• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূস ষড়যন্ত্রেই সব এগোচ্ছে! বাংলাদেশের নির্বাচন আটকাতে বিদেশি শক্তি নামছে ময়দানে।

ইউনূস ষড়যন্ত্রেই সব এগোচ্ছে! বাংলাদেশের নির্বাচন আটকাতে বিদেশি শক্তি নামছে ময়দানে।

administrator by administrator
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন। ভোটের দিন যতই এগিয়ে আসছে উত্তেজনার পারদ ততই চড়তে শুরু করেছে। প্রথমত, ভোট ঘোষণার কোনও ইচ্ছে তদারকি সরকারের ছিল না। তিনি চেয়েছিলেন অসদুপায়ে ক্ষমতায় টিকে থাকতে। তাঁর সেই ইচ্ছা এবং আশাচয় জল ঢেলে দিল ভারত সহ আন্তর্জাতিকমহল। সমস্যা হল, ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেও তাঁর বিপদ আরও বেড়েছে। তদারকি সরকার প্রধানের আরও একটা ইচ্ছা ছিল। সেই ইচ্ছে হল জাতীয় সংসদ নির্বাচনে কোনও রকমে একটা তালগোল পাকিয়ে যদিও গোলেমালে ফাঁকতালে ক্ষমতায় টিকে থাকা যায়। তার সেই ইচ্ছাতেও এবার জল ঢেলে দিল ইওরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইইউ বাংলাদেশে একটি পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। রবিবার ঢাকায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস বৈঠক করেন। পরে তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নে উত্তর দিচ্ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, সমতা ভিত্তিক, অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড, গণভোটে ‘হ্যাঁ’ ভোট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। প্রেস সচিব বলেন, ‘তদারকি সরকার প্রধানের সঙ্গে বৈঠকে ইভারস আইজাবস জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ইউরোপীয় ইউনিয়ন ঐতিহাসিক হিসেবে দেখছে। এ কারণেই তারা বড়ো আকারের প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন অনেক দেশেই তাদের প্রতিনিধিদল পাঠায় না। কিন্তু বাংলাদেশের সঙ্গে তাদের বড়ো বাণিজ্যিক অংশীদারিত্ব রয়েছে। বাংলাদেশকে তারা ঘনিষ্ঠ বন্ধু দেশ হিসেবে দেখে। ’
এদিকে, ইউনূসের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন ইভারস। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে তাদের ২০০ সদস্যের এক প্রতিনিধিদল কাজ করবে। ইভারস আইজাবস বলেন, ‘আমাদের দীর্ঘ মেয়াদে দায়িত্বরত পর্যবেক্ষকেরা ডিসেম্বরের শেষ থেকেই বাংলাদেশে কাজ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি স্বল্প মেয়াদের দায়িত্ব পালন করা পর্যবেক্ষকরা তাদের কাজে যোগ দেবেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ সব মিলিয়ে নির্বাচনের সময় ইইউর ২০০ পর্যবেক্ষক মাঠে থাকবেন।’
ইভারস স্বীকার করে নিয়েছে জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া চলাকালী গণভোট বাংলাদেশের তদারকি সরকারের কাছে একটি চ্যালেঞ্জ। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বলেন, ‘কমিশন আমাদের জানিয়েছে যে সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে, যা তাদের জন্য একটি চ্যালেঞ্জ। তবে কমিশন বিষয়টি যথাযথভাবে সামাল দিতে পারবে বলে আমরা আশা করি।’ নির্বাচনের সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনও অবনতি না হয়, সে দিকে তদারকি সরকার নজর দেবে বলে ইভারস স্বীকার করে নিয়েছেন। তাঁর মতে, আসন্ন ভোটে তদারকি সরকারের কাছ এটাই সব থেকে বড়ো চ্যালেঞ্জ। তবে তিনি এটাও জানিয়ে দিয়েছেন, ইইউ শুধু জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে, গণভোট নয়। ইভারসের সঙ্গে বৈঠক হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। বৈঠক করেন বাংলাদেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গেও।
প্রসঙ্গত উল্লেখ্য, জাতিসঙ্ঘ কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে কোনও প্রতিনিধিদল পাঠাবে না। জাতিসঙ্ঘের মহাসচিব স্তেফান দুজারিকের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁরা কোনও প্রতিনিধি পাঠাচ্ছেন কি না? জবাবে দুজারিক বলেন, “ জাতিসঙ্ঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনও ম্যান্ডেট থাকে। এটি এখন আমাদের কাজের অংশ নয়। তবে ঢাকায় জাতিসঙ্ঘের দফতর থেকে নির্বাচনের বিষয়ে বাংলাদেশকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হবে। তবে সেটাও অনুমোদন সাপেক্ষে। ”
এদিকে, নাহিদ ইসলামের অভিযোগ করে বলেন, যে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে তাঁর আত্মবিশ্বাস নেই। তাঁর সঙ্গে বৈঠক করেন ইভারস আইজাবস। সেই বৈঠকে পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নাহিদ। তাঁর সঙ্গে ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মামুদ ও দলের আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান সুলতান মুহাম্মদ। নাহিদ ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষণে ইউরোপীয়ান ইউনিয়ন একটি বড়ো দল পাঠাচ্ছে। তারা চায় সুষ্ঠ, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক নির্বাচন। ফলাফল যাই হোক না কেন, সবাই যেন তা গ্রহণ করে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নাহিদ বলেন, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলে তিনি মনে করেন না। এটা শুধু তাঁর নিজস্ব মতামত নয়, অনেক রাজনৈতিকদলও সেটা বিশ্বাস করে বলে তিনি মনে করেন না। তাঁর অভিযোগ, বিশেষ একটি রাজনৈতিকদলকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দলটি পাচ্ছে বিভিন্ন ধরনের সরকারি সুবিধা। এমনকী গণমাধ্যমের একাংশ পক্ষপাতপূর্ণ আচরণ করছে বলে নাহিদের অভিযোগ।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

পেয়ে গেল সবুজ সংকেত ইউনূস সরকারের পতনের কাউন্টডাউন শুরু

Next Post

খাদের কিনারায় ইউনূস। ট্রাম্পের সিদ্ধান্তে মাদুরোর পথেই ইউনূসের হাল!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
খাদের কিনারায় ইউনূস। ট্রাম্পের সিদ্ধান্তে মাদুরোর পথেই ইউনূসের হাল!

খাদের কিনারায় ইউনূস। ট্রাম্পের সিদ্ধান্তে মাদুরোর পথেই ইউনূসের হাল!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি