ভারত বাংলাদেশের সম্পর্ক যেন কোনও দিক থেকেই আর আগের মত পরিস্থিতিতে নেই। বর্তমানে ইউনুস সরকার বাংলাদেশের শাসনভাগ হাতে নিতেই ভারতের সাথে সম্পর্কের ফাটল বিভিন্ন ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা এবং খেলা এমন একটা বিষয় যেখানে খেলাকে কেন্দ্র করে মানুষের সচেতন মনোভাবের বহিঃপ্রকাশ ঘটে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলাদেশের ইউনুসের উপদেষ্টা আসিফ নজরুলের মিথ্যাচার জনসমক্ষে ফাঁস করে দিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থা ICC। এরপরেই আসন্ন টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সিলেকশন নিয়ে বাংলাদেশ ক্রিকেটকে চরম বার্তা দিল ভারতীয় ক্রিকেট সংস্থা।২০২৬ শে আইপিএল টুর্নামেন্ট থেকে মুস্তাফিজ়ুর রহমানকে তাড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে হিন্দু অত্যাচারের প্রতিবাদ হিসেবে। এরপর থেকেই BCCI অর্থাৎ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে তারা ICC টি-২০ বিশ্বকাপ খেলতে আসবে না।ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে ICC-র সঙ্গে যথেষ্ট টানাপোড়েন চলছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ।এই পরিস্থিতিতে ICC এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়েছে চরম হুঁশিয়ারি। ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পষ্ট বার্তা নির্ধারিত তারিখের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আদতে তারা কি সিদ্ধান্ত নিতে চলেছে। ২০২৬ শে অনুষ্ঠিত আসন্ন টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে লাগাতার কথাবার্তা চলছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নাকি ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে ব্যাপারটা নিয়ে আর কোনও জলঘোলা করা যাবে না। বাংলাদেশের ক্রিকেটাররা আদৌ কি টি-২০ বিশ্বকাপ খেলতে চায় কি না, সেটা আগামী ২১ জানুয়ারির মধ্যে জানাতে হবে। কারণ হাতে বাকি আর মাত্র ৩ সপ্তাহ সময়। এই পরিস্থিতিতে ICC বিষয়টা নিয়ে আর কোনও টালবাহানা চাইছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য, তারা অবশ্যই ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে চায়। কিন্তু, তাদের ম্যাচ ভেন্যু যেন শ্রীলঙ্কায় দেওয়া হয়। যদিও সূচি পরিবর্তন না করার ক্ষেত্রে ICC এখনও পর্যন্ত নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। পাশাপাশি, শুধুমাত্র বাংলাদেশকে খুশি করার জন্য ICC অন্য কোনও দলের ভেন্যু পরিবর্তন করতে চাইছে না। এই পরিস্থিতিতেই চরম বিপদের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসলে তারা ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়ুল মারতে চলেছেন। এই পরিস্থিতিতে তাদের হাতে বিকল্প রাস্তা খুবই অল্প খোলা রয়েছে। যদি বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকে, তাহলে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তাদের বিদায় নিতে হবে। এই পরিস্থিতিতে ব়্যাঙ্কিং অনুসারে, স্কটল্যান্ড ক্রিকেট দল ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলার সুবিধা পেয়ে যেতে পারে। ICC স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশের কোনও বিপদ নেই। আর সেকারণে ভেন্যু বদলের কোনও প্রশ্নই ওঠে না। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত সেই পুরনো কাসুন্দিই ঘেঁটে যাচ্ছে। সেকারণে বিতর্কর পারদও ফের উর্ধ্বমুখী হতে শুরু করেছে।
আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...
Read more












Discussion about this post