• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বঙ্গভবনের অন্তরালে রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে কী চলছে?

বঙ্গভবনের অন্তরালে রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে কী চলছে?

administrator by administrator
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বঙ্গভবন?
না কি যন্তরমন্তর ঘর?
বাংলাদেশের ভোট যত এগিয়ে আসছে,  পদ্মাপারের এই যন্তরমন্তর ঘর যমুনাভবনে আশ্চর্য সক্রিয়তা দেখা যাচ্ছে। এই সক্রিয়তা তৈরি করেছে রহস্য। হীরক রাজা সংলাপ ধার করে বলতে হয় -“দিন রাত্র না জানি কী করে, তার ওই যন্তরমন্তর ঘরে। সোনা, রূপা, তামা শিসা, লোহা – সাপ ব্যাং শকুনির ঠ্যাং – কী নাই সে ঘরে। হামান দিস্তায় পিসে ধাতু করে ছাতু, হাপরের চুল্লি জ্বেলে কী যে করো ভস্ম সে এক রহস্য”।
সত্যি রহস্য। ১২ তারিখ নির্বাচনকে ঘিরে সেখানে কোনও মহড়া চলছে কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ওঠার কারণ রয়েছে। প্রশ্ন তুলে দিচ্ছে দুটি ঘটনা। প্রথম ঘটনা ভোটের মুখে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করেন গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুল্লাহিল আমান আযমি। তিনি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করেছেন। গিয়েছিলেন গত মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি। আয়মী পরে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এই সাক্ষাৎকারের একটি ছবি পোস্ট করেছেন। রাষ্ট্রপতিকে তিনি বেশ কয়েকটি বই উপহার দিয়েছেন। সাক্ষাতের পর আযমী তাঁর ফেসবুক পেজে লিখেছেন,“আজ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেগিয়েছিলাম।আমারলেখা‘‘বিভীষিকাময়আয়নাঘর’’, আমার বাবাকে নিয়ে সচিত্র (প্রায় সোয়া দুই হাজার ছবি সংবলিত) বই ‘‘প্রেরণার পরশমণি’’ এবং আমার বাবার লেখা আত্মজীবনী ‘‘জীবনে যা দেখলাম’’ (৯ খণ্ড) উপহার দিয়ে এলাম। তিনি খুব আগ্রহ সহকারে নিলেন এবং উল্টেপাল্টে দেখলেন। ওনার মূল্যবান সময় থেকে আমাকে অনেক সময় দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”
হঠাৎ করে কী এমন দরকার হল আযমীকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করতে হল? এই সাক্ষাতের  কি কোনও প্রয়োজন ছিল? কেন সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করে আযমী তাঁকে তাঁর এবং তাঁর বাবার লেখা বই উপহার দিতে গেলেন? বই উপহার কিন্তু আসলে একটি অছিলা। বিশেষ উদ্দেশ্য নিয়েই যে রাষ্ট্রপতির সঙ্গে আবদুল্লাহিল আমান আযমি দেখা করেছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। প্রসঙ্গত উল্লেখ্য, অতীতে এই রাষ্ট্রপতিকে নিয়ে বাংলাদেশ উত্তাল হয়েছিল। তাঁর পদত্যাগের জোরাল দাবি ওঠে। ঘেরাও করা হয়েছিল বঙ্গভবন। রাষ্ট্রপতি কিন্তু তাঁর অবস্থানে অনড় ছিলেন। সেই রাষ্ট্রপতিকে আযমি নিছক বই উপহার দেবেন বলে বঙ্গভবনে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এটা ধরে নেওয়াটা ভুল হবে।
পাকিস্তানের তরফ থেকে এই আযমির পক্ষে জোর সওয়াল করা হচ্ছে। তাদের দাবি, গোলাম আজমের পুত্রকে যেন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। সেটা সম্ভব না হলে নিদেন পক্ষে পরবর্তী সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়।
প্রথম ঘটনার উল্লেখ করা হল। দ্বিতীয় ঘটনা জামায়াতে আমির শফিকুর রহমানের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া। এই ঘনটার সঙ্গেও জড়িয়ে গিয়েছে বঙ্গভবন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে পুলিশ গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ল্যাপটপ, মোবাইল ফোন, হার্ডডিস্ক সহ অন্যান্য ইলেক্ট্রনিক সামগ্রী। যাবতীয় ঘটনর নেপথ্যে রয়েছে জামায়াতে আমিরের শনিবার এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্ট। পোস্টের ভাষা ছিল ইংরেজি। অভিযোগ, ওই পোস্টে মহিলাদের অসম্মান করা হয়েছে। জামাতের দাবি, দলের প্রধানের এক্স হ্যান্ডেল হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছিল। এই নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে গিয়ে জামাতের একটি প্রতিনিধিদল অভিযোগ জানায়।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর মোবাইল ফোন, কম্পিউটারের হার্ডডিস্ক সহ অন্যান্য ইলেক্ট্রনিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। হ্যাকের ঘটনার সঙ্গে সে কোনওভাবে জড়িত কি না, তা খতিয়ে  দেখা হচ্ছে।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

হাসিনা-মার্কো রুবিও ফোনালাপ। জয়শঙ্করের চালেই বাজিমাত!

Next Post

বিদায় রজনীতে দাঁড়িয়ে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি স্বীকার করে নিচ্ছেন ইউনূস উপদেষ্টা!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
69
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
72
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
31
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বিদায় রজনীতে দাঁড়িয়ে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি স্বীকার করে নিচ্ছেন ইউনূস উপদেষ্টা!

বিদায় রজনীতে দাঁড়িয়ে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি স্বীকার করে নিচ্ছেন ইউনূস উপদেষ্টা!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি