• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বিএনপিতেই বেঁচে থাকবে আওয়ামী লীগ! বড়ো পরিকল্পনা হাসিনার!

বিএনপিতেই বেঁচে থাকবে আওয়ামী লীগ! বড়ো পরিকল্পনা হাসিনার!

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
37
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

দলের প্রতি সাধারণ আওয়ামী লীগ কর্মীদের দরদ, ভালোবাসা আগে থেকেই পরিক্ষীত। জান যায়, তবু দল ছাড়ে না – এমন প্রবাদও সচল। তাছাড়া বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের চেয়ে সেরা আর কেউ নেই – একথাও জানে সবাই। কিন্তু এবারের চিত্র আলাদা। কারণ আওয়ামী লীগ না থাকছে সরকারে, না তারা বিরোধী দল হিসেবে জায়গা করে নেবে সংসদে। বর্তমান পরিস্থিতি অন্তত তেমনটাই বলছে। তাই, বলে কি আওয়ামী লীগ হাওয়া হয়ে যাবে? বিশ্লেষকেরা বলছেন না। বরং কৌশল করেই বেঁচে থাকার পথটা তৈরি করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সন্দেহাতীতভাবে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী সমর্থকদের কাছে বিএনপি ছাড়া দ্বিতীয় কোনও বিকল্প নেই। জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগ বলে কিছু থাকবে না, সেটা দলের তৃণমূল স্তরের নেতা থেকে শীর্ষ নেতৃত্বের কাছে স্পষ্ট। মুক্তিযুদ্ধ দেশপ্রশ্নে বড়ো বিবাদ। জামায়াত নেতাদের ফাঁসিতে ঝোলানোর পর একটা হিসেবও বাকি। ওদিকে দেশ, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে বলতে গেলে একমাত্র বিএনপি। তাছাড়া সারা দেশে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কমবেশি যোগাযোগ সবসময় ছিল। পঞ্চগড় থেকে ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর থেকে চট্টগ্রাম – দেশের মানচিত্রে যেখানেই হাত রাখা হোক না কেন, চিত্রটা সর্বত্র এক। দলে দলে, স্রোতের মতো আওয়ামী লীগ কর্মীরা ভিড় করছেন বিএনপির স্থানীয় কার্যালয়গুলিতে। হাতে রজনীগন্ধা বা ধানের শিস আর মুখে জিয়াউর রহমান এবং তারেক জিয়ার নামে স্লোগান। দৃশ্যত মনে হচ্ছে, দীর্ঘ দেড় দশকের ক্ষমতার দাপট দেখানো দলটির তৃণমূল এখন অস্তিত্ব রক্ষায় মরিয়া।
গত ১৫ জানুয়ারি বিকেলে বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক আওয়ামী লীগ কর্মী দল বদল করেন। নবাগতদের বরণ করে নেন চাঁদপুর বিএনপি উপজেলা সভাপতি শাহজালাল মিশন। ছিলেন সম্পাদক হযরত আলী বেপারী এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার প্রমুখ। নেতা-কর্মীদের উদ্দেশে শাহজালাল মিশন বলেন, “ আপনাদের যোগদান দলের শক্তি হিসেবে কাজ করবে। আপনারা আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখেছেন। এখন বিএনপির নীতি আদর্শকে ভালোবেসে আমাদের সঙ্গে এসেছেন। পাশাপাশি বেগম জিয়া ও তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড দেখে আপনারা উৎসাহিত হয়েছেন। ” নবাগত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি নেতারা বলেন, দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে আগামীদিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়।
এই দুটি ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় আওয়ামী লীগের প্রতাপশালী নেতা বলতে যাদের বোঝানো হত তারাই এখন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে অবলীলায় বলছেন, আমরা এখন মনে প্রাণে বিএনপি ছিলাম। পরিস্থিতির চাপে আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছিলাম। রাজনীতির মাঠে এই বয়ানটি এখন সার্ভাইবাল কিট বা বাঁচার একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হল এই ভোল পাল্টানো কি এক অজানা ভয় থেকে ? না কি এর পিছনে রয়েছে সুদূরপ্রসারী রাজনৈতিক চাল? আওয়ামী লীগের এই সব নেতাকর্মীদের বিএনপি প্রীতির সব চেয়ে বড়ো মনস্তাত্তিক কারণ হল নিরাপদ আশ্রয়। পাঁচ অগাস্ট পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে মাঝারি সারির নেতারা যে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন, তা নিয়ে কোনও প্রান্তেই কোনও দ্বিমত নেই। সেটা অস্বীকার করার কোনও উপায়ও নেই। কিন্তু তারা জামায়াত বা অন্য কোনও দলে যাচ্ছে না?। বিশ্লেষকেরা বলছেন, এখানেই কাজ করছে আওয়ামী লীগের পুরনো রাজনৈতিক হিসেবে।
জামায়াত বা অন্য ইসলামি রাজনৈতিক দলগুলির প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি ঐতিহাসিক ভীতি কাজ করে। গত ১৫ বছরে জামায়াতের ওপরে যে স্টিম রোলার চালানো হয়েছে – যুদ্ধাপরাধের বিচার থেকে শুরু করে নিবন্ধন বাতিল – সব কিছুর হিসেব জামায়াতের কাছে কড়ায় গণ্ডায় আছে। আওয়ামী লীগররা ভালো করেই জানে সেখানে যাওয়া যাবে না কোনওভাবেই। বিএনপি তাদের কাছে মডারেট দল হিসেবে দেখে এসেছে। তৃণমূল স্তরে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে একটা যোগাযোগ ছিল। বাজারে বা চায়ের দোকানে প্রতিদিন যে বিএনপি কর্মী বা নেতাদের সঙ্গে আওয়ামী লীগের নেতা বা কর্মীদের দেখা হত, সেই সম্পর্ক এখন সেফটি বাল্ব হিসেবে কাজ করছে। আওয়ামী লীগের কর্মীরা মনে করছেন বিএনপি নেতারা ব্যক্তিগত আক্রোশ থেকে তাদের শারীরিকভাবে নিগৃত করবেন না। এই সফট কর্নার বা নমনীয়  জায়গাটি এখন আওয়ামী লীগারদের বিএনপিতে যোগদানের প্রধান গেটওয়ে। তাঁরা ভাবছেন বিএনপি ক্ষমতা এলে বা নেতৃত্বেথাকলে তাদের জানটা বাঁচবে। যেটা জামায়াতের ক্ষেত্রে নিশ্চিত নয়।
তবে এই পরিস্থিতির সঙ্গে ইতিহাসের এক অদ্ভূত মিল খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। গত ১৭ বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন বারবার অভিয়োগ উঠত, ছাত্রদল এবং শিবিরের একটি অংশ কৌশলে ছাত্র লীগে ঢুকে পড়েছে। তারা কৌশলে সেখানে মিশে গিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে। সময়মতো ভিতর থেকে আওয়ামী লীগকে দূর্বল করেছে। আজ যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

আবারও টার্গেট ‘চট্টগ্রাম’ বন্দর! বাংলাদেশের বন্দর কেন বিদেশিদের হাতে?

Next Post

দিল্লি – ওয়াশিংটন গোপন বৈঠক। বদলে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনী সমীকরণ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
দিল্লি – ওয়াশিংটন গোপন বৈঠক। বদলে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনী সমীকরণ

দিল্লি – ওয়াশিংটন গোপন বৈঠক। বদলে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনী সমীকরণ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি