• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
‘শত্রু ভারতের মাটিতে খেলবো না’। বাংলাদেশের পাশে পাকিস্তান। ICC-র চাপ বাড়িয়ে T-20 বিশ্বকাপ বয়কট!

‘শত্রু ভারতের মাটিতে খেলবো না’। বাংলাদেশের পাশে পাকিস্তান। ICC-র চাপ বাড়িয়ে T-20 বিশ্বকাপ বয়কট!

Partha Hazra by Partha Hazra
3 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
3
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আসন্ন ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই জটিল আকার নিচ্ছে আইসিসি বনাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংঘাত। ভারতে ম্যাচ খেলবে না-এই অবস্থানে অনড় বাংলাদেশ। সেই জেদেরই পরিণতিতে এবার বিতর্কে জড়িয়ে পড়ল পাকিস্তানের নাম?একাধিক আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে, বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরালে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবতে পারে।গত শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ICC-র কাছে গ্রুপ পরিবর্তনের আবেদন জানায়। আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু আইসিসি সেই দাবি স্পষ্টভাবে খারিজ করে দেয়। এরপরই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে কার্যত আইসিসির উপর চাপ বাড়ানোর পথে হাঁটল পাকিস্তান ক্রিকেট বোর্ড।গত কয়েক মাসে পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক উল্লেখযোগ্য ভাবে উষ্ণ হয়েছে। ২০২৫ এশিয়া কাপ আয়োজনের সময় দুই বোর্ড ঘনিষ্ঠ ভাবে কাজ করে। সেই সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে সমর্থন করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম। পাল্টা হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ডাকার দাবিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন নকভি। ক্রিকেট কূটনীতির সেই সমীকরণই এবার বিশ্বকাপ বিতর্কে প্রকাশ্যে এল।একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে,বাংলাদেশ সরকারের তরফে সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিশ্বকাপ ইস্যুতে কূটনৈতিক ও ক্রিকেটীয় সহায়তার আবেদন জানানো হয়েছে। পাকিস্তান নাকি আশ্বাসও দিয়েছে-বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরানো না হলে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে নতুন করে ভাববে।বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের পরে পাকিস্তানও যদি বিশ্বকাপ বয়কটের পথে হাঁটে, তা হলে আইসিসির উপর প্রবল চাপ তৈরি হবে। কারণ, পূর্ণ সদস্য দুই দেশ যদি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তা হলে বিশ্বকাপ আয়োজনের বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠতে পারে।
অনেকের ধারণা, ভারতের বিরোধিতাই এই অবস্থানের অন্যতম কারণ। যদিও এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক ভাবে কোনও বয়কটের ঘোষণা করেনি, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই হুঁশিয়ারিই ক্রিকেট মহলে যথেষ্ট চাঞ্চল্য তৈরি করেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। হাতে সময় খুব কম। ফলে এই জট দ্রুত কীভাবে মেটায় আইসিসি, সেদিকেই এখন নজর ক্রিকেটবিশ্বের।শনিবার জট কাটাতে বাংলাদেশে গিয়েছিলেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। সেই বৈঠকে আইসিসিকে বাংলাদেশ বোর্ডের কর্তারা আইসিসি কর্তাদের স্পষ্ট জানিয়ে দেন, ‘শত্রু ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার মাটিতে খেলার আয়োজন করলে অংশ নেবে। সেক্ষেত্রে বাংলাদেশের গ্রুপ বদল করা হোক। তা না হলে বয়কট করা হবে বিশ্বকাপ। এমনকি আইসিসির বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথেও হাঁটা হবে।’ বাংলাদেশ বোর্ডের কর্তাদের ওই অনমনীয় মনোভাবের ফলে বিশ্বকাপ নিয়ে জটিলতা এক ইঞ্চিও কাটেনি।পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত দাবি যুক্তি সঙ্গত। ভারতে দল না পাঠানোর ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সন্তোষজনক কোনো সমাধান দিতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানও ভারতে হতে চলা টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। এমনকি সঠিক নির্দেশ না পেলে বিশ্বকাপে না খেলার সম্ভাবনা কথাও বিবেচনায় রেখে টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। এই ঘটনায় ফের একবার সামনে এসেছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতার ছবি।প্রসঙ্গত, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বদলা নিতে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেয় মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। তার পরেই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা ঘোষণা করে বিসিবি। এ নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির সঙ্গে মেল চালাচালি হয় বিসিবির। তাতে কোনও সমাধান সূত্র বের হয়নি। অবশেষে শনিবারের বৈঠকে সিদ্ধান্ত জানানোর সময় বেঁধে দিল আইসিসি।

Author

  • Partha Hazra
    Partha Hazra

    View all posts

ADVERTISEMENT
Previous Post

বাংলাদেশ না খেললেই সুযোগে স্কটল্যান্ড। ভারতে খেলো না হয় বিদায় নাও। ইউনূস চক্রান্তে বিপদে বাংলাদেশ ক্রিকেট!

Next Post

পরিকল্পিত খু*ন হয়েছেন বেগম খালেদা জিয়া? মৃ*ত্যু রহস্য ফাঁস করে দিলেন কে?

Partha Hazra

Partha Hazra

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
পরিকল্পিত খু*ন হয়েছেন বেগম খালেদা জিয়া?  মৃ*ত্যু রহস্য ফাঁস করে দিলেন কে?

পরিকল্পিত খু*ন হয়েছেন বেগম খালেদা জিয়া? মৃ*ত্যু রহস্য ফাঁস করে দিলেন কে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি