• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
রাজনীতির খেলা থেকে খেলার রাজনীতি ! ক্রিকেট মাঠে বাংলাদেশকে কড়া জবাব

রাজনীতির খেলা থেকে খেলার রাজনীতি ! ক্রিকেট মাঠে বাংলাদেশকে কড়া জবাব

administrator by administrator
6 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ভারত বয়কট দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। ২০২৪ সালের শুরু থেকেই বাংলাদেশি সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় বয়কট ইন্ডিয়া হ্যাস ট্যাগে। ভারতীয় পণ্য বয়কটর হিড়িক পড়েছিল যেন। তবে কতটা বয়কট হয়েছিল সেই তথ্য খুব একটা ভারতের জন্য হতাশাব্যঞ্জক ছিল না। তবে বয়কট ভারত আন্দোলন সেবার গণঅভ্যুত্থানের  ভিত গড়ে দিয়েছিল বলেই দাবি সে দেশের রাজনৈতিক বিশ্লেষকদের। সে যাই হোক, ২০২৪ সালের ৫ আগস্ট, তথাকথিত সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। তাৎপর্যপূর্ণভাবে এরপর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অবনতির শুরু। প্রতিটি ক্ষেত্রেই ভারতকে বিদ্ধ করতে শুরু করে ইউনূস সরকার। দেড় বছরের বেশি সময় পেরিয়েছে, এবার ভারতেও বাংলাদেশি বয়কটের ডাক উঠে গেল। এমনিতেই ভারতে থাকা অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করে পুশ ব্যাক প্রক্রিয়া চলছে। এবার অন্যান্য ক্ষেত্রেও বয়কট শুরু হয়ে গেল। ঠিক যেমনটা হয়েছিল পাকিস্তানিদের ক্ষেত্রে।

বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল আগেই। তিনিই ছিলেন আইপিএল নিলামে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। কিছু দিন আগে আইপিএলের নিলামে মুস্তাফিজুরকে ৯ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে কিনেছিল কলকাতা নাইট রাই়ডার্স। এরপরই মুস্তাফিজুরকে বাদ দেওয়ার দাবি উঠতে শুরু করে বিভিন্ন মহল থেকে। সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। এই পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক বোঝাপড়া খারাপ হওয়ার দরুণ বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় যে, মুস্তাফিজুরকে যেন স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। তাঁকে যে টাকায় কেনা হয়েছিল, সেটাও কেকেআরকে ফিরিয়ে দেওয়া হয়, যাতে ওই টাকায় তাঁরা অন্য কোনও ক্রিকেটারকে দলে নিতে পারে। এই সিদ্ধান্ত সামনে আসতেই যেন আগুনে ঘি পড়ে। গোটা বাংলাদেশে নিন্দার ঝড় ওঠে। নড়েচড়ে বসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও। বাংলাদেশের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কড়া বিবৃতি দেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি-কে নির্দেশ দেয় তাঁরা যেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠায়। জানা যায়, প্রথমে বিসিবি নিমরাজি থাকলেও পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কড়া অবস্থানের জেরে তাঁরা আইসিসি-কে চিঠি দিয়ে ভারতে না খেলতে আসার কথা জানিয়ে দেয়। তবে তাঁদের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তরিত করার আবেদনও জানানো হয় ওই চিঠিতে। এখন দেখার আইসিসি কি প্রতিক্রিয়া দেয়, কারণ বিশ্ব ক্রিকেট সংস্থার মাথায় বসে আছেন ভারতের জয় শাহ, যিনি আবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতই কড়া চিঠি দিক, ম্যাচ কোথাও সরবে না, উল্টে টি২০ বিশ্বকাপ না খেলতে এলে শাস্তির মুখে পড়তে হবে তাঁদের। এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, মুহাম্মদ ইউনূস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ শনিবার তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি, বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যেখানে ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না”। অর্থাৎ ভাঙবো তবু মচকাবো না। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের উচিত একটু অতীত থেকে শিক্ষা নেওয়া। আইপিএল আর আইসিসি টি২০ বিশ্বকাপ এক নয়। আইপিএল আয়োজন করে বিসিসিআই, আর বিশ্বকাপের আয়োজক আইসিসি। কিন্তু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না আসার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে বাংলাদেশ বোর্ড। আইসিসি আনুষ্ঠানিক ভাবে কিছু না জানালেও তারাও এ ব্যাপারে বিকল্প চিন্তাভাবনা করছে বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, আপাতত তিনটি বিকল্প খোলা থাকছে। প্রথমত,  ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হতে পারে। তাঁরাও এবারের বিশ্বকাপের আর এক আয়োজক দেশ। উল্লেথ্য, গত বছর মহিলাদের বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়। দ্বিতীয়ত, বাংলাদেশকে পয়েন্ট হারাতে হতে পারে এবং ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলি ছেড়ে দিতে হতে পারে। এর ফলে বিপক্ষ দলগুলি দু’পয়েন্ট করে পাবে। তৃতীয়ত, বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাতিল করে দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে অন্য একটি দেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে।

যেটাই হোক, টি২০ বিশ্বকাপ সূচি মেনেই অনুষ্ঠিত হবে। তবে ক্রিকেট ডিপ্লোমেসি এবারের বিশ্বকাপের সেরা আকর্ষণ হতে চলেছে। যেমনটা হয়েছিল গত এশিয়া কাপে। যার আয়োজক ছিল পাকিস্তান। ফলে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যায়নি, এবং ভারতের ম্যাচগুলি দুবাইয়ে সরিয়ে নিতে বাধ্য হয় পাকিস্তান। এবার মুস্তাফিজুর রহমানের একটি ঘটনা নিয়ে বাংলাদেশ হয়তো পাকিস্তানের সেই বদলা নিতে চাইছে। কারণ, বাংলাদেশ এখন পাকিস্তানের গলায় গলায় বন্ধু। কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরিত হলেও ভবিষ্যতের জন্য এই সম্পর্ক আরও খারাপের দিকে যাবে বলেই মনে করা হচ্ছে। সেবার ভারত পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামলেও রোহিত-বিরাটরা কোনও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। এবারও কি তাই হবে?

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Tags: BANGLADESH CRICKETIPL 2026MUHAMMAD YUNUS
Previous Post

ছাত্রনেতারাই সুবিধা করে দিচ্ছে আওয়ামী লীগকে

Next Post

হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন, নাকি নেতৃত্বে নতুন মুখ?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
33
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন, নাকি নেতৃত্বে নতুন মুখ?

হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন, নাকি নেতৃত্বে নতুন মুখ?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি