• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
গণভোটের নামে কী চাইছে ইউনূসের সরকার?  হাসিনার চালে সবকিছুই পাল্টে যেতে পারে…

গণভোটের নামে কী চাইছে ইউনূসের সরকার? হাসিনার চালে সবকিছুই পাল্টে যেতে পারে…

administrator by administrator
6 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশে আর কয়েকদিন পরই জাতীয় সংসদ নির্বাচন সেই সঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। আর এই গণভোট নিয়েই যত গোলমাল। ২০২৪ সালের ৫ আগস্ট তথাকথিত গণভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনও ভাবে নিজের প্রাণ বাঁচিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন। মুহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে একটাই প্রচার চলছে যে জুলাই সনদের রূপায়ন। আর এটা করতেই যে গণভোটের আয়োজন সেটাও এখন সকলে জানেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, গণভোটের চারটি প্রশ্ন থাকলেও একটি মাত্র ‘হ্যাঁ’ বা ‘না’ উত্তর দিয়ে ভোট দিতে হবে বাংলাদেশের ভোটারদের। যা নিয়ে বিতর্ক কম হচ্ছিল না।

ADVERTISEMENT

বিষয়টি এমন যে গণভোটে এই বিষয়ে মতামত চাওয়া হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য। যেমন, “আপনি কি জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?”

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

প্রথম প্রশ্ন হল, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।

দ্বিতীয় প্রশ্ন হল, আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।

তৃতীয় পক্ষ হল, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পীকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে- সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।

চতুর্থ প্রশ্ন হল, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।

এই চারটি প্রশ্ন বা জিজ্ঞাসা আলাদা আলাদা হলেও উত্তর একটাই দিতে হবে। এখানেই প্রশ্ন উঠেছিল, তবে অনেকেই মেনে নিতে বাধ্য হয়েছেন। কিন্তু সময় যত এগোচ্ছে ততই মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মুখোশ খুলছে। প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজে জোরকদমে চলছে গণভোটে ‘হ্যাঁ’ চিহ্নে ভোট দেওয়ার আর্জি। যা নিয়ে বিতর্ক কম হচ্ছে না। আবার এনসিপির দুই নেতা নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটওয়ারী যখন একই দাবি নিয়ে ব্যানার-হোর্ডিং ছাপিয়ে প্রচার করছেন, তখন তাঁদের শোকজ করছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এটা যেন সেই হীরক রাজার দেশ বা মগের মূলুক। যেখানে নিয়ম কানুন সর্বনেশে। সরকার যদি একই দোষ করে, তাহলে কোনও শাস্তি নেই, আবার একই দোষে অন্যরা দোষী হচ্ছেন। এটাই গণভোট নিয়ে দ্বিচারিতা। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে কেউ কেউ বলছেন, বাংলাদেশে জাতীয় নির্বাচন হোক বা না হোক, একটি ‘হ্যাঁ–না’ ভোটের মাধ্যমে সরকার দেখাতে চাইছে যে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে। আর সেটা যেন হ্যাঁ-তে পড়ে সেটাও নিশ্চিত করতে চাইছে ইউনূস সরকার। তাই তাঁদের সরকারি যাবতীয় দফতর এবং প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচার করতে নির্দেশ দিয়েছে যাতে সাধারণ মানুষ হ্যাঁ-তে ভোট দেন। তাঁরা গণভোট বা জুলাই সনদে কি বলা আছে সেটা বুঝুক বা না বুঝুক।

ওয়াকিবহাল মহলের মতে, এই গণভোটে যে চারটি প্রশ্ন রাখা হয়েছে তাতে প্রথম তিনটি হচ্ছে খুবই সাধারণ। কিন্তু শেষ প্রশ্নটি হল মারাত্মক। যা জুলাই সনদ বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি সাহায্যকারী। আর মুহাম্মদ ইউনূস এবং তাঁর দোসররা এটাই চান। যত বেশি হ্যাঁ-তে ভোট পড়বে, ততই তাঁদের লাভ। কিন্তু এর মধ্যেও একটা কাঁটা আছে। সেটা হল শেখ হাসিনার ভোট বর্জনের আহ্বান। যদি সেই আহ্বানে সাড়া দিয়ে একটা বড় অংশের মানুষ ভোটমুখী না হন, তাহলে মুহাম্মদ ইউনূসের সমস্ত প্রচার ও প্রচেষ্টা মাঠে মারা যাবে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

Next Post

আওয়ামী লীগকে ফেরাতে ভারত -যুক্তরাষ্ট্র একজোট! এবার জমবে খেলা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
33
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
আওয়ামী লীগকে ফেরাতে ভারত -যুক্তরাষ্ট্র একজোট!  এবার জমবে খেলা

আওয়ামী লীগকে ফেরাতে ভারত -যুক্তরাষ্ট্র একজোট! এবার জমবে খেলা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি