• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে জ্বলছে হিন্দুরা! ইউনূসের সরকার কেন বলছে ভুল তথ্য

বাংলাদেশে জ্বলছে হিন্দুরা! ইউনূসের সরকার কেন বলছে ভুল তথ্য

administrator by administrator
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশে হিন্দু হত্যা এবং ওই সম্প্রদায়ের মানুষের উপর লাগাতার হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত-সহ একাধিক দেশ। যদিও প্রথম সরব হয়েছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও নির্যাতন নিয়ে সে দেশের ৩২ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছিলেন। ‌ওই বিবৃতিতে তাঁরা বলেছেন মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাঁদের এ ব্যাপারে কঠোর পদক্ষেপ করতে হবে নিতে হবে।‌ এরপরই বাংলাদেশে হিন্দু হত্যা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর লাগাতার হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন‌ প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম লিখেছেন, অন্যান্য অনেক বাংলাদেশির মতো আমিও প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনার ফলে যে ভয় ও মানসিক আঘাত সৃষ্টি হয়, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে—যারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ—তা আমি উপলব্ধি করি। তিনি আরও বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম—সব সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করা আমার কাছে ব্যক্তিগত দায়িত্বের বিষয়। প্রতিটি রিপোর্টকৃত ঘটনার তদন্ত করা হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত সাড়া দিচ্ছে, ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করছে এবং আইন যেন ন্যায্য ভাবে প্রয়োগ হয় তা দেখছে। কিন্তু প্রধান উপদেষ্টার মুখ্য প্রেস সচিবের এই মন্তব্যকেই কার্যত খণ্ডন করেছেন তাঁরই সহকারী ফৈয়াজ আহমেদ। তিনি দাবি করেন, কিছু মিথ্যা এবং অপপ্রচারের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বাংলাদেশে।

ADVERTISEMENT

আসলে বাংলাদেশে এখন পরিকল্পিত হিন্দু নিধন চলছে। বিগত একমাসে একাধিক ঘটনা ঘটেছে হিন্দু নিধনের। দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড দিয়ে শুরু, তারপর একের পর এক ঘটনা সামনে এসেছে। গত শনিবার সমীর দাস নামে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বাংলাদেশে। রবিবার রাতে অটো নিয়ে বাড়ি ফিরছিলেন সমীর। অভিযোগ, দাগনভুঁইয়ার বাজারের কাছে তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে একদল দুষ্কৃতী। প্রথমে তাঁকে বেদম মারধর করা হয়। শেষে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অন্যদিকে জেলেবন্দি অবস্থায় ইউনুসের বাংলাদেশে মৃত্যু হল এক হিন্দু সঙ্গীতশিল্পীর। তাঁর নাম প্রলয় চাকী। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গত ১৬ ডিসেম্বর সকালে তাঁকে পাথরতলার বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে পাবনা জেলা কারাগারে ছিলেন প্রলয়। অভিযোগ, বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লেও তাঁকে চিকিৎসা দেওয়া হয়নি। তবে শেষ পর্যন্ত তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। অভিযোগ, বন্দি থাকাকালীন পুলিশি নির্যাতনেই কি মৃত্যু হল পদ্মাপাড়ের বিশিষ্ট সঙ্গীতশিল্পীর। এই সমস্ত ঘটনা নিয়ে বাংলাদেশ এবং বিদেশী রাষ্ট্রগুলির তরফে অসোন্তষ সৃষ্টি হলেও ইউনূসের সরকারের কোনও হেলদোল নেই। একদিকে প্রেস সচিব শফিকুল আলম স্বীকার করলেও, তাঁরই সহকারী সেটা খণ্ডন করছেন। অর্থাৎ, বাংলাদেশ এখন মগের মূলুক।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমাদের ভোলবদল কেন?

Next Post

বাংলাদেশে নতুন মার্কিন দূত অনেক হিসাব বদলে দিতে পারেন

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
56
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
78
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
45
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
54
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
86
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশে নতুন মার্কিন দূত অনেক হিসাব বদলে দিতে পারেন

বাংলাদেশে নতুন মার্কিন দূত অনেক হিসাব বদলে দিতে পারেন

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি