভারত আড় চোখে তাকালে ভারতের চোখ উপড়ে নেওয়া হবে। দ্বিপাক্ষিক সম্পর্ক এতটা তলানিতে পৌঁছে যাবে, সেটা কোনওদিন কেউ ভাবতে পারেনি। বরফ এখন পাথরে পরিণত হয়েছে। সেই পাথরকে আবার জলে পরিণত করবে কে? সময়? না কি অন্য কোনও জিয়নকাঠির জাদুতে ভারত-বাংলাদেশ সম্পর্ক আগের মতো মধুর হবে।

ADVERTISEMENT

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

মুখোশ খুলছে নাহিদ-হাসনাতদের ঢাকায় গোপনে গভীর ষড়যন্ত্রের পর্দাফাঁস!

Next Post

বাংলাদেশে পুত্র তারেক মৃত্যু রহস্যে মা খালেদা!

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশে পুত্র তারেক মৃত্যু রহস্যে মা খালেদা!

বাংলাদেশে পুত্র তারেক মৃত্যু রহস্যে মা খালেদা!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি